August 2026 - Page 22 of 54 - Mati News
Sunday, November 22

Month: August 2026

মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি

মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি

আন্তর্জাতিক
মিশরের আলামিন শহরে অনুষ্ঠিত কাতার-মিশর যৌথ কমিটির সপ্তম বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে চারটি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের আওতায় মিশরের সোহাগ অঞ্চলে কাতারের আর্থিক অনুদানে 'শেখ তামিম বিন হামাদ আল-থানি হাসপাতাল' নির্মাণ করা হবে, যা স্থানীয়দের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে। এছাড়া দুই দেশের বাণিজ্য সহজীকরণে কাস্টমস সুবিধা বৃদ্ধি, যৌথ তদারকি সংস্থা গঠন এবং সার্বিক উন্নয়ন সহযোগিতার বিষয়েও ঐকমত্য হয়েছে।যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি উপস্থিত ছিলেন। গাজা সংকট নিরসনে বর্তমান সময়কে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী জানান, কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টায় ফিলিস্তিনি পক্ষগুলো শান্তি পরিকল্পনা ও অস্ত্র সমর্পণে সম্মত হয়...
বর্ষার ভেজা বিকেল 

বর্ষার ভেজা বিকেল 

Stories
আসাদুজ্জামান খান মুকুল  আজ থেকে ২৫-২৬ বছর আগের কথা।অনিমাদের বাসার পাশে রাস্তার মোড়ে একটি টং দোকান ছিল। রহিম মিয়া সেখানে চা-পান বিক্রি করতেন। সবাই তাকে মামা বলে ডাকত।অনিমা রোজ এই দোকানের পাশ দিয়েই কলেজ আসা-যাওয়া করত।কলেজ থেকে ফেরার পথে মাঝেমধ্যেই ওখান থেকে বাবার জন্য কিনে নিত খিলিপান। বাবার প্রতি তার ছিল অন্যরকম টান। চয়ন ছিল ওই এলাকারই একটা মেসে থাকা ছেলে, প্রাইভেট কোম্পানিতে নতুন ঢুকেছে। প্রায়ই অফিস ফিরে ওখানটায় সেও চা খেতে আসত। একদিন অনিমা পান নিয়ে খুচরো টাকা ব্যাগে না পেয়ে কিছুটা ইতস্তত করে দাঁড়িয়ে রইল। দোকানদার মামা কিছুটা বিরক্ত হচ্ছিল বুঝে চয়ন চুপচাপ পাঁচটা টাকা দিয়ে বললেন- "মামা, উনার এটা রেখে দিন।" অনিমা অনেকটা অস্বস্তিতে পড়ে বলেছে-  "না না আপনি দিবেন কেন ?" চয়ন হাত নেড়ে বলে- "আরে কি যে বলেন, ও কোন সমস্যা না। না হয় কাল আমাকে দিয়ে দিবেন।" ...
গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল, মন্তব্য তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল, মন্তব্য তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের

জাতীয়
আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ এবং গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। গত ১৭ বছর ধরে এই ক্ষেত্রটিকে নানাভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল।সরকারের কার্যক্রম জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: সৌদি-পাকিস্তানের জোটে যাওয়া নিয়ে যা বললেন নতুন পররা...
কাঠবিড়ালির বন্ধুত্ব

কাঠবিড়ালির বন্ধুত্ব

Kidz, Stories, Stories for Kids
আব্দুস সাত্তার সুমন  ধামালকোট মাদ্রাসায় পড়ত চৌদ্দ বছরের কিশোর সুমন। পড়াশোনায় সে মোটামুটি ভালো হলেও তার মন ছিল প্রকৃতিপ্রেমী। পাখি, গাছ, ফুল আর ছোট ছোট প্রাণীর প্রতি ছিল তার অদ্ভুত এক টান। একদিন বিকেলে মাদ্রাসা ছুটি হওয়ার পর সে তার বন্ধু শাহজালালের বাড়িতে বেড়াতে গেল। গল্প করতে করতে হঠাৎ তার চোখ পড়ল বারান্দার এক কোণে রাখা ছোট্ট একটি খাঁচার দিকে। খাঁচার ভেতরে লেজ নাড়িয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর একটি প্রাণী। সুমন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এটা কী? শাহজালাল হেসে বলল, এটা কাঠবিড়ালি। আমার বড় ভাই এনেছে। সুমন আগে কখনো এত কাছ থেকে কাঠবিড়ালি দেখেনি। প্রাণীটিকে দেখে তার মন ভরে গেল। সে বলল, এটা কি আমাকে দেবে? আমার খুব ভালো লেগেছে। শাহজালাল মাথা নেড়ে বলল, এটা আমার নয়। বড় ভাই এলে তাকে জিজ্ঞেস করো। পরদিন সকালেই সুমন আবার শাহজালালদের বাড়িতে...
সায়েন্স টিচার

সায়েন্স টিচার

Kidz, Stories, Stories for Kids
কবির কাঞ্চন ক'দিন ধরে পৃথাদের মন ভালো নেই। ভালো থাকবেইবা কেমন করে। ওদের সবচে' প্রিয় সায়েন্স টীচার হঠাৎ করে গায়েব হয়ে গেছেন। স্যারের গায়েব হওয়ার বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। স্টপ গ্যাপ ক্লাসে যে স্যারই আসেন অমনি ওরা জিজ্ঞেস করে বসে, "স্যার, আমাদের বাবলু স্যার কোথায়? আমরা বাবলু স্যারের ক্লাস করব।" স্টপ গ্যাপ ক্লাস নিতে আসা শিক্ষক ওদের ধমক দিয়ে থামিয়ে দেন। জুম্মান স্যার তো বলেই ফেললেন, "কোন স্যার এলো-গেল সেটা তোমাদের দেখার বিষয় না। আগে মনোযোগ দিয়ে ক্লাস করো। যত্তসব! " এভাবে প্রায় পাঁচ দিন কেটে যায়। এ কয়দিনে ওদের সায়েন্স ক্লাসের অবস্থা অনেকটা যাচ্ছেতাই। বাবলু স্যারের মতো করে কেউ সায়েন্সের খুঁটিনাটি বোঝান না। তাছাড়া স্টপ গ্যাপ ক্লাস করতে আসা স্যারদের আচরণও অনেকটা সৎমায়ের মতো। মঙ্গলবার। পৃথার হঠাৎ মনে পড়ে ওদের সায়েন্স প্রজেক্টের কথা। বাবলু স্যার লাস্ট ক্লাসে ওদের একটি প্রজেক্ট ওয়ার্ক ...
বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন নেতৃত্ব। ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বিষয়টি নিশ্চিত করেন। আদেশ অনুযায়ী, নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। সহকারী প্রক্টর হিসেবে দা...
দেশের ছাগলে নতুন প্রজাতির রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্তের দাবি বাকৃবি গবেষকের

দেশের ছাগলে নতুন প্রজাতির রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্তের দাবি বাকৃবি গবেষকের

Agriculture Tips, জাতীয়
বাকৃবি প্রতিনিধি: মাটি, পানি, উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদেহে টিকে থাকতে সক্ষম ‘বারখোল্ডেরিয়া সেপাসিয়া কমপ্লেক্স’ (Burkholderia cepacia complex) ব্যাকটেরিয়া বাংলাদেশের ছাগলের মধ্যে প্রথমবারের মতো শনাক্ত করার দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।  বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়া, কুকুর, বিড়াল, পাখি, ভেড়া ও অন্যান্য প্রাণীর মধ্যে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হলেও বাংলাদেশের ছাগলের মধ্যে এর উপস্থিতি আগে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘পিএলওএস ওয়ান’-এ প্রকাশিত বাকৃবির এ গবেষণায় দেশের ছাগলের মধ্যে ব্যাকটেরিয়াটির উপস্থিতির প্রথম বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। গবেষক দলের বরাতে জানা যায়, ব্যাকটেরিয়াটির কিছু প্রজাতি মানুষের শরীরে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা ও দীর্ঘমেয়াদি ফুসফুসের র...
পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

