August 2026 - Page 6 of 54 - Mati News
Sunday, November 22

Month: August 2026

সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান চীনের

সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান চীনের

China
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলকে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি। সম্প্রতি নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের স্থায়ী মিশনে চীনের উপ-প্রতিনিধি সুন লেই বলেন, গোলান মালভূমি আন্তর্জাতিকভাবে অধিকৃত সিরীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃত। সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য ইসরায়েল ও সিরিয়ান বাহিনীর মধ্যে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, চীন সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানায় এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানাতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠকে সিরিয়ার রাজনৈতিক রূপান্তর এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ...
শেনচৌ-২৩ মহাকাশচারীদের প্রথম স্পেসওয়াক

শেনচৌ-২৩ মহাকাশচারীদের প্রথম স্পেসওয়াক

China
চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে অবস্থানরত শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা প্রথম দফার স্পেসওয়াক অর্থাৎ স্টেশনের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। চায়না মেনড স্পেস এজেন্সি (সিএমএসএ) শুক্রবার এ খবর দিয়েছে। মহাকাশ স্টেশনের রোবোটিক আর্ম এবং গ্রাউন্ড সাপোর্ট টিমের সহায়তায় নভোচারী —চু ইয়াংচু, চাং চিইউয়ান এবং লাই খ্য-ইং—প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এ কার্যক্রম পরিচালনা করেন এবং বেইজিং সময় দুপুর ১টা ৫৯ মিনিটে কাজ শেষ করেন। চু ইয়াংচু তিন বছর আগে প্রথম স্পেসওয়াক করেছিলেন। এবার তিনি দ্বিতীয়বারের মতো বাইরে বের হন; অন্যদিকে চাং চিইউয়ান প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের বাইরে কাজ করলেন। সিএমএসএ জানিয়েছে, মহাকাশ স্টেশনকে মহাকাশ বর্জ্য থেকে সুরক্ষায় বিশেষ শিল্ড স্থাপন এবং সোলার প্যানেল মেরামত করেছেন চু ও চাং। এর মাধ্যমে স্টেশনের বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা ও স্...
রুয়ান্ডায় চীনের সহায়তায় মাসাকা হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প হস্তান্তর

রুয়ান্ডায় চীনের সহায়তায় মাসাকা হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প হস্তান্তর

China
রুয়ান্ডার রাজধানী কিগালিতে মাসাকা হাসপাতালের সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে চীন। এটি এখন পর্যন্ত রুয়ান্ডায় চীন সরকারের সবচেয়ে বড় অনুদানভিত্তিক প্রকল্প এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর আওতায় একটি অন্যতম প্রধান জনকল্যাণমূলক উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়নের ফলে হাসপাতালের আয়তন ৬ হাজার ৩৯৮ বর্গমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৫৭ বর্গমিটারে। এছাড়া হাসপাতালের বিছানার সংখ্যা ১২৭ থেকে বৃদ্ধি পেয়ে ৮৩৭টি উন্নীত করা হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালটির প্রতিদিনের বহির্বিভাগ সেবা প্রদানের ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার জনে। হস্তান্তর অনুষ্ঠানে রুয়ান্ডার স্বাস্থ্যমন্ত্রী সাবিন এনসানজিমানা বলেন, এই উপলক্ষটি দেশটির স্বাস্থ্য খাতের জন্য একটি বড় মাইলফলক। আমরা আশা করছি এই হাসপাতালটি রুয়ান্ডা ও পুরো আফ্রিকার জন্য উচ্চমানের চিকিৎসা সেব...
নেপালি তীর্থযাত্রীদের উদ্ধার ও সহযোগিতায় দ্রুত পদক্ষেপ চীন-নেপালের

নেপালি তীর্থযাত্রীদের উদ্ধার ও সহযোগিতায় দ্রুত পদক্ষেপ চীন-নেপালের

China
চীনের দক্ষিণ-পশ্চিম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দ্রুত সমন্বয় করেছে নেপাল ও চীন। লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল লক্ষ্মী প্রসাদ নিরাউলা এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাউলা জানান, গিরং বন্দর দিয়ে কৈলাস পর্বত ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া নেপালি তীর্থযাত্রীদের নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে। লাসাস্থ নেপালি কনস্যুলেট জেনারেল এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের যৌথ উদ্যোগে তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, তীর্থযাত্রীরা পরবর্তীতে বিকল্প সীমান্ত রুট দিয়ে নেপালে ফিরে আসবেন। একই সঙ্গে গিরং বন্দর দিয়ে চীনে প্রবেশকারী তীর্থযাত্রীদের সঠিক তথ্য সংগ্রহে দুই দেশ যৌথভাবে কাজ করছে। দুযোর্গ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমে দুই দেশের সফল সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ ...
চীনের শীর্ষ আইনসভায় নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা আইন পাস

চীনের শীর্ষ আইনসভায় নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা আইন পাস

China
চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুক্রবার বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা এবং মান উন্নয়ন আইনের পাশাপাশি একটি সংশোধিত কৃষি আইন, সংশোধিত জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন এবং আইনজীবী আইন সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া অধিবেশনে চীন ও হাঙ্গেরির মধ্যকার হস্তান্তর চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট সি চিনপিং এই আইন ও সিদ্ধান্তগুলো কার্যকর করতে পাঁচটি এবং কর্মী পরিবর্তনের ঘোষণা দিয়ে ষষ্ঠ একটি প্রেসিডেন্সিয়াল আদেশে স্বাক্ষর করেছেন। সমাপনী বক্তব্যে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচি বলেন, আইনি কার্যক্রমে সামাজিক ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থা আরও উন্নত করার ওপর জোর দিতে হবে। তিনি প্রধান ও উদীয়মান খাতগুলো...
জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনীতি
আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় করার লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করে তুলছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কারকাজ শেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার সময় তিনি এ মন্তব্য করেন।বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিক্রান্ত হয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মতো দীর্ঘদিনের বড় সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সংকট নিরসনে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। অথচ দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী পক্ষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা দেশের স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন।আগামী নির্বাচন প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, একমাত্র ভোটের ম...
ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: মডার্না ও মার্কের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্য

ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: মডার্না ও মার্কের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্য

আন্তর্জাতিক
ক্যানসারের চিকিৎসায় দীর্ঘ এক শতাব্দীর ব্যর্থতার পর অবশেষে আশার আলো দেখিয়েছে মডার্না ও মার্কের যৌথ উদ্যোগে উদ্ভাবিত ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ক্যানসার টিকা। এটি কেবল প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নয়, বরং শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালেও সাফল্যের ইঙ্গিত দিয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করতে পারে।যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্কের তৈরি এই টিকাটি ১ হাজারের বেশি রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের মেলানোমা ক্যানসার অপসারণের পর এই টিকা প্রয়োগ করলে ক্যানসার পুনরায় ফিরে আসা বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। যদিও পূর্ণাঙ্গ পরীক্ষার তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবুও বিশেষজ্ঞরা একে ক্যানসার চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা...
শহীদদের স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদদের স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানী
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মন্তব্য করেন। গুম-খুনের শিকার ব্যক্তি এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৭৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০ জন শহীদ ও ভুক্তভোগী পরিবারের সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। নিয়োগপত্র প্রদানের সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে পরবর্তী সময়...
নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

আন্তর্জাতিক
চলতি সপ্তাহে হিমালয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে দেশটির পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, এটি প্রাথমিক হিসাব এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজ এখনো চলমান রয়েছে। এই সম্ভাব্য ব্যয় নেপালের মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান।গত বুধবার (২৬ আগস্ট) হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ফলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও কাদা নদীর স্রোতের সঙ্গে মিশে জনপদে আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখনো ২ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পানির প্রবল তোড়ে সীমান্তবর্তী এলাকার বহু শহর, সেতু ও সড়ক বিধ্বস্ত হয়েছে।অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানান, ২০১৫ সালের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্...
সাতক্ষীরায় চিংড়িঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে ১৫০ বিঘা জমির আমন ধান

সাতক্ষীরায় চিংড়িঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে ১৫০ বিঘা জমির আমন ধান

Agriculture Tips
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামের কপোতাক্ষ নদ-তীরবর্তী তেলিখালী বিল এলাকায় চিংড়িঘেরের নোনাপানির আগ্রাসনে স্থানীয় কৃষকদের আমন ধানের চারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘেরমালিকরা বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে নদের নোনাপানি ঘেরে ঢোকাচ্ছেন। এতে বাঁধের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি চুইয়ে পড়া নোনাপানিতে পাশের ফসলি জমির চারা লালচে হয়ে মরে যাচ্ছে। বর্তমানে প্রায় ১৫০ বিঘা জমির ধান চাষ হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।ভুক্তভোগী কৃষকদের তথ্য অনুযায়ী, অন্তত ৭ জন কৃষকের প্রায় ১৩ বিঘা জমির ধান ইতিমধ্যে নোনাপানির কারণে নষ্ট হয়ে গেছে। কৃষক নুরমান সরদার জানান, তার ছয় বিঘা জমির চারা লাল হয়ে শুকিয়ে গেছে, যা থেকে এবার ফলন পাওয়ার কোনো আশা নেই। তিনি আক্ষেপ করে বলেন, ঘেরমালিকরা মাছ চাষের জন্য নোনাপানি তুললেও এর খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষকদের, যা তাদের সারা বছরের খাদ্যনিরাপ...
মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক
ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেওয়া মার্কিন কূটনীতিকদের পুনরায় দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ফিরিয়ে আনা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হলো যখন ওয়াশিংটন মনে করছে, ইরানের সঙ্গে বড় ধরনের কোনো সামরিক সংঘাত আপাতত হওয়ার সম্ভাবনা কম। চলতি বছরের শুরুর দিকে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় বিপুলসংখ্যক কূটনীতিককে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিদেশি কর্মকর্তাদের জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা শুরু করবে না। এর পরিবর্তে ওয়াশিংটন ইসলামি প্রজাতন্ত্রটির ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল জোরদার করার পরিকল্পনা করছে। এই ঘোষণার মাধ্যমে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটছে। এতদিন দূতাবাসগুলোতে পূর্ণমাত্রায় জনবল নিয়োগের বিষয়টি...
গুম ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুম ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়
গুম-খুনের শিকার হওয়া ব্যক্তি এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মোট ৭৪ জন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্রগুলো তুলে দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অনুষ্ঠানে উপস্থিত ৭৪ জনের মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র গ্রহণকারীদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত দৃষ্টিশক্তিহীন যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভ...
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, থাকছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, থাকছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি

জাতীয়
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের ব্যয় ছাড়াই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে।শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়াটি স্বচ্ছ করার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগের সরকারের আমলে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে এই বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।প্রাথমিক পর্যায়ে স...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট ভয়াবহ যানজটে আটকা পড়ে আমিরুন্নেছা নামের এক নারী অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেছেন। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছা হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। তার স্বজন তারেক আল হাসান জানান, রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি দাউদকান্দি এলাকায় পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে। দীর্ঘ চার ঘণ্টা গাড়িটি প্রায় স্থবির অবস্থায় আটকে থাকায় রাত সাড়ে ৩টার দিকে পথেই তার মৃত্যু হয়। স্বজনদের আহাজারি ছিল, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।মহাসড়কের এই যানজট পরিস্থিতি সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশগামী যাত্রী মনির হোসেন জানান, তাকে দুপুর ১২টার মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে হবে। কিন্তু চান্দিনা থেকে গৌরীপুর পর্যন্ত আসতে তাক...
The World Is Not Normal: Understanding Power Laws

The World Is Not Normal: Understanding Power Laws

Op-ed
Some things are not normal. By that, I mean that if you go out into the world and start measuring things like human height, IQ, or the size of apples on a tree, you will find that most of the data clusters around some average value. This pattern is so common that we call it the normal distribution. But not everything in life behaves this way. courtesy: Varitasium Pareto’s Discovery In the late 1800s, Italian engineer Vilfredo Pareto stumbled upon something no one had really seen before. He suspected there might be a hidden pattern in how much money people make. So he gathered income-tax records from Italy, England, France, and other European countries. For each country, he plotted the distribution of income. And everywhere he looked, he saw essentially the same pat...