October 2026 - Page 15 of 30 - Mati News
Monday, November 2

Month: October 2026

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা

Agriculture Tips, Cover Story
জেলার মাঠজুড়ে সাধারণ সোনালি ধানের চিরাচরিত দৃশ্যের মাঝে এবার চোখে পড়ছে এক ভিন্নধর্মী দৃশ্য। বাতাসে দোল খাচ্ছে ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধান। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বিশেষ এ ‘ব্ল্যাক রাইস’ জাতের ধানের আবাদ। সাধারণ ধানের তুলনায় বাজারে এর চাহিদা ও দাম অনেক বেশি হওয়ায় নতুন এ ফসলকে ঘিরে স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও সম্ভাবনা। দুর্গাপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরসভার দেবীপুর গ্রামের তরুণ উদ্যোক্তা সোহান ১৬ কাঠা জমিতে এবং মাড়িয়া ইউনিয়নের পালি গ্রামের কৃষক আবু তালেব প্রায় আড়াই বিঘা জমিতে এ ধানের আবাদ করেছেন। নতুন এ ফসলের চাষাবাদ, ফলন বৃদ্ধি ও বাজারজাতকরণে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃ...
পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান চীনের

পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান চীনের

China
চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক দূত লি চি চিয়াং, গতকাল (শুক্রবার) সাধারণ পরিষদের প্রথম কমিটির পারমাণবিক বিষয়ক সভায় দেওয়া ভাষণে, আন্তর্জাতিক সমাজকে যৌথভাবে পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় কাজ করার আহ্বান জানান। লি বলেন, ঠান্ডাযুদ্ধের মানসিকতাই আন্তর্জাতিক কৌশলগত নিরাপত্তা পরিস্থিতির অবনতির সবচেয়ে বড় কারণ। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার ক্ষেত্রে দ্বৈতনীতিই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। পারমাণবিক ক্ষেত্রে বৈশ্বিক শাসনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো একপাক্ষিকতা। আন্তর্জাতিক সমাজের উচিত, একটি অভিন্ন, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা সমুন্নত রাখা এবং পারমাণবিক ক্ষেত্রের ঝুঁকি ও প্রতিবন্ধকতা মোকাবিলায় একসঙ্গে কাজ করা। তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি হলো আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধ ব্যবস্থার মূল ভিত্তি। সকল পারমাণবিক অস্ত্রধারী রাষ্...
চীনের পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়: বেইজিং

চীনের পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়: বেইজিং

China
চীনের পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়। ওয়াশিংটন, রাশিয়া ও চীনের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করছে মর্মে করা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে চীন একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। মুখপাত্র আরও বলেন, বিশাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারের অধিকারী হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিশেষ ও প্রধান দায়িত্ব পালন করা। এটাই আন্তর্জাতিক ঐকমত্য। চীনের পারমাণবিক শক্তি কোনোভাবেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে নেই। এই প্রেক্ষাপটে, চীনকে তথাকথিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে বলাটা, ন্যায্য, যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত কোনোটাই নয়। সূত্র: সিএমজি...
বৈশ্বিক জলবায়ু প্রশাসন-ব্যবস্থা আরও জোরদারের আহ্বান চীনের

বৈশ্বিক জলবায়ু প্রশাসন-ব্যবস্থা আরও জোরদারের আহ্বান চীনের

China
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ‘ভবিষ্যতের উপযোগী এক পৃথিবী: জলবায়ু কার্যক্রমের মাধ্যমে আস্থা পুনরুদ্ধার’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, বৈশ্বিক জলবায়ু প্রশাসন-ব্যবস্থা আরও জোরদার এবং সবুজ ও ন্যায়সঙ্গত রূপান্তরকে ত্বরান্বিত করার আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করতে, আন্তর্জাতিক সমাজের উচিত ঐকবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণ করে, ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভারসাম্যপূর্ণ, ইতিবাচক ও বাস্তবসম্মত ফলাফল অর্জনে সচেষ্ট হওয়া। চীন এক্ষেত্রে তিন-দফা অভিমত পেশ করতে চায়: বৈশ্বিক জলবায়ু প্রশাসন-ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে; সবুজ ও ন্যায়সঙ্গত রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে; এবং জলবায়ু কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, চীন বিশ্ব জলবায়ু কার্যক্রমের ইতিবাচক প্রচারক ও অবদানকারী; শতাধিক দেশ...
সুদানে চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের ওপর বেইজিংয়ের গুরুত্বারোপ

সুদানে চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের ওপর বেইজিংয়ের গুরুত্বারোপ

China
আফ্রিকার নেতৃত্বকে সমুন্নত রাখতে হবে এবং সুদানে চলমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যেতে হবে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গতকাল (শুক্রবার), নিরাপত্তা পরিষদে সুদান ইস্যুতে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন। ফু ছং বলেন, কেন্দ্রীয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘকে সমর্থন করতে হবে; আফ্রিকান পদ্ধতি ও বুদ্ধি দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সুদানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা সমুন্নত রাখা এবং ‘সমান্তরাল সরকারগুলোর’ বিরোধিতা করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ একমত। আন্তর্জাতিক সমাজের উচিত সুদানে সহায়তা জোরদার করা। তিনি আরও বলেন, উন্নয়ন হলো স্থায়ী শান্তির ভিত্তি। চীন অব্যাহতভাবে সুদানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। সূত্র: সিএমজি...
বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে জাপানি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে জাপানি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

China
আজ (শনিবার) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘প্রথম শ্রেণীর’ যুদ্ধাপরাধীদের সমাধি ইয়াসুকুনি-তে, 'মাসাকাকি' শীর্ষক আনুষ্ঠানিক নৈবেদ্য নিবেদন করেন। জাপানের জিজি প্রেস এ তথ্য জানিয়েছে। ইয়াসুকুনি সমাধিতে আজ (শনিবার) থেকে তিন দিনব্যাপী শরতের উত্সব শুরু হয়েছে। উল্লেখ্য, দীর্ঘকাল ধরে কিছু জাপানি রাজনীতিবিদ ও সংসদসদস্য, বিতর্কিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে আসছে জাপানের বহু শান্তিকামী মানুষ ও আন্তর্জাতিক সমাজ। সূত্র: সিএমজি...
স্মার্ট কৃষিতে অভিন্ন ভবিষ্যৎ গড়তে চায় চীন-বাংলাদেশ

স্মার্ট কৃষিতে অভিন্ন ভবিষ্যৎ গড়তে চায় চীন-বাংলাদেশ

Agriculture Tips, China
আফরিন মিম আধুনিক কৃষি, কৃষিপ্রযুক্তি, বীজ উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে চীন-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত দু’দেশের আধুনিক কৃষি শিল্প সহযোগিতা বিষয়ক ব্যবসায়িক সংযোগ সেমিনারে তিনি এ আহবান জানান। ‘স্মার্ট কৃষি, ভাগাভাগির ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষিযন্ত্র, বীজ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক কৃষিপ্রযুক্তি নিয়ে বাংলাদেশ-চীনা ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। এ সময় সং ইয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পৌঁছেছে নতুন উচ্চতায়। দু’দেশের নেতাদের দিকনির্দেশনায় পারস্পরিক বোঝাপড়া, উন্নয়ন ও লাভজনক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের ভব...
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুও’র সাফল্যের নেপথ্যে চীন

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুও’র সাফল্যের নেপথ্যে চীন

China, Tech news
অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন 'আইফোন ডুও'-এর সাফল্যের নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চীন— বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান টিম কুক। তিনি জানান, নতুন এই ডিভাইসটি বিশেষভাবে চীনেই তৈরি করা হচ্ছে এবং এর অ্যাপ উন্নয়নে চীনা ডেভেলপাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সম্প্রতি বেইজিংয়ে চায়না ডেইলিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে টিম কুক এসব কথা বলেন। অ্যাপল প্রধানের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য চীন একটি বড় বাজারের পাশাপাশি বৈশ্বিক কার্যক্রমের অন্যতম উদ্ভাবনী ও প্রধান উৎপাদন কেন্দ্র। অ্যাপলের অন্যান্য সাধারণ মডেলের তুলনায় ফোল্ডেবল স্মার্টফোন 'আইফোন ডুও' প্রস্তুত করা বহুগুণ বেশি জটিল ও কঠিন। এর জন্য প্রয়োজন চরম সূক্ষ্মতা ও উচ্চমানের ডিজাইন সক্ষমতা, যা চীনের সরবরাহকারীদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সম্ভব হচ্ছে। চীন সফরের অ...
চীনের শস্য গুদামের ধারণক্ষমতা ৭৩ কোটি টন ছাড়াল

চীনের শস্য গুদামের ধারণক্ষমতা ৭৩ কোটি টন ছাড়াল

China
জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে চীন। দেশটির খাদ্য মজুত ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট ব্যবস্থার ব্যাপক প্রয়োগের ফলে বর্তমানে দেশটির মানসম্মত শস্য গুদামের ধারণক্ষমতা ৭৩ কোটি মেট্রিক টন অতিক্রম করেছে। চীনের 'জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসন'-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিপুলসংখ্যক আধুনিক ও স্মার্ট শস্য গুদাম চালু করা হয়েছে। মোট ধারণক্ষমতার মধ্যে ২৫ কোটি টনেরও বেশি শস্য 'কম তাপমাত্রা' প্রযুক্তিতে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়া আধুনিক পরিবেশ-নিয়ন্ত্রিত প্রযুক্তিতে সংরক্ষণ করা যাচ্ছে ৬ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য। উত্তর চীনের হ্যপেই প্রদেশের ছিনহুয়াংতাও ডিপোর হাইকাং শাখায় গিয়ে দেখা যায় খাদ্য গুদামের ডিজিটাল রূপান্তরের এক অভাবনীয় চিত্র। সেখানে শস্যের মান পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চাল...
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি

২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি

China
বিশ্ববাজারে চীনা গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত। এই ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ দেশটির গাড়ি রপ্তানি ১ কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির গাড়ি রপ্তানির প্রবৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। সম্প্রতি চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিএএএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন ৮২ লাখ গাড়ি রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৫ শতাংশেরও বেশি। চীনা গাড়ি নির্মাতারাও রপ্তানিতে ভালো করছে। চেরি গ্রুপ প্রথম নয় মাসে ১৫ লাখ গাড়ি রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, এমজি ব্র্যান্ড একই সময়ে ইউরোপের বাজারে ২ লাখ ৮০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে চীনা গাড়ির বাজার ক্রমেই বড় হচ্...
ক্যান্টন ফেয়ারে ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেল দুই চীনা পণ্য

ক্যান্টন ফেয়ারে ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেল দুই চীনা পণ্য

China
১৪০তম ক্যান্টন ফেয়ারে নকশা পুরস্কারের সর্বোচ্চ সম্মাননা ‘সুপ্রিম গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে চীনের চীনের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান জেডএক্সমোটো’র ৮২০ আরআর মডেল মোটরসাইকেল। দ্বিতীয়টি, ক্যাপসুল গ্যাস্ট্রিক এন্ডোস্কপি রোবট। সম্প্রতি ঘোষিত এই সম্মাননাকে প্রযুক্তি ও উদ্ভাবনে চীনা পণ্যের অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, এ মোটরসাইকেলটির সর্বোচ্চ ক্ষমতা ১৩৫ হর্সপাওয়ার। এটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে মাত্র ২ দশমিক ৮১ সেকেন্ড সময় নেয়। এর রেসিং সংস্করণ বিশ্ব সুপারবাইক চ্যাম্পিয়নশিপে ছয়টি পর্বে বিজয় ছিনিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, চিসুন ক্যাপসুল রোবটটি ওষুধের ক্যাপসুলের মতো গিলে খাওয়ার মাধ্যমে পাকস্থলীর ছবি ধারণ ও পরীক্ষা করতে পারে। প্রায় ২০ মিনিটে নল প্রবেশ না করিয়ে পরীক্ষা সম্পন্ন করা যায়। পাশাপাশি দূর থেকে চিকিৎসকের পর্যবেক্ষণের ...
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

Agriculture Tips, China
ফসল পর্যবেক্ষণে বৈশ্বিক ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্রপওয়াচ’ তৈরির জন্য ২০২৬ সালের জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্জন পুরস্কার পেয়েছে চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ তথ্য গবেষণা ইনস্টিটিউট। শুক্রবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। গবেষক উ পিংফাংয়ের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ফসলের অবস্থা পর্যবেক্ষণ এবং খাদ্যনিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। প্ল্যাটফর্মটির প্রকাশিত কৃষি পর্যবেক্ষণ বুলেটিন এখন পর্যন্ত ১৭৩টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে। উ পিংফাং বলেন, তিন দশকেরও বেশি সময়ের গবেষণার স্বীকৃতি এ পুরস্কার। ভবিষ্যতে আরও বেশি দেশের ফসল পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে তাদের দল কাজ চালিয়ে যাবে। সূত্র: সিএমজি...
বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

China, Education, শিক্ষা সংবাদ
কারিগরি শিক্ষা খাতের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশ-চীন যৌথ কারিগরি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও চীনের। বৃহস্পতিবার চীনের থিয়েনচিনে দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। শুক্রবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য চীনা সরকারের বৃত্তি সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি শিক্ষার সংযোগ জোরদারে আলোচনা হয়। উভয়পক্ষ এমন উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এর আগে থিয়েনচিনে ২০২৬ সালের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশন...
চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

China, Education, শিক্ষা সংবাদ
‘চীন বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন’-এ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে ২০২৬ সালের এ উদ্ভোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতে জাতীয় রূপকল্প তুলে ধরেন। সম্মেলনে শিক্ষামন্ত্রী বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তিনটি আহ্বান জানান—উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থা আরো অভিযোজনক্ষম ও গতিশীল করা; কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ  নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা। সবশেষ- সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত, নিয়োগদাতা, আন্তর্জ...
‘হাইব্রিড গাড়ি ইস্যুতে চীন-ইইউ সমঝোতা উভয়ের জন্যই লাভজনক’

‘হাইব্রিড গাড়ি ইস্যুতে চীন-ইইউ সমঝোতা উভয়ের জন্যই লাভজনক’

China
হাইব্রিড গাড়ি নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া সমঝোতাকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও উভয়পক্ষের জন্য লাভজনক উল্লেখ করেছে চীন। একই সঙ্গে ইইউর চাপের মুখে বেইজিং ছাড় দিয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। এ সময় তিনি জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে চলা, বাস্তবতাকে সম্মান এবং বৈষম্যহীনতার নীতির ভিত্তিতে দু’পক্ষের সমঝোতা হয়েছে। এ সময় মুখপাত্র আরও বলেন, এ সমঝোতা চীনা প্রতিষ্ঠানগুলোর বাস্তব স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি ইইউ’র উদ্বেগ নিরসন এবং চীