August 2026 - Page 21 of 54 - Mati News
Sunday, November 22

Month: August 2026

ইরানের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

ইরানের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

আন্তর্জাতিক
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কোনভাবেই কমছে না। শনিবারও ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজে নৌ চলাচল নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালুর ঘোষণা দেন। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টও তেহরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা জানান। এর প্রতিবাদে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযানে কোন দেশকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। এ বাস্তবতায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন কাঠামো গঠনের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান অসংখ্য বার্তা পেয়েছে। তিনি স্বাধীন ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজন...
চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

Default
চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)-র নির্মিত এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়ক, গতকাল (শনিবার) পশ্চিম সেনেগাল থিস অঞ্চলের এমবোর প্রদেশের দিয়াখাও শহরে, উদ্বোধন করা হয়। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রকল্পটি সেনেগাল-চীন সুষ্ঠু সম্পর্কের প্রতিফলন, যা দেশটির মধ্যাঞ্চলের জনগণদের যাতায়াত, মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলের সঙ্গে আন্তঃযোগাযোগ জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে তিনি চীনকে ধন্যবাদ জানান এবং ধারাবাহিকভাবে দু’দেশের সম্পর্ক গভীরতর করে, চীনের সাথে সহযোগিতা ত্বরান্বিত করার প্রত্যাশা করেন। এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়কপথটি দেশটির পশ্চিম উপকূলীয় শহর এমবোর এবং মধ্যাঞ্চলের কাওলাক শহরকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৯৯.২ কিলোমিটার। সূত্র: সিএমজি বাংলা...
এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

China
এপেক-এর 'চীন বর্ষ' শীর্ষক ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, তিন দিনব্যাপী এপেক শুল্ক আনুষ্ঠানিকতা সাবকমিটির ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা, গতকাল (শনিবার) চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত হয়। সভায় চীনের শুল্ক প্রশাসনের উপ-পরিচালক চাং পাওফেং তাঁর ভাষণে বলেন, এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার প্রচেষ্টা জোরদার করা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরবরাহ-শৃঙ্খল আরও নিরাপদ, স্থিতিশীল ও কার্যকর হতে পারে। চাং বলেন, আশা করা যায়, বিভিন্ন পক্ষ এবারের সভার সুযোগ কাজে লাগিয়ে, নিয়মকানুন ও মানদণ্ডের সমন্বয় গভীরতর করা, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমন্বয় জোরদার করা, লেনদেন খরচ কমানো, শুল্ক ছাড়ের দক্ষতা উন্নত করা, এবং প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ, আরও স্বচ্ছ ও ...
‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

China
রোববার সন্ধ্যায় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে, ‘জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন’-এর পক্ষসমূহের ১৭তম সম্মেলন চলাকালে, খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয়বিষয়ক চীন-আরব আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের পরিচালনা কমিটির দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। চীনের বনবিদ্যা একাডেমির উপ-প্রধান ছুই লি চুয়ান সভায় বলেন, আগামী পাঁচ বছরে উভয় পক্ষ মরুকরণ ও অবক্ষয়িত ভূমি ব্যবস্থাপনা, ধূলিঝড় পর্যবেক্ষণ, পূর্বাভাস ও আগাম সতর্কতা, তৃণভূমি সুরক্ষা ও ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। দু’পক্ষ চীন-আরব মরুকরণ নিয়ন্ত্রণ নেটওয়ার্ক উন্নত করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অংশীদারিত্ব জোরদার করবে। সূত্র: সি...
১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

China, Tech news
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে, ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত দ্বিতীয় বিশ্ব রোবট গেমসে, ১০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে থিয়ানচুও গ্রুপের হিউম্যানয়েড রোবট ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে এবং জ্যামাইকান উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি ভেঙে দেয়। এবারের গেমসে ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের ২০৫৬টি হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করছে। গেমসের প্রথম সংস্করণের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যা এবার ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রোবটের সংখ্যাও চার গুণ বেড়েছে। এবারের গেমসে ৫১টি ইভেন্ট এবং ১৩০১টি প্রতিযোগিতা রয়েছে, যা ২২ থেকে ২৬ আগষ্ট পর্যন্ত চলবে। এবারের গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও ফুটবল ইভেন্টের পাশাপাশি, রোবটের কাঠামো ও মূল উপাদানগুলোর ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য ওয়েটলিফটিং, টাগ-অফ-ওয়ার এবং টেবিল টেনিসের মতো ন...
চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

China
চীনের পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন ক্রমশ বাড়ছে। দ্বৈত-কার্বন উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে, চীন তাপবিদ্যুৎ শিল্প রূপান্তর ও আধুনিকীকরণকে আরও গভীর করেছে এবং পরিচ্ছন্ন শক্তি হ্রাস ও কার্যকর নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রগুলিতে পদ্ধতিগত সাফল্য অর্জন করেছে। নতুন বিদ্যুৎ-ব্যবস্থায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়ক ও নিয়ন্ত্রক ভূমিকা ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে, যা শক্তির সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরের জন্য একটি দৃঢ় নিশ্চয়তা প্রদান করছে। চীনা বিদ্যুত্ শক্তি উদ্যোগ ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশব্যাপী বায়োমাস বিদ্যুৎ উত্পাদনের স্থাপিত ক্ষমতা ৪৭.৪৩ মিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে, যা মোট স্থাপিত ক্ষমতার ১.২ শতাংশ; এবং জাতীয় বায়োমাস বিদ্যুৎ উত্পাদন ছিল প্রায় ২২৫ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, যা মোট বিদ্যুৎ উত্পাদনের ২.১ শতাংশ। সূত্র: সিএমজি বাংলা...
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান চীনের

China
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান জানায় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইরানের ওপর মার্কিন চাপ সম্পর্কে এ কথা বলেন। তিনি আরও বলেন, চীন বরাবরই মনে করে, সামরিক উপায় ও নিষেধাজ্ঞা সমস্যার সমাধানে সাহায্য করবে না। এগুলো কেবল উত্তেজনা বাড়াবে ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, যা কোনো পক্ষেরই স্বার্থই রক্ষা করবে না। সূত্র: সিএমজি বাংলা...
বান্দরবানের মারায়ন তং পাহাড়ে ‘মেঘের অরণ্য’ ক্যাম্পে দুই দিনের রোমাঞ্চকর ভ্রমণ

বান্দরবানের মারায়ন তং পাহাড়ে ‘মেঘের অরণ্য’ ক্যাম্পে দুই দিনের রোমাঞ্চকর ভ্রমণ

Travel Destinations
বান্দরবানের আলীকদম উপজেলার মারায়ন তং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ‘মেঘের অরণ্য’ ক্যাম্পটি যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস। গত ১৪ আগস্ট ১১ জনের একটি দল এই দুর্গম পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা থেকে বাসে চকরিয়া, এরপর চান্দের গাড়িতে আলীকদম বাসস্ট্যান্ড এবং সবশেষে অটোরিকশা ও পাহাড়ের খাড়া পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান এই ক্যাম্পটিতে। জুমঘরের আদলে বাঁশ-কাঠের তৈরি মাচায় বসে পাহাড়ের সবুজে ঢাকা রূপ আর মেঘের ওড়াউড়ি উপভোগ করা ছিল এক দারুণ অভিজ্ঞতা।ভ্রমণের এক পর্যায়ে হঠাৎ বৃষ্টির শীতল বাতাস ও ঝুম বৃষ্টিতে ভিজে দলের সবাই পথের ক্লান্তি ধুয়ে ফেলে। দলের সদস্য তানিম মুগ্ধ হয়ে বলেন, পাহাড় কাউকে কখনো হতাশ করে না। বৃষ্টির পরপরই আকাশের দিকে তাকিয়ে রংধনুর দেখা পাওয়া ছিল ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। ক্যাম্পের কর্মীরা দুপুরের খাবারে জুম চালের ভাত, আলুভর্তা, ডাল ও পাহাড়ি মুরগির মাংস পরিবেশন করেন, যা পাহাড়ি পরিবেশে ...
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে চার লাখ রিয়াল ক্ষতিপূরণের রায় বহাল

কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে চার লাখ রিয়াল ক্ষতিপূরণের রায় বহাল

আইন-আদালত
কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে দেশটির বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল শার্কের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার জন্য চালকের অবহেলা ও ট্রাফিক আইন অমান্য করাকে দায়ী করেছেন ভুক্তভোগী।ঘটনার প্রেক্ষিতে ট্রাফিক আদালত প্রথমে চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করেছিল, যা পরবর্তীতে আপিলের মাধ্যমে ৫ হাজার রিয়ালে নামিয়ে আনা হয়। তবে ভুক্তভোগী তার শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার ব্যয়ের কথা বিবেচনা করে চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। আদালতে ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী রওদা বেহজাদ, যিনি প্রয়োজনীয় নথিপত্র ও যুক্তি উপস্থাপন করেন।আদালত শুনানিতে নিশ্চিত ...
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

