১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের স্বাগত ভোজসভায় হান চেংয়ের চার প্রস্তাব
বৈশ্বিক, যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা এবং চারটি বৈশ্বিক উদ্যোগ প্রস্তাব করেছেন, যা মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দিয়েছে। গতকাল (মঙ্গলবার) ১৩তম বেইজিং সিয়াংশান ফোরামের স্বাগত ভোজসভায় অংশ নিয়ে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।
হান চেং বলেন, বর্তমান বিশ্ব নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হলেও শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের ধারা অপ্রতিরোধ্য। বহুমেরু বিশ্বব্যবস্থা ও অর্থনৈতিক বিশ্বায়নের প্রবণতাও অপরিবর্তনীয়। আন্তর্জাতিক ন্যায্যতা, উন্নয়ন ও নিরাপত্তার জন্য মানুষের আকাঙ্ক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো।
অনুষ্ঠানে হান চেং চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো সমুন্নত রাখার পাশাপাশি সার্বভৌম সমতার নীতি মেনে চল...