ক্যাম্পাস
ঐতিহ্যবাহী পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'এআই ম্যাটেরিও' উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান।  'ম্যাটেরিও' নামের এই অ্যাপটি পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই  প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। ব্যবহারকারী কাঙ্ক্ষিত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং ...
নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

ক্যাম্পাস
বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান  "ইডেন মহিলা কলেজ"। যুগ যুগ ধরে নারী শিক্ষার এক প্রজ্জ্বলিত প্রদ্বীপ জাগরণের ভূমিকা পালন করে এই কলেজ। যেখানে নারীদের কেবলমাত্র শিক্ষা-কার্যক্রম পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয় না বরং তাদের সফল জীবনযাপনের জন্য যাবতীয় সকল বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। তেমনই এক কর্মশালার আয়োজন নিয়ে আসে গ্রীন ভয়েসের অঙ্গ সংগঠন বহ্নিশিখা। বহ্নিশিখা নারীদের সুস্বাস্থ্য ও সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য আয়োজন করেন " পরসেবায় নারী "। যেখানে নারীদের আরও দক্ষ, উন্নত ও আলোকিত নারীতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা"। যেখানে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মাসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠা...
বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

ক্যাম্পাস
কিছু দিন থাকে, যেগুলো পরিকল্পনা করে সুন্দর হয় না, বরং হঠাৎ নেওয়া কিছু সিদ্ধান্তই দিনটিকে আজীবনের স্মৃতিতে পরিণত করে। আমাদের কাছে শ্রীরামপুর কাঠের ব্রিজে কাটানো দিনটিও ছিল ঠিক তেমনই— যেখানে ছিল বৃষ্টিভেজা ফুটবল, বন্ধুত্বের উচ্ছ্বাস, প্রকৃতির অপার সৌন্দর্য আর একঝাঁক অবিস্মরণীয় মুহূর্ত। দিনটির শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনা নিয়ে। বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে উপস্থিত হই। আকাশ তখন মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে, চারদিকে বইছে শীতল মৃদু বাতাস। এমন আবহাওয়ায় সাধারণত মানুষ ঘরে থাকতে চায়, কিন্তু আমাদের কাছে সেটিই যেন ছিল খেলার সবচেয়ে উপযুক্ত পরিবেশ। বৃষ্টির মধ্যে খেলা শুরু হলো। মাঠ কাদায় ভরে গেলেও আমাদের উদ্যমে কোনো ভাটা পড়েনি। একে একে সময় গড়িয়ে যেতে লাগল। আম...
শিকল ভাঙার গান

শিকল ভাঙার গান

Stories
আব্দুস সাত্তার সুমন আমরা তো যৌতুকের কথা বলিনি, করিম ভাই। কথাটা বলেই লোকটি একটু হাসলেন। তাঁর সামনে বসে থাকা আব্দুল করিম কিছু বললেন না। লোকটি আবার বললেন, এলাকার একটা রেওয়াজ আছে। মেয়ের বাবা সাধ্য অনুযায়ী কিছু উপঢৌকন দেন। একটা মোটরসাইকেল হলে ছেলের যাতায়াতে সুবিধা হয়, একটা ফ্রিজ থাকলে সংসারের কাজেও লাগে। আর দু-একটা আসবাবপত্র তো নতুন সংসারে দরকারই হয়। করিম সাহেব এবারও চুপ করে রইলেন। তাঁর শুকনো ঠোঁট দুটো নড়ল, কিন্তু কোনো কথা বের হলো না। পাশের ঘরে বসে সব কথা শুনছিল মারিয়াম। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে ঘরে এসে দাঁড়াল। চাচা, একটা কথা জিজ্ঞেস করব? লোকটি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বলো মা। আমার বাবা যদি এসব দিতে না পারেন, তাহলে কি আপনার ছেলে আমাকে বিয়ে করবে? প্রশ্নটি শুনে ঘরের পরিবেশ বদলে গেল। ছেলের বাবা একবার করিম সাহেবের দিকে, একবার মারিয়ামের দিকে তাকালেন। ...
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই মূল দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই মূল দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী

জাতীয়
রোহিঙ্গা সংকট মিয়ানমারের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা এবং এই সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমার সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (২৩ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করার দায়ভার সম্পূর্ণভাবে মিয়ানমারের ওপরই বর্তায়।সেমিনারে আইনমন্ত্রী আরও বলেন, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তারা এ ভূখণ্ডের নাগরিক নয়। তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে আমরা তাদের মানুষ হিসেবে দেখি।’ একই সঙ্গে তিনি বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।মন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়ে...
টোকাই শিশু”

টোকাই শিশু”

Stories
ফারুক আহম্মেদ জীবন  ঢাকা গুলশান দুই নম্বর ব্লকের প্রথম গলির দুটি বাড়ির পরের পাঁচতলা বাড়িটা নাম করা বিশিষ্ট  শিল্পপতি আবিদ খানের। এতো বড় বাড়ি অথচ বাড়িতে কেউ নেই। শুধু মাত্র আবিদ খানের এক- মাত্র নেশাখোর বখাটে ছেলে রুদ্র ছাড়া। যে এম এ পাশ করে উচ্চ সমাজের কিছু নেশাখোর বখাটে বন্ধুদের সাথে মিশে আজ সেও নষ্ট হয়ে গেছে। রুদ্র এখনো বিয়ে করিনি। রুদ্রর মা-বাবা গতকাল এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর গেছে চিকিৎসা হতে। রুদ্র সচরাচর বাইরে বন্ধু-বান্ধবীদের সাথে বিভিন্ন পাট্টি ক্লাবে নেশা করলেও। তার মা-বাবার সামনে বাড়িতে সে কখনো নেশা করেনা। কিন্তু এখন বাড়ি পুরো ফাঁকা থাকায়।নেশার সকল সরঞ্জাম বাড়িতে এনে নিজের বেড রুমে বসে মনের আনন্দে স্বাধীন ভাবে ফিলিংসে নেশা করছে। এখন আষাঢ় মাস, আকাশেও ঘন-কালো মেঘ। সারাদিন বিরামহীন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রুদ্র নেশায় পুরো বুদ হয়ে গেছে। নেশার ঘোরে সে গুনগুন করে ...
সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সারাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাহাজ ভাঙা শিল্পে নতুন করে চরম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনার তদন্তের দোহাই দিয়ে পুরো ইয়ার্ডের সার্বিক কার্যক্রম অচল করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।মালিকপক্ষের দাবি অনুযায়ী, দুর্ঘটনার পর সরকারি বিভিন্ন তদন্তকারী সংস্থা মৌখিকভাবে পুরো ইয়ার্ডের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কোন দপ্তর বা কে এই নির্দেশ জারি করেছে, তার কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এস এম শফিউল আলম তালুকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।ইয়ার্ডের কার্যক্রম হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা বহুমুখী আর্থিক ও প্রশাসনিক জ...
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও তার পরিবারের শেষ বিদায়

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও তার পরিবারের শেষ বিদায়

জাতীয়
কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তকে পাশাপাশি সমাহিত করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার মহাশ্মশানে বাবা ও ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়। একই ঘটনায় নিহত দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর মো. আকরাম আলীকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী কুষ্টিয়া পৌর গোরস্তানে দাফন করা হয়েছে।এর আগে শনিবার বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেবাশীষসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ বাংলাদেশে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে মরদেহগুলো নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন স্বজন ও সংবাদকর্মীরা। রাত ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে আড়ুয়াপাড়ার বাড়ির সামনে ভিড় করেন শত...