বিদ্যুৎ নিরাপত্তা বিধিমালায় বড় সংশোধন আনছে চীন
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: দ্রুতগতির নবায়নযোগ্য জ্বালানির বিকাশ এবং নতুন বিদ্যুৎ-ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে নিরাপত্তা শাসনব্যবস্থাকে আরও জোরদার করতে বিদ্যুৎ-খাতের দুর্ঘটনা প্রতিরোধ ও তদন্ত সংক্রান্ত সংশোধিত প্রবিধানমালা বাস্তবায়ন করতে যাচ্ছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সংক্রান্ত স্টেট কাউন্সিলের একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মোট ৩৮টি ধারা সম্বলিত নতুন এই প্রবিধানমালায় বিদ্যুৎ কোম্পানি এবং ব্যবহারকারীদের দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ বা স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রিডের পরিসর, কাঠামোগত পরিবর্তন এবং বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামের গ্রিড-সংক্রান্ত পারফরম্যান্সের মতো বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে বিদ্যুৎ দুর্ঘটনার শ্রেণিবিন্যাসের মানদণ্ডেও পরিবর্তন আনা হয়েছে। একই সাথে বিদ্যুৎ কোম্পানি ও ব্যবহারকারী ছাড়া গ...