সারাদেশ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে রাইনের বয়স ৪ বছর এবং ইব্রাহিমের বয়স ৫ বছর। নিহত রাইন মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার সন্তান।নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়েছিল। পুকুরটির পাশে সম্প্রতি একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে শিশু দুটি সেই ঘাটে খেলাধুলা করছিল। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে তারা গভীর পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই...
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির প্রক্রিয়া শুরু করতে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের কার্যক্রমের সূচনা করেন। এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে অভিনন্দন জানান। পদোন্নতির মানদণ্ড নির্ধারণ করে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দেন, যেন কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব না পড়ে। কর্...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

সারাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার সংকটকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ‘শাহ আমানত ট্রেডার্স’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানের গুদাম ভেঙে কৃষকরা সার নিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, চলতি আমন মৌসুমে বারবার চেষ্টা করেও তারা পর্যাপ্ত সার পাচ্ছিলেন না। ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির চেষ্টা করছেন বলেও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে ইউরিয়া সারের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা, যার মধ্যে ডিলার ৩৪০ বস্তা সার উত্তোলন করেছিলেন। ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার বিতরণ কার্যক্রম চলাকালে কিছু উশৃঙ্খল জনতা গুদামের তালা ভেঙে ১৯০ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চারজন নিহতের ঘটনায় গ্রেপ্তার দুই, নেপথ্যে মাদক সেবনে বাধা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চারজন নিহতের ঘটনায় গ্রেপ্তার দুই, নেপথ্যে মাদক সেবনে বাধা

জাতীয়
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাছুয়াপাড়ার বাসিন্দা মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯), যারা সম্পর্কে মামাতো ভাই। শনিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার জানান, প্রতিবেশী দেবুর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে শিক্ষক গণপতির বাড়ির ছাদে এসে মুগ্ধ ও সিদ্ধার্থ মাদক সেবন করছিল। বিষয়টি দেখে ফেলায় তারা গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীকে একে একে হত্যা করে। ঘটনার পর থেকে পুলিশ, পিবিআই ও সিআইডি যৌথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার ব...
ধৈর্য মানেই দ্রুত গন্তব্যে পৌঁছানো, তাড়াহুড়ো কেবলই দীর্ঘসূত্রতা

ধৈর্য মানেই দ্রুত গন্তব্যে পৌঁছানো, তাড়াহুড়ো কেবলই দীর্ঘসূত্রতা

Islam
সাধারণত আমাদের ধারণা, কোনো কাজে তাড়াহুড়ো করলে তা দ্রুত সম্পন্ন হয় এবং ধৈর্য ধরলে সময় বেশি লাগে। কিন্তু বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। যারা তাড়াহুড়ো করে শর্টকাট খুঁজতে গিয়ে অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেন, তারা বারবার ভুল করেন এবং পুনরায় কাজ শুরু করতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় করেন। ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক বেশি সময় লেগে যায়। অন্যদিকে, ধৈর্যশীল ব্যক্তিরা সুপরিকল্পিতভাবে ধীরে ধীরে এগিয়ে যান, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা সফলতার মুখ দেখেন।সবরের পথটি সুনির্দিষ্ট এবং স্বচ্ছ, যেখানে শুরুতেই জানা থাকে গন্তব্যে পৌঁছাতে কত সময় প্রয়োজন। বিপরীতে, তাড়াহুড়োর পথে কোনো নিশ্চয়তা নেই; সেখানে কেবল মনে হতে থাকে এই বুঝি কাজ শেষ হলো, যা মূলত একটি বড় মানসিক ফাঁদ। এই তাড়াহুড়ো বা আজালা আসলে কোনো দ্রুত পথ নয়, বরং এটি এমন এক দীর্ঘ পথ যার শেষ কোথায় তা অনিশ্চিত।ইসলামি দৃষ্টিভঙ্গিতেও তাড়াহুড়োকে নিরুৎসাহিত করা ...
প্রেক্ষাপট: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

প্রেক্ষাপট: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

অর্থনীতি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আগামী তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এই দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিত করতে হবে। এছাড়া, সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান, ব্যবসা কিংবা অন্য কোনো পেশার সঙ্গে তাঁর কোনো ধরনের কর্ম-সম্পর্ক রাখা যাবে না। যোগদানের তারিখ থেকেই তাঁর এই নিয়োগ কার্যকর হবে এবং চুক্তির বিস্তারিত শর্তাবলি পরবর্তীতে নির্ধারণ করা হবে।এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবেও ...