August 2026 - Page 41 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

রাষ্ট্রপতি নির্বাচন: জমা পড়ল তিনটি মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন: জমা পড়ল তিনটি মনোনয়নপত্র

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।ইসি সচিব জানান, জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে দাখিল করা হয়েছে।উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাজনীতি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।আতিকুর রহমান রুমন জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ আগস্ট অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল।দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদি...
নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড়িয়ে রাখার অভিযোগ

নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড়িয়ে রাখার অভিযোগ

রাজধানী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার আল বালাগ স্কুলে কোচিংয়ের বকেয়া ফি পরিশোধ না করায় ২১ জন শিক্ষার্থীকে প্রায় এক ঘণ্টা প্রধান শিক্ষকের কক্ষে দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন ছাত্র ও ৬ জন ছাত্রী রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, এই ঘটনার পর অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে।বিদ্যালয়ের দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, গত সোমবার প্রধান শিক্ষক ফারুক হোসেন ৮২ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৫ জন ছাত্র ও ৬ জন ছাত্রীকে তাঁর কক্ষে ডেকে পাঠান। শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিদ্যালয়ে কোচিং ফি হিসেবে জনপ্রতি এক হাজার টাকা নেওয়া হয়। বকেয়া ফি আদায়ের জন্য তাদের ডেকে পাঠানো হলেও, শিক্ষার্থীরা পরিবারের আর্থিক সমস্যার কথা জানিয়ে টাকা পরিশোধের জন্য সময় চেয়েছিল। কেউ কেউ পরে টাকা দেওয়া...
শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

Entertainment
শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিশা। তিনি অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী হওয়া সত্ত্বেও নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হেনস্তা করার জন্য এই আইনি পদক্ষেপ নিয়েছেন। তিশা বলেন, 'যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছে। আমার কাছে এ সংক্রান্ত অনেক তথ্য-প্রমাণ রয়েছে, যা আমি সময়মতো প্রকাশ করব।'নিজের দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের কথা উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন,...
দেশের তেইশতম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

দেশের তেইশতম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাজনীতি
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে গিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।এর আগে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওই বৈঠকেই মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন।বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দলটি মনোনয়নপত...
অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

China, আন্তর্জাতিক
বহুপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার না করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের তথাকথিত যৌথ বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গেল ১১ আগস্ট নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম সতর্কতা না দেওয়ার অভিযোগ ওঠে। এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্তার রোধে হেগ আচরণবিধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে চীনের সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে লক্ষ্য করেই এ বক্তব্য দেওয়া হয়েছে। এ নিয়ে মুখপাত্র কুও চিয়াখুন বলেন, এমন আচরণ তাদের ভণ্ডামি ও দ্ব...

চীন-বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু

China, আন্তর্জাতিক
গতকাল (বুধবার), চীনের বিমানবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে, চীন ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘সুইফট ঈগল-২০২৬’ শুরু হয়েছে। মহড়ার উদ্দেশ্য, আকাশপথে নগরকেন্দ্রিক সন্ত্রাস প্রতিরোধে দু’দেশের যৌথ সক্ষমতা পরীক্ষা করা ও বাড়ানো। ‘সুইফট ঈগল’ সিরিজের এটি চতুর্থ যৌথ আকাশ-মহড়া। সূত্র: সিএমজি
চীনে বন্য এশীয় হাতির সংখ্যা বেড়ে প্রায় ৪০০

চীনে বন্য এশীয় হাতির সংখ্যা বেড়ে প্রায় ৪০০

China, আন্তর্জাতিক
দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে সরকারের নিরবচ্ছিন্ন সংরক্ষণ প্রচেষ্টার ফলে বুনো এশীয় হাতির সংখ্যা আশাব্যঞ্জকভাবে বেড়েছে। চার দশক আগে যেখানে চীনে এশীয় হাতির সংখ্যা ছিল মাত্র ১৫০টি, তা এখন বেড়ে প্রায় ৪০০-তে পৌঁছেছে। আন্তর্জাতিক হাতি দিবসে চীনের ‘ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ এই তথ্য প্রকাশ করে। হাতি সংরক্ষণে ইয়ুননানে জাতীয় উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি বনাঞ্চল ও চলাচলের করিডোর সুরক্ষিত করা হচ্ছে। ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন ও স্মার্ট সম্প্রচারব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। এদিকে, হাতির বিচরণে ফসলের ক্ষতির ঝুঁকিতে থাকা কৃষকদের জন্য বীমাব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। হাতির চলাচলের পথ সুরক্ষায় অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। সূত্র: সিএমজি...
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

China, Tech news
চীনের দ্রুত বিকাশমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাখাতের কারণে বিদ্যুৎ সরবরাহের ওপর সৃষ্ট চাপ কমাতে দেশের বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ ও সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। চীনের শীর্ষ ১০টি জাতীয় তথ্যকেন্দ্র গুচ্ছের অন্যতম কুয়াংতোংয়ের শাওকুয়ান গুচ্ছে বুদ্ধিমান গণনা ক্যাবিনেটগুলো বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের কার্যক্রম পরিচালনার প্রধান হার্ডওয়্যার। একটি ক্যাবিনেট পূর্ণ সক্ষমতায় চললে প্রতিদিন সর্বোচ্চ ২৪০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করতে পারে, যা মোটামুটিভাবে একটি গড় পরিবারের এক মাসের বিদ্যুৎ ব্যবহারের সমান। গণনা সরঞ্জামের পাশাপাশি শীতলীকরণ ও আর্দ্রতা নিয়ন্ত্রণব্যবস্থাও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে গণনা কেন্দ্রগুলো ২০২৪ সালের তুলনায় ১৮ দশমিক ১ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে। এ প্রবৃদ্ধি দেশের অন্যান্য পরিবার ও ব্যবসাপ্রতি...
চীনের চিয়াংসুতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, হলুদ সাগরে রওনা দিলেন জেলেরা

চীনের চিয়াংসুতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, হলুদ সাগরে রওনা দিলেন জেলেরা

China, আন্তর্জাতিক
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের লিয়ানইউনকাং শহরে মাছ ধরার ওপর আরোপিত মৌসুমি নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের পর পীত সাগরের উদ্দেশে রওনা হয়েছে মাছ ধরার নৌযান। বুধবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিশেষ অনুমতিপ্রাপ্ত মাছ ধরার নৌযানগুলো পীত সাগরের দিকে যাত্রা শুরু করে। টাইফুন ডলফিনের প্রভাবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার পর গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়। সূত্র: সিএমজি...
নেপাল-চীন সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও চীনা রাষ্ট্রদূতের আলোচনা

নেপাল-চীন সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও চীনা রাষ্ট্রদূতের আলোচনা

China, Cover Story
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাও মাওমিং। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে নেপাল ও চীনের মধ্যে বিভিন্নখাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নেপাল-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং চলমান উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। সূত্র: সিএমজি...
চীন-বাংলাদেশ পানি সহযোগিতা জোরদারে আলোচনা

চীন-বাংলাদেশ পানি সহযোগিতা জোরদারে আলোচনা

China, Cover Story
বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতার প্রশংসা করেন এবং সফরকালে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও সমঝোতার ফলাফল বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে বিশেষভাবে বাংলাদেশ-চীন পানি সহযোগিতা প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গভীর আলোচনা হয়। দুই দেশ পানিসম্পদ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দীন উপস্থিত ছিলেন। সূত্র: সিএমজি...
হাইড্রোজেন শক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব আরও সুদৃঢ় করছে চীন

হাইড্রোজেন শক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব আরও সুদৃঢ় করছে চীন

China
সম্প্রতি প্রকাশিত এক শিল্প প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বৈশ্বিক হাইড্রোজেন শক্তির বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন। দেশটির নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা এখন বিশ্বের মোট উৎপাদন ক্ষমতার ৫০ শতাংশেরও বেশি। জাতীয় জ্বালানি প্রশাসনের সম্প্রতি প্রকাশিত ‘চায়না হাইড্রোজেন এনার্জি ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ জানিয়েছে, ২০২৫ সালে চীনের পুরো হাইড্রোজেন মূল্যশৃঙ্খলে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারসহ—উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। দেশটির কার্যকর নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা বছরে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোগত উন্নয়নও এগিয়ে চলেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত চীনে প্রায় ৬২০টি হাইড্রোজেন জ্বালানি সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ৩৫০ কিলোমিটারেরও বেশি বিশুদ্ধ হাইড্রোজেন পাইপলাইন চালু হয়...
গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা জোরদার করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা জোরদার করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

China
পিপলস ব্যাংক অব চায়না-পিবিওসি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সহায়তা জোরদার করবে চীন। পিবিওসি’র ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে নমনীয় মুদ্রানীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছে। এর ফলে উন্নতমানের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক মুদ্রা ও আর্থিক পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি কাঠামোগত মুদ্রানীতির উপকরণগুলো আরও উন্নত এবং অর্থায়নের কাঠামোকে আরও কার্যকর করার কাজও অব্যাহত রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষে প্রযুক্তি, পরিবেশবান্ধব অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, বয়স্কদের সেবা এবং ডিজিটাল অর্থনীতি খাতে ঋণের প্রবৃদ্ধির হার মোট ঋণের প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গ...
চীনের জাতীয় কার্বন নিঃসরণ বাজারে লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়েছে

চীনের জাতীয় কার্বন নিঃসরণ বাজারে লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়েছে

China
বৃহস্পতিবার চীনের পরিবেশ ও বাস্তুসংস্থান মন্ত্রী হুয়াং রুনছিউ বলেছেন, জুলাই মাসের শেষে দেশটির জাতীয় কার্বন নিঃসরণ অধিকার লেনদেন বাজারে মোট লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় কার্বন নিঃসরণ অধিকার লেনদেন বাজার শিল্পখাতগুলোকে কম খরচে কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে। একই সঙ্গে, এটি সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সূত্র: সিএমজি...