সিচাংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এক হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে পাঁচ দিনব্যাপী জাতীয় জনকল্যাণমূলক চিকিৎসা কর্মসূচিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি চিকিৎসা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। অঞ্চলটিতে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
মঙ্গলবার আঞ্চলিক রাজধানী লাসায় শুরু হওয়া এ কর্মসূচিতে বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সি’আনসহ বিভিন্ন শহরের ২০০টিরও বেশি চিকিৎসা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি বিশেষজ্ঞ অংশ নেন।
বিশেষজ্ঞ দলগুলো ছিংহাই-সিচাং রেলপথ ধরে লাসা, নাগছু এবং আশপাশের এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন।
শাংহাইয়ের ফু্তান বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হুয়াশান হাসপাতালের চিকিৎসক কাও সিওফাং বলেন, রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায় থেকেই সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য রোগীদে...









