July 2026 - Page 8 of 26 - Mati News
Thursday, November 19

Month: July 2026

চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ

চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ

China, Entertainment
এ বছরের প্রথমার্ধে চীনের বাণিজ্যিক পারফরম্যান্স খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। চায়না অ্যাসোসিয়েশন অব পারফর্মিং আর্টসের (সিএপিএ) বাজার প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাণিজ্যিক পারফরম্যান্সের বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪০৮ বিলিয়ন ইউয়ান। প্রতিবেদন অনুযায়ী, বিনোদনকেন্দ্রের অভ্যন্তরীণ অনুষ্ঠান বাদ দিয়ে হিসাব করা এই আয় গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে বাণিজ্যিক পারফরম্যান্স দেখতে দর্শকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম ছয় মাসে মোট দর্শক উপস্থিতি ৯ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৮ শতাংশ বেশি। সিএপিএ জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে দেশজুড়ে জনপ্রিয় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার সংখ্যা বেড়েছে। এ ছাড়া নতুন পারফরম্যান্স ভেন্যু চালু হওয়া এবং লাইভ শো’র প্রতি দর্শকের আগ্রহ এই খাতে...
চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

China
চীনের প্রথম হাই-স্পিড রেলওয়ে টানেল হিসেবে ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য 'ছাইইয়ুয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল'-এর খনন কাজ সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই টানেলটি শহরের রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে চলে গেছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযোগকারী হাই-স্পিড রেললাইনের নির্মাণকাজে এই অগ্রগতি একটি বড় মাইলফলক। ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই-স্পিড রেললাইনগুলোকে সংযুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাঙ্ক রুট—ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি রিভার করিডোরের সংযোগ ঘটাবে। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পটি শহরের হাই-স্পিড রেল নেটওয়ার্ককে আরও উন্নত করবে এবং আঞ্চলিক সংযোগ ও সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপ...
চীন ও এপেকের মধ্যে প্রযুক্তি সহযোগিতা আরও গভীর করার আহ্বান

চীন ও এপেকের মধ্যে প্রযুক্তি সহযোগিতা আরও গভীর করার আহ্বান

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছে চীন। চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে অনুষ্ঠিত ২০২৬ এপেক ডিজিটাল ও এআই মন্ত্রীপর্যায়ের সম্মেলনের শেষ দিনে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয়। সম্মেলনে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, ওপেন সোর্স, প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত উদ্ভাবন ইকোসিস্টেম গড়া এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি স্পষ্ট করেন যে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত না করে পারস্পরিক সহযোগিতার পথেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রকৃত অগ্রগতি ও প্রযুক্তিগত সমৃদ্ধি অর্জন করা সম্ভব। বৈঠকে গৃহীত একটি যুগান্তকারী যৌথ ঘোষণাপত্র ভবিষ্যতে এই অঞ্চলের সার্বিক ডিজিটাল ও এআই বিকাশের মূল রূপরেখা তৈরি করেছে। সম্মেলনে প্রতিনিধিরা নিরাপদ এআই ব্যবহার নিশ্চিত করা, ড...
চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও এফবিআই পরিচালকের বৈঠক

চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও এফবিআই পরিচালকের বৈঠক

China
চীনের রাষ্ট্রীয় পরিষদ ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াওহং শুক্রবার বেইজিংয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই পরিচালক কাশ প্যাটেলের সঙ্গে বৈঠক করেছেন। দু’দেশের উচিত দুই রাষ্ট্রপ্রধানের অর্জিত গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়া। বৈঠকে এমন মন্তব্য করেন ক্যাশ প্যাটেল। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই, অর্থপাচার প্রতিরোধ এবং পলাতক আসামি আটকসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করা উচিত। বৈঠকে উভয় পক্ষ আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করে যাওয়ার বিষয়ে একমত হয়। সূত্র: সিএমজি...
চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

China
কিরগিজস্তানে শাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও’র সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক সবসময়ই সময়ের সঙ্গে তাল মিলিয়ে অগ্রণী ভূমিকা রাখছে। দু’দেশের নেতার মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে উভয়পক্ষকে যৌথভাবে কাজ করতে হবে। যোগাযোগ ও নানা ক্ষেত্রে সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের কাজ ত্বরান্বিত করতে হবে বলেও উল্লেখ ওয়াং ই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে ওয়াং ই বলেন, সবপক্ষকে ফের সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসলামাবাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন...
ফিলিপাইনের উস্কানি চীন-আসিয়ান সহযোগিতার গতিকে ব্যাহত করতে পারবে না

ফিলিপাইনের উস্কানি চীন-আসিয়ান সহযোগিতার গতিকে ব্যাহত করতে পারবে না

China
গতকাল (বৃহস্পতিবার) ফিলিপাইন সরকারের দুটি জাহাজ চীনের বারবার সতর্কবার্তা ও সাবধানবাণী উপেক্ষা করে হুয়াংইয়ান দ্বীপের চীনের এখতিয়ারভুক্ত জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায়। চীনের কোস্টগার্ড আইন অনুযায়ী, তাদের তাড়িয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তিন দিন আগে রেন’আই রিফে চীনের কোস্টগার্ড কর্মীদের ওপর ইচ্ছাকৃত উস্কানি ও হামলার পর এটি ফিলিপাইনের দ্বিতীয় উস্কানিমূলক ঘটনা। উল্লেখ্য, ফিলিপাইনের এই দুটি লঙ্ঘন ও উস্কানিমূলক ঘটনা চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কাছাকাছি সময়ে ঘটেছে, যা সমুদ্রে গোলযোগ সৃষ্টি এবং সংলাপ ও সহযোগিতার পরিবেশ বিঘ্নিত করার সুস্পষ্ট উদ্দেশ্য প্রকাশ করে। অন্যদিকে, চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে: আসিয়ান দেশগুলো চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং দক্ষিণ চীন সাগরে যৌথভাবে শান্তি...
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ

‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ

China
গণিতের সম্মানজনক পুরস্কার ফিল্ডস মেডেল পেলেন চীনা গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়। প্রতি চার বছর পর পর দেওয়া হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত সম্প্রদায়ের অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত এই পুরস্কারকে ‘গণিতের নোবেল’ বলা হয়। সূত্র: সিএমজি...
প্রথমার্ধে চীনে গ্রামীণ ভোগ্য পণ্যের খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ২.৫%

প্রথমার্ধে চীনে গ্রামীণ ভোগ্য পণ্যের খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ২.৫%

China
  আজ (শুক্রবার) বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ২০২৬ সালের প্রথমার্ধের কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক চালচিত্র বিস্তারিতভাবে তুলে ধরেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেশের গ্রামীণ অঞ্চলে বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদার সুপ্ত সম্ভাবনা ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে। প্রাথমিক খাতে স্থির মূলধন বিনিয়োগ পৌঁছেছে ৪৬০ বিলিয়ন ইউয়ানে; যা আগের বছরের তুলনায় ০.৯% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রাথমিক খাতের সংযোজিত মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অঞ্চলে ভোক্তা পণ্যের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩.৩২ ট্রিলিয়ন ইউয়ান; যা আগের বছরের চেয়ে ২.৫% বেশি। এই বৃদ্ধির হার শহরের খুচরা বিক্রির প্রবৃদ্ধির হারের চেয়ে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি। এটি প্রমাণ করে যে, গ্রামীণ বাজারের ভোগের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রসারে অন্যতম প্রধান ...
চলতি বছরের প্রথমার্ধে চীনে প্রবেশ করেছে ২ কোটিরও বেশি বিদেশি

চলতি বছরের প্রথমার্ধে চীনে প্রবেশ করেছে ২ কোটিরও বেশি বিদেশি

China
চীনের রাষ্ট্রীয় পরিষদের সংবাদ তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা’ শীর্ষক ধারাবাহিক সংবাদ সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। জননিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা শাসন জোরদার, জননিরাপত্তা রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত এবং ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনায় পরিষেবা ও সহায়তা নিশ্চিত করার প্রাসঙ্গিক অবস্থা তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। কর্মকর্তা জানান, চলতি বছরের প্রথমার্ধে জননিরাপত্তা মন্ত্রণালয় ‘দক্ষতার সঙ্গে একটি কাজ সম্পন্ন’ করার উদ্যোগ গভীরতর করেছে, হাইনান অবাধ বাণিজ্য বন্দরের পুরো দ্বীপের শুল্কমুক্ত কার্যক্রম সমর্থনে নীতি প্রণয়ন ও জারি করেছে, নিয়মিত যোগাযোগ ও সেবা সংযোগ জোরদার করা হয়েছে। এ ছাড়া বৌদ্ধিক সম্পত্তি লঙ্ঘন ও জালিয়াতি অপরাধের ১৮.৯ হাজার মামলা তদন্ত করা হয়েছে এবং ৩৩.৮ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিদেশি পর্যটন, ভোগ...
চীনে অপরাধের হার কমেছে ১৬.৫ শতাংশ, উন্নত হচ্ছে সামাজিক নিরাপত্তা

চীনে অপরাধের হার কমেছে ১৬.৫ শতাংশ, উন্নত হচ্ছে সামাজিক নিরাপত্তা

China
চলতি বছরের প্রথম ছয় মাসে চীনে ফৌজদারি অপরাধের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সময়ে জননিরাপত্তা-সংক্রান্ত মামলাও কমেছে ১১ দশমিক ৩ শতাংশ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চীনের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। এর ফলে ‘চাইনিজ সেন্স অব সিকিউরিটি’ বা ‘চীনের নিরাপত্তাবোধ’ এখন বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছর থেকে বিদেশি পর্যটক, প্রবাসী এবং বিভিন্ন অনলাইন কনটেন্ট নির্মাতারা চীনে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এ বিষয়টি বেশি তুলে ধরেছেন। রাতে একা চলাফেরার নিরাপত্তা, ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতা এবং সুশৃঙ্খল জনপরিসর—এসব অভিজ্ঞতা থেকে ‘চীনের নিরাপত্তাবোধ’ ধারণাটি জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, অনেক দেশে যখন ভূরাজনৈতিক উত্তে...
টানা পাঁচদিনের ভারী বৃষ্টিতে মেঘে ঢাকা শাংহাই, জারি একাধিক আবহাওয়া সতর্কতা

টানা পাঁচদিনের ভারী বৃষ্টিতে মেঘে ঢাকা শাংহাই, জারি একাধিক আবহাওয়া সতর্কতা

China
চীনের শাংহাইয়ে টানা পাঁচদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরজীবন ব্যাহত হয়েছে। অবিরাম মুষলধারে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে কর্তৃপক্ষ একাধিক আবহাওয়া সতর্কতা জারি করেছে। একই সঙ্গে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের চিংপু জেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বর্ষণ। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বিকেল ৫টা ২০ মিনিটে তীব্র বাতাসের জন্য নীল সতর্কতা জারি করে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় সেটি হলুদ সতর্কতায় উন্নীত করা হয়। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর শাংহাই পৌর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শহরের বিভিন্ন অঞ্চলের জন্যও তীব্র বাতাসের সতর্কতা জারি করে। এর পরপরই ঝোড়ো আবহাওয়ার কারণে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতাও ঘোষণা করা হয়। বুধবার পর্যন্ত শাংহাই টানা পাঁচদিন ধরে বৃষ্টিপাতের মধ্যে রয়েছে। বিশেষ করে প্রতিদিন বিকেলের দিকে প্...
ফিলিপাইনকে অবিলম্বে উসকানি ও অপপ্রচার বন্ধ করতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিপাইনকে অবিলম্বে উসকানি ও অপপ্রচার বন্ধ করতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন। তিনি ফিলিপাইনকে অবিলম্বে উসকানি ও অপপ্রচার বন্ধ করার পরামর্শ দেন। ফিলিপাইনের জাহাজগুলোর চীনের হুয়াংইয়ান দ্বীপের জলসীমায় উসকানির জবাবে লিন চিয়ান জানান, চীনা কোস্ট গার্ড ইতোমধ্যেই ঘটনার সত্যতা ব্যাখ্যা করেছে। হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ড। ফিলিপাইনের সংশ্লিষ্ট জাহাজগুলি ইচ্ছাকৃতভাবে প্রথমে সংঘর্ষ উসকে দিয়েছে। চীন নিজস্ব অধিকার ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, যা সম্পূর্ণ আইনসম্মত ও যুক্তিসঙ্গত। সেখানকার অপারেশন পেশাদার ও নিয়মিত ছিল এবং এতে কোনো দোষ নেই। ফিলিপাইনকে অবিলম্বে উসকানি ও অপপ্রচার বন্ধ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, ফিলিপাইন আবারও সাংবাদিকদের অধিকার লঙ্ঘনকারী কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা করেছে, ইচ্ছাকৃতভাবে উসকানি ও সমস্যা সৃষ্টি করেছে এবং তা প্রচ...
টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ চীনের

টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ চীনের

China
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমনে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন। জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার জানান, ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গ্লোবাল পাবলিক সিকিউরিটি কো-অপারেশন ফোরামের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ জোট প্রতিষ্ঠা করা হবে। বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত ব্যুরোর প্রধান চিয়াং কুওলি বলেন, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি এখন বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে অধিকাংশ প্রতারণা চক্র বিদেশে সক্রিয় থাকায়, জননিরাপত্তা কর্তৃপক্ষ এসব চক্রের সাংগঠনিক কাঠামো, মূল অর্থদাতা, কেন্দ্রীয় সদস্য এবং পরিচালন পদ্ধতি নিয়ে গভীর বিশ্লেষণ করছে। বিদ্যমান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতাব্যবস্থা এবং শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি দমন জোটের ওপর নির্...
বেইজিংয়ে চাও ল্যচির সাথে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের বৈঠক

বেইজিংয়ে চাও ল্যচির সাথে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের বৈঠক

China
চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তোমিও ওকামুরার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। বৃহস্পতিবারের ওই বৈঠকে চাও ল্যচি বলেন, পারস্পরিক ঐতিহ্যবাহী বন্ধুত্ব রক্ষা, বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি, এবং সহযোগিতা জোরদার করতে চেক পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল প্রবৃদ্ধির ওপরও জোর দেন তিনি। অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তোমিও ওকামুরা জানান তার দেশ 'এক চীন নীতি' মেনে চলে। তিনি চীনের সাথে পর্যটন খাতের প্রসার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক প্রদর্শনী এবং সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। সূত্র: সিএমজি...
শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থে নয়: মুখপাত্র

শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থে নয়: মুখপাত্র

China
শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ কোনও পক্ষেরই স্বার্থে নয় বলে মনে করে চীন। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পদক্ষেপ আজ থেকে কার্যকর হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তনীয় ও সুস্পষ্ট। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে। সূত্র: সিএমজি...