August 2026 - Page 14 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১, নিখোঁজ ২৪০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১, নিখোঁজ ২৪০

আন্তর্জাতিক
পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে প্রায় ১১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। এটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।ইউএনজিআরডির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ২৪০ জন নিখোঁজ রয়েছেন এবং ৪,৪৪৯ জন আহত হয়েছেন। ভূমিকম্পে ১৬টি বিভাগ ও ৪৯৪টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৪ লাখ ৬ হাজার ২৭৩ জন মানুষ অর্থাৎ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৩৪টি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হিসেবে নিবন্ধিত হয়েছে।ক্ষয়ক্ষতির পরিসংখ...
যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

China
যুক্তরাষ্ট্রের ৭০০টিরও বেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। পণ্যগুলোর বাণিজ্য-মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার। গতকাল (মঙ্গলবার) কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় ৫০৪ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচিও চালু করবে দেশটি। কানাডার পাল্টা শুল্ক ব্যবস্থা কার্যকর হবে ৮ সেপ্টেম্বর থেকে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, পাল্টা শুল্ক এবং কয়েক বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির মাধ্যমে দেশের শ্রমিক, কৃষক, পরিবার ও শিল্পপ্রতিষ্ঠানকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। কানাডার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত পাল্টা শুল্কের পণ্য তালিকায় প্রধানত ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, কৃষি সরঞ্জাম, গৃহস্থালি সরঞ্জাম, পাল্প ও ইলেকট্রনিক পণ্য রয়েছে। এসব পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারে তিন স্তরে শুল্ক আরোপ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাড...
ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

China
ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ইরানের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকির জবাবে এই মন্তব্য করেন তিনি। মুখপাত্র লিন চিয়ান বলেন, চীনের সঙ্গে ইরানের সহযোগিতা সর্বদা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হয়ে আসছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট বিষয়টির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: সিএমজি...

চীন-পাকিস্তান প্রযুক্তিগত সহযোগিতায় অনন্য উচ্চতায় দুই দেশের জ্বালানি অংশীদারিত্ব

Default
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অধীনে একটি জলবিদ্যুৎ প্রকল্প দুই দেশের জ্বালানি সহযোগিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সুদৃঢ় হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহারা জেলায় অবস্থিত ৮৮৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালের জানুয়ারি মাসে এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এটি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায়। চালুর পর থেকে এটি পাকিস্তানের জাতীয় গ্রিডে ২শ কোটি বা ২৮০ কোটিরও বেশি কিলোওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করেছে। এর পাশাপাশি এটি প্রতি বছর প্রায় ১৩ লাখ টন কয়লা সাশ্রয় করছে, যা পরিবেশ সুরক্ষায় এক বিরাট ভূমিকা রাখছে। প্রকল্পটির সিনিয়র প্রকৌশলী মুবাশির হাসান বলেন, "আমাদের প্রকল্পটি ৮৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। যখন এটি জাত...
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে চীন: লি কুওচোং

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে চীন: লি কুওচোং

China, আন্তর্জাতিক
একটি স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এপেকভুক্ত সকল অর্থনীতির সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লি কুওচোং। মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত ‘১১তম এপেক খাদ্য নিরাপত্তা মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এপেকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লি কুওচোং নিজ নিজ সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তার ভিত্তি আরও জোরদার করার জন্য এপেক অর্থনীতিগুলোর প্রতি আহ্বান জানান। খাদ্য সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্য প্রবাহ সচল রাখার পাশাপাশি কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা গভীর করা এবং উদ্ভাবন-চালিত উন্নয়ন জোরদার করার প্রস্তাব দেন তিনি। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নীতিগত সমন্বয়ের ওপরও জোর দেন এ...
চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুরু

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুরু

China, আন্তর্জাতিক
চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন মঙ্গলবার বেইজিংয়ে শুরু হয়েছে। এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রথম পূর্ণাঙ্গ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এবং আইনের সংশোধনী পর্যালোচনা করা হয়েছে। অধিবেশনে তৃতীয়বারের মতো পর্যালোচনার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন-এর খসড়া পেশ করা হয়। এতে বিমা গ্রহীতাদের অধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিচর্যা বিমা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, কৃষিপণ্যের মানোন্নয়ন ও সুরক্ষায় কৃষিজমি সুরক্ষা এবং মান উন্নয়ন আইন-এর খসড়ায় মেধা বিকাশ এবং উচ্চমানের কৃষিজমি উন্নয়ন তহবিল তদারকি জোরদার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, কৃষকদের অধিকার রক্ষা এবং গ্রামীণ সুশাসন জোরদার করার লক্ষ্যে কৃষি আইন-এর একটি সংশোধিত খসড়াও পর্যালোচনা করা হয়। সভায় আইন প্রণয়ন ছাড়াও ২০২৬ সালের জাতীয় অর্থনৈত...
স্বাস্থ্যখাতে সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ-চীন

স্বাস্থ্যখাতে সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ-চীন

China, আন্তর্জাতিক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের বৈঠক হয়েছে। মঙ্গলবারের এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে সরকারি পর্যায়ে দু’দেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ও সম্ভাব্য প্রকল্পগুলোর নির্মাণ এবং বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নে দু’দেশের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক দুই দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজধানী
সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় এক ঘণ্টার এই যাত্রাবিরতিকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। জবাবে রাষ্ট্রপতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। আলাপচারিতায় রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ ...
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম অস্বস্তিতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম অস্বস্তিতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো

আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে এবার অর্থনৈতিকভাবে কোণঠাসা করার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন তেহরানকে শান্তিচুক্তির শর্ত মানতে বাধ্য করার লক্ষ্য নিয়ে কঠোর অর্থনৈতিক বিচ্ছিন্নতার নীতি গ্রহণ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট সম্প্রতি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামক এই নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন, যার মূল লক্ষ্য ইরানের আয়ের অবশিষ্ট উৎসগুলো বন্ধ করে দেওয়া। ব্যাসেন্ট একে ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, যারা তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তারাও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এরই মধ্যে হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ৬০টি প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এই নতুন মার্কিন কৌশল উপসাগরীয় দেশগুলোর জন্য এক জটিল ও অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছ...
ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নবজাতক প্রাণ হারিয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ইউনিটের নার্সারিতে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় নার্সারিটিতে মোট ১৬ জন নবজাতক ছিল, যার মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১৪ জন নবজাতক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়ে...
ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বুধবার (২৬ আগস্ট) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী অমরেন্দ্র নাথ ভৌমিক এবং তাঁর স্ত্রী ৬০ বছর বয়সী মিনা ভৌমিক।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ ভৌমিক বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর জন্য ইলেকট্রিক মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেশিনের মোটরের সঙ্গে আটকে যান। স্বামীকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্...
অভিনয় নিয়ে নিজের ভাবনা ও বড় পর্দার পরিকল্পনা জানালেন তটিনী

অভিনয় নিয়ে নিজের ভাবনা ও বড় পর্দার পরিকল্পনা জানালেন তটিনী

Entertainment
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে নাটকের শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ নাটকে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি বর্তমানে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। গত মঙ্গলবার বিকেলে এক সাক্ষাৎকারে তটিনী তাঁর বর্তমান ব্যস্ততা ও অভিনয় জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।তটিনী জানান, কাজের চাপে তাঁর জীবনযাত্রা বেশ অনিয়মিত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোরেই তিনি ‘আমার হয়ে থেকো’ (নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে) নাটকের শুটিং শেষ করে বাসায় ফিরেছেন। কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ব্যক্তিগত জীবন ও বিশ্রামের সঙ্গে আপস করতে হয় তাঁকে।দর্শকদের পছন্দ ও নিজের চরিত্র নিয়ে তটিনী বলেন, ‘আমি যা-ই করি না কেন, রোমান্টিক ঘরানার কাজগুলো মানুষ বেশি পছন্দ করে। তবে গত এক বছর ধরে ‘তোমাদের গল্প’ প্রচারের পর থেকে দর্শকরা আমাকে চটপটে চরিত...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি বলে স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বিষয়টি নিয়ে কিছু প্রস্তাব বা আলোচনার কথা সামনে এলেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আমন্ত্রণপত্র তাদের হাতে পৌঁছায়নি। এই বক্তব্যের মাধ্যমে ইরানের পার্লামেন্টারি নিউজ এজেন্সির প্রধান মেহেদি রাহিমির আগের একটি দাবি সরাসরি নাকচ করে দেওয়া হলো। এর আগে রাহিমি আল মায়াদিনকে জানিয়েছিলেন যে, ইরান এই চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।উল্লেখ্য যে, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের ঘোষণা দেয়। জোটটির প্রতিনিধিরা দাবি করেছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং এটি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী ...
গ্রামে লোডশেডিংয়ের চাপ কমাতে নতুন উদ্যোগ বিদ্যুৎ বিভাগের

গ্রামে লোডশেডিংয়ের চাপ কমাতে নতুন উদ্যোগ বিদ্যুৎ বিভাগের

জাতীয়
জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণজনিত সমস্যা এবং সঞ্চালন গ্রিডের সীমাবদ্ধতার কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ নতুন করে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এর মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য প্রান্তে পুনর্বণ্টন করা হবে। এই কৌশলের মূল লক্ষ্য হলো কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা এড়ানো এবং লোডশেডিংয়ের বোঝা সুষমভাবে বণ্টন করা।বিভাগটি জানিয়েছে, ঢাকার বাইরে শিল্প-কারখানা ও গুরুত্বপূর্ণ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ প...
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নিয়োগ ও সুযোগ-সুবিধাপ্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাসহ সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।আইন ও লক্ষ্যগত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। এই নতুন আইনের আওতায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে।...