August 2026 - Page 24 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

চীন-ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

চীন-ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

China, আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চীন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের দ্বিতীয় যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশ প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও প্রতিরক্ষামন্ত্রী তোং চুন এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো ও প্রতিরক্ষামন্ত্রী স্যাফরি সামসোউদ্দিন অংশ নেন। বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের সদস্য। তাই দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি ও বান্দুং চেতনা এগিয়ে নিয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। জাতিসংঘ, এপেক ও ব্রিকসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও ইন্দোনেশিয়ার সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে চায় চীন। চীনের প্রতিরক...
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান

China
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) বিমানবাহিনীর একটি দল শুক্রবার মিশরে পৌঁছেছে।‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগস্টে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এটি চীন ও মিশরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ মহড়া। মহড়ায় আকাশযুদ্ধের কৌশল, আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার এবং সামরিক বাহিনীর সমন্বিত অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহস্পতিবার চীনের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চীনা বিমানবহরটি ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে দুই মহাদেশের চারটি দেশের আকাশসীমা অতিক্রম করে প্রায় ৯ ঘণ্টা পর মিশরে পৌঁছায়। চীনা দলের সদস্য লি মিংইয়াং বলেন, মিশনে যাওয়ার আগে রুট পরিকল্পনা, আবহাওয়া পরিস্থিতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক বাহিনী একাধিক বিদেশি মিশনে অংশ নিয়ে গ...
বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

বাম্পার ফলন নিশ্চিত করতে দুর্যোগ মোকাবিলায় জোর চীনের

Agriculture Tips, China
চলতি বছর বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। শুক্রবার চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ে শরৎকালীন শস্য উৎপাদন ও দুর্যোগ মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও সম্মেলনে তিনি এ আহ্বান জানান। লিউ কুওচোং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর একজন সদস্য। তিনি সম্ভাব্য দুর্যোগের ওপর নিবিড় নজরদারি, সময়মতো পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদান এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী কারিগরি সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শস্যের উৎপাদন স্থিতিশীল ও বাড়াতে সব ধরনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেন। শরৎকালীন শস্য উৎপাদনের শেষ পর্যায়ে আবহাওয়াজনিত দুর্যোগ, ফসলের রোগ ও পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধ ও মোকাবিলা জোরদারের আহ্বান জানান লিউ। এর মাধ্যমে দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষত...
দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের

দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের মধ্যে স্বাভাবিক আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানায় বেইজিং। জাপানের বিভিন্ন দলের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে চীন সফর করবে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লিন এ কথা বলেন। দৃশ্যত, টানাপোড়েনপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরটি হতে যাচ্ছে। লিন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, জাপানের ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন দূরদর্শী ব্যক্তিত্ব চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টায় আগ্রহী। আমরা জাপানের বর্তমান নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাই যেন তাঁরা এই মতামতগুলোকে গুরুত্বের সঙ্গে শোনেন, চীন ও জাপ...
বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে চীনের অভিনন্দন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

China
বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান এ অভিনন্দন জানান। চীন-বাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে লিন চিয়ান বলেন, দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। তিনি আরও বলেন, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব গঠনে নতুন অগ্রগতি অর্জনের লক্ষ্যে চীন কাজ করবে। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচি...
জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

জাতিসংঘের অনুমোদনহীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন বা ম্যান্ডেট ছাড়া আরোপিত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বৃহস্পতিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনা মুখপাত্র এ কথা বলেন। বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র, ইরানের ওপর “ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা” আরোপ করতে যাচ্ছে এবং এই অর্থনৈতিক চাপের ফলে যুদ্ধক্ষেত্রে নতুন করে সংঘাত বা সামরিক তৎপরতা শুরু হওয়া ঠেকানো সম্ভব হতে পারে। এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে জানান, তিনি কোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের “সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান” শুরু করতে যাচ্ছেন; যার মধ্যে রয়েছে “অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া।” লিন চিয়ান বলেন, “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নির...
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে সরকার ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় প্ল্যাটফর্মটির সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। এই প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে এর পরিধি দেশব্যাপী বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসে...
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ

জাতীয়
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় শামিল হওয়ার বিষয়টি ঢাকা ইতিবাচক দৃষ্টিতে দেখছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের বিষয়টি যাচাই-বাছাই করবে। যেকোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সরকার একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। কোনো জোটে যোগদানের ক্ষেত্রে জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক ভূ-রাজনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

শিক্ষা সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংয়ের সমন্বয় ঘটিয়ে কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে আয়োজিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।উপাচার্য ড. আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের মরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা...
কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা পদক্ষেপের ঘোষণা

কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা পদক্ষেপের ঘোষণা

আন্তর্জাতিক
কানাডা থেকে আমদানিকৃত প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে টানা তিন দিন ধরে চলা বাণিজ্য আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতিনিধিদের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষই চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে।এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আরোপ করেছে, তার সমপরিমাণ শুল্ক কানাডাও আরোপ করবে। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছিল। তবে কানাডার জনগণের স্বার্থ ...
মন্ত্রিসভায় পরিবর্তনের কারণ জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মন্ত্রিসভায় পরিবর্তনের কারণ জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

জাতীয়
বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পর্যটন করপোরেশনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে ঢেলে সাজাতে চান, সেই লক্ষ্য থেকেই মন্ত্রিসভায় এই রদবদল আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রিসভার আগের সদস্য আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিটি পরিকল্পনাই মূলত দেশের ও জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো ফলাফল পাওয়া যাবে, তা বিবেচনা করেই তিনি এই পদায়ন করেছেন বলে মন্ত্র...
সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

সিলেটে লরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

রাজধানী
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের পরিচয়নিয়ামত আলী (৩২), পিতা গফুর মিয়া, বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা।হজুফা (২৮), নিয়ামত আলীর স্ত্রী।আয়েশা (৪), নিয়ামত ও হজুফার কন্যা।লালন মিয়া, সিএনজিচালক, পিতা ফরিদ মিয়া, বাড়ি শেরপুর এলাকা।স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘট...
ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের

আন্তর্জাতিক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তর না করায় দেশটির সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে এই পিটিশন দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইমরান খানের বোন উজমা খান ও আইনজীবী উজাইর ভান্ডারি। গত মঙ্গলবার সর্বোচ্চ আদালত ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।এর আগে শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কড়া নিরাপত্তায় ইমরান খানকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করলে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হিসেবে দেখছে পিটিআই।...
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
কাতারের কাছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এই চুক্তির আওতায় কাতার চারটি কেসি-৪৬এ রিফুয়েলিং বিমান এবং আনুষঙ্গিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করতে পারবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সামরিক সরঞ্জামগুলো কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে এবং মার্কিন ও মিত্র বাহিনীর সঙ্গে দেশটির সামরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও শক্তিশালী করবে।প্রস্তাবিত এই চুক্তির তালিকায় চারটি কেসি-৪৬এ বিমানের পাশাপাশি আটটি পিডাব্লিউ৪০৬২ টার্বোফ্যান ইঞ্জিন, ১০টি এএন/এএলআর-৬৯এ রাডার সতর্কীকরণ ব্যবস্থা, ১৫টি গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার এবং আটটি এলএআইআরসিএম সিস্টেম প্রসেসর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিমানগুলোর রক্ষণাবেক্ষণ, পরিবহন, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ সেবাও এই প্যাকেজের...
সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সারাদেশ
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আগামী ২৮ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানিয়েছে।প্রতিযোগিতা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজনে অতীতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তবে বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আয়োজনের বিপক্ষে প্রচারণা চালানো হচ্ছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।অন্যদিকে, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছে...