September 2026 - Page 6 of 32 - Mati News
Saturday, September 19

Month: September 2026

ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের অর্থ রাশিয়ার সঙ্গে যুদ্ধ: রুশ প্রেসিডেন্ট

ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের অর্থ রাশিয়ার সঙ্গে যুদ্ধ: রুশ প্রেসিডেন্ট

China
সেপ্টেম্বর ১২: গতকাল (শুক্রবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এক সাক্ষাত্কারে জানান, রাশিয়া ইউরোপীয় দেশগুলোর জন্য কোনো হুমকি নয় এবং হুমকি দেওয়ার কোনো পরিকল্পনাও তার নেই। রাশিয়ার সঙ্গে ইউরোপের সংঘাতের কোনো কারণ নেই। পুতিন জোর দিয়ে বলেন, কিছু ইউরোপীয় দেশ ইউক্রেনের ভূখণ্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে, যার অর্থ হলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া। তিনি উল্লেখ করেন, সামগ্রিকভাবে, বর্তমানে ইউরোপে যা ঘটছে তা হলো রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর পদ্ধতিগত ভুলের ফলাফল। সূত্র: সিএমজি...
চীনা প্রতিষ্ঠানে মার্কিন গোয়েন্দা তৎপরতা বন্ধের আহ্বান বেইজিংয়ের

চীনা প্রতিষ্ঠানে মার্কিন গোয়েন্দা তৎপরতা বন্ধের আহ্বান বেইজিংয়ের

China
চীনা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতার ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করার মার্কিন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে চীনা প্রতিষ্ঠানসহ দেশটির বিরুদ্ধে সব ধরনের গোয়েন্দা তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা তৎপরতার বৈধ লক্ষ্য হিসেবে দেখানোর মার্কিন দাবি নিয়ে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং এর ‘দৃঢ় বিরোধিতা’ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ ক্ষুণ্ন করে—এমন সব কর্মকাণ্ড বন্ধ করা। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির ‘গুপ্তচরবৃত্তি-বিরোধী আইন’সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দৃঢ় সংকল্প ও সক্ষমতা চীনের রয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ক...
নিউজিল্যান্ডে চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের প্রিমিয়ার

নিউজিল্যান্ডে চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের প্রিমিয়ার

China, Entertainment
চীনের যুদ্ধবিরোধী অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর নিউজিল্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে অকল্যান্ডে। বৃহস্পতিবারের এ প্রদর্শনীতে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে সিনেমাটি। দেশটিতে শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সিনেমাটির গল্প এক চীনা রাঁধুনিকে ঘিরে, যিনি ২০০০-এর দশকের শুরুর দিকে ব্যবসা শুরু করতে মধ্যপ্রাচ্যে যান। সেখানে যুদ্ধ শুরু হলে বদলে যায় তার জীবন। তার ছোট একটি রেস্তোরাঁ ধীরে ধীরে স্থানীয় সাধারণ মানুষ ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের সহমর্মিতা, মানবিকতা ও প্রতিকূলতা মোকাবিলার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে চীনা খাবার ও রন্ধন ঐতিহ্য। ফলে ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের কাছেও গল্পটি সহজেই আবেদন তৈরি করেছে। প্রিমিয়ার অনুষ্ঠানে চলচ্চিত্রে দ...
চীনা ভাষা ও টাইপিং দক্ষতায় তরুণদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুতির আহ্বান

চীনা ভাষা ও টাইপিং দক্ষতায় তরুণদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুতির আহ্বান

China
চীনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে তরুণদের চীনা ভাষার পাশাপাশি লিখিত যোগাযোগ ও টাইপিং দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। শুক্রবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রথম ‘চাইনিজ ক্যারেক্টার হিরোস’ চীনা টাইপিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। লি শাওফেং বলেন, টাইপিং প্রতিযোগিতার মতো উদ্ভাবনী উদ্যোগ তরুণদের চীনা ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়ন সম্পর্কে আগ্রহী করে তুলবে। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার সুযোগ তৈরি হচ্ছে। চীনা ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশি তরুণেরা যেমন চীনকে আরও ভালোভ...
রেকর্ড বৈশ্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সিয়ামেন বিনিয়োগ মেলা

রেকর্ড বৈশ্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সিয়ামেন বিনিয়োগ মেলা

China
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে ২৬তম ‘চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা’ (সিআইএফআইটি) শুক্রবার সমাপ্ত হয়েছে। এতে রেকর্ড সংখ্যক বৈশ্বিক অংশগ্রহণ, গতিশীল প্রকল্প সংযোগ এবং আন্তঃসীমান্ত আর্থিক সহযোগিতার জোরালো অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ১২৯টি দেশ ও অঞ্চল থেকে এক লাখেরও বেশি ব্যবসায়ী সশরীরে অংশ নেন। অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল এবং প্রতিনিধি দলের সংখ্যা—উভয়ই রেকর্ড উচ্চতায় পৌঁছায়, যা চীনে বিনিয়োগ সহযোগিতা ও সুযোগের প্রতি জোরালো বৈশ্বিক চাহিদাকে তুলে ধরে। মেলায় 'ক্লাউড সিআইএফআইটি' প্ল্যাটফর্মের মাধ্যমে ৪ হাজার ৭০০টিরও বেশি প্রকল্প উপস্থাপন করা হয় এবং ১৯ হাজারেরও বেশি অনলাইন সংযোগ বা ম্যাচমেকিং সেশন আয়োজন করা হয়। পাশাপাশি, ‘ভবিষ্যৎ দর্শন’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় ১৩০টি উচ্চমানের প্রকল্প ব্যবসায়িক সংযোগ ও অংশীদারিত্ব অর্জনে সক্ষম হয়। এবারের সিআইএফআইটিতে ...
কারিগরি শিক্ষার সঙ্গে চীনা ভাষা যুক্ত করা হবে: মাউশি মহাপরিচালক

কারিগরি শিক্ষার সঙ্গে চীনা ভাষা যুক্ত করা হবে: মাউশি মহাপরিচালক

China
চীনা ভাষাকে দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে চীনা ভাষা প্রশিক্ষণ যুক্ত করার পরিকল্পনাও করা হচ্ছে। শুক্রবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রথম ‘চাইনিজ ক্যারেক্টার হিরোস’ চীনা টাইপিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, বর্তমান সরকারের ৪১ দফা নির্বাচনী ইশতেহারে শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালু, ভাষা ল্যাব স্থাপন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও সহজ করতে তরুণদের চীনা ভাষা শেখায় উৎসাহিত করা হচ্ছে। মহাপরিচালক বলেন, ঢাকার রাজউক মডেল স্ক...
গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বে ব্রিকস গুরুত্বপূর্ণ: ইথিওপীয় বিশেষজ্ঞ

গ্লোবাল সাউথের প্রতিনিধিত্বে ব্রিকস গুরুত্বপূর্ণ: ইথিওপীয় বিশেষজ্ঞ

China
বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্ব জোরদার এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের কণ্ঠ আরও শক্তিশালী করতে ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইথিওপিয়ার পলিসি স্টাডিজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরামর্শক বালেও ডেমিসি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ডেমিসি বলেন, ব্রিকস অংশীদারত্ব, সহযোগিতা ও সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। জোটটি একক কোনো দেশ বা গোষ্ঠীর আধিপত্যের পরিবর্তে বহুপাক্ষিকতাকে উৎসাহিত করছে। তার মতে, বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য, অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্রিকসের ভূমিকা ক্রমেই বাড়ছে। জোটটি বিদ্যমান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিস্থাপন করতে চায় না; বরং রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতার নীতিকে আরও শক্তিশালী করতে চায়। বর্ধিত সদস্যপদের ফলে বিশ্বের বিভিন্ন ...
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করার আহ্বান চীনের

দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করার আহ্বান চীনের

China
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি জোরদার ও যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে আরও গভীর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস’ উপলক্ষে শুক্রবার আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনায় চীনের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই এ আহ্বান জানান। সুন লেই বলেন, ‘গ্রুপ অব ৭৭’ ও চীনের পক্ষে উরুগুয়ের দেওয়া বিবৃতিকে চীন সমর্থন করে। একই সঙ্গে গ্লোবাল সাউথের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ‘জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কার্যালয়’-এর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। সুন লেই বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অনেক অভিন্ন লক্ষ্য ও চ্যালেঞ্জ রয়েছে। তাই স্বাধীনতা, সমতা ও পারস্পরিক সুবিধার নীতি বজায় রেখে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সম্...
দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনে সহযোগিতা জোরদার করবে

দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা দমনে সহযোগিতা জোরদার করবে

China
সেপ্টেম্বর ১২: দক্ষিণ এশীয় বন্যপ্রাণী সুরক্ষা নেটওয়ার্কের আটটি সদস্য রাষ্ট্র গতকাল (শুক্রবার) কাঠমান্ডু ঘোষণাপত্র গ্রহণ করেছে। তারা সমন্বিত আইন প্রয়োগ, আর্থিক তদন্ত ও ফৌজদারি বিচার সহযোগিতার মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছে। কাঠমান্ডু ঘোষণাপত্রে বলা হয়, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা শুধু জীববৈচিত্র্যকেই নয়, বরং জনস্বাস্থ্য, আইনের শাসন, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নকেও হুমকির মুখে ফেলে। সদস্য রাষ্ট্রগুলো অবৈধ বন্যপ্রাণী ব্যবসা মোকাবেলায় তাদের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঘোষণাপত্রটিতে ডিজিটাল প্রযুক্তি এবং সীমান্তের দুর্বলতার সুযোগ নিয়ে বন্যপ্রাণী পাচারকারীদের কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং সদস্য রাষ্ট্রগুলো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এ সংক্রান্ত অপরাধ মোকাবিলায় তাদের প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছে। দক্ষিণ এশীয়...
নতুন ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান চীনের

নতুন ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান চীনের

China
সেপ্টেম্বর ১২: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ দমন বিষয়ক একটি উন্মুক্ত সম্মেলন গতকাল (শুক্রবার) নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। উদীয়মান প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় চীন সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে। সম্মেলন শুরুর আগে, ৯/১১ হামলার নিহতদের প্রতি শোক জানাতে উপস্থিত সবাই নীরবতা পালন করেন। নিরাপত্তা পরিষদ সেদিনের সভাপতির বিবৃতি জারি করে পুনর্ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অন্যতম গুরুতর হুমকি হয়ে আছে এবং সন্ত্রাসী কার্যকলাপে ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ, ভার্চুয়াল সম্পদ ও ড্রোনের মতো নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স সুন লেই বলেছেন, গত ২৫ বছরে জাতিসংঘকে কেন্দ্র করে বৈশ্বিক সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা ক্রমাগত গভীরতর হয়েছে। তবে আন্তর...
রাজবাড়ীর গোয়ালন্দে ডিভাইডারে উঠে গেল সাকুরা পরিবহনের বাস

রাজবাড়ীর গোয়ালন্দে ডিভাইডারে উঠে গেল সাকুরা পরিবহনের বাস

সারাদেশ
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পার হয়ে আসা সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের ডিভাইডারে উঠে যায়। এর আগে বাসটি একটি স্পিড ব্রেকারে সজোরে আঘাত করে এবং সামনের দিকে থাকা রাবেয়া পরিবহনের অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়, যার ফলে রাবেয়া পরিবহনের বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার সময় বাসটিতে থাকা যাত্রী পিরোজপুরের মঠবাড়িয়ার বঙ্কিম চক্রবর্তী জানান, চালক অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সামনের গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ...
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ব্রিকস ও বাংলাদেশের কৌশলগত অবস্থান

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ব্রিকস ও বাংলাদেশের কৌশলগত অবস্থান

আন্তর্জাতিক
বিশ্বরাজনীতির ক্ষমতার মানচিত্র কখনোই স্থির থাকে না। অর্থনৈতিক শক্তি অর্জনের সঙ্গে সঙ্গে যে রাষ্ট্রগুলো একসময় আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রান্তে ছিল, তারাই ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। ব্রিকসের উত্থানকে এই ঐতিহাসিক পরিবর্তনের একটি অংশ হিসেবেই দেখা প্রয়োজন। এটি কেবল উদীয়মান অর্থনীতির একটি জোট নয়, বরং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় ক্ষমতা, অর্থ ও প্রতিনিধিত্বের অসম বণ্টনের বিরুদ্ধে একটি রাজনৈতিক প্রশ্ন।ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ব্রিকস এখন অনেক বিস্তৃত। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া—এই ১১টি দেশ এর সদস্য। এছাড়া বেশ কিছু রাষ্ট্রকে অংশীদার দেশের মর্যাদাও দেওয়া হয়েছে। ফলে এটি এখন বৃহত্তর দক্ষিণের অর্থনৈতিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত ...
এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ: জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর পথে

এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ: জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর পথে

আন্তর্জাতিক
ইউরোপের শেনজেন ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণের জন্য খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এই একক ভিসার মাধ্যমে পর্যটকরা কোনো বাধা ছাড়াই কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতে ভ্রমণের সুযোগ পাবেন। গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এই ভিসা ব্যবস্থা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত ৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত একটি সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, এই নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের জন্য পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল ঘুরে দেখা অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠবে। যদিও এই ভিসার নির্দিষ্ট ফি, মেয়াদ বা চালুর চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন বিভাগগুলো এটি দ্রুত কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।এই যুগান্তকারী পরিকল্পনার সূচনা হয়েছিল ২০২৩ সা...
তরুণরাই পারবে দেশকে বদলে দিতে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণরাই পারবে দেশকে বদলে দিতে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
তরুণরা চাইলে যে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যে পরিবর্তনের সূচনা করেছিল, সেই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি দেশবাসীকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন এবং যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানান।ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শতভাগ সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে এই সমস্যা সমাধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে সবার সহযোগিতা...
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
দেশীয় উদ্ভাবনগুলোকে গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলাটি দেশীয় উদ্ভাবক, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে।মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নিয়েছে। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীরাও এতে যুক্ত হয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি সম্ভাবনাময়...