তুনহুয়াংয়ে প্রাচীন সিল্ক রোডের ঐতিহ্যে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরে হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাচীন সিল্ক রোডের ইতিহাসকে কেন্দ্র করে গ্রীষ্মকালীন শিল্প উৎসব শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব দেখতে ও এর মনোমুগ্ধ পরিবেশে বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভিড় করেন।
তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব আগামী ১৫ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ তিন মাসব্যাপী চলবে। তুনহুয়াংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদকে আরও প্রাণবন্ত করে তোলা এবং শহরটির জন্য একটি স্বতন্ত্র গ্রীষ্মকালীন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক অংশ নেন। তারা দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও শিল্প স্থাপনা উপভোগ করেন।
আয়োজকদের মতে, উৎসব চলাকালে নিয়মিতভাবে নৃত্য পরিবেশনা, হানফু (প্রাচীন চীনা পোশাক) প্রদর্শনী এবং গ্রীষ্মকালীন বাজারসহ নানা আয়োজন থাক...











