প্রথম দলটি সিচাং জিলং-এ উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে!
২৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে, নেপালের দিক থেকে ভূমিধসের কারণে সিচাংয়ের শিগাতসে শহরের জিলং জেলার জিলং বন্দরে ব্যাপক প্রাণহানি এবং নিখোঁজের ঘটনা ঘটে। ২৮শে তারিখ থেকে, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী ‘জল, স্থল ও আকাশ’ তিনটি মাধ্যমে সম্মিলিত অভিযান চালিয়ে বিপর্যস্ত মূল এলাকায় প্রবেশ করে। বর্তমানে প্রথম উদ্ধার দল জিলং বন্দরের উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে এবং দুর্যোগ মোকাবিলার কাজ জোরেশোরে চলছে।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী স্থলপথ, জলপথে অনুসন্ধান এবং বড় পেলোডের ড্রোনের মাধ্যমে আকাশপথে সরবরাহ পাঠানোর কৌশল অবলম্বন করে বিপর্যস্ত মূল এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। ২৮শে তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে, সিচাং অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্কোয়াড্রনের প্রথম দলের ছয়জন সদস্য এবং সিছুয়ান অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্কোয়াড্রনের প্রথম দলের ১৫জন সদস্য ও ১টি কুকুর কেন্দ্রীয় পয়েন্টে পৌঁছায় এবং দ্রুত উদ্...













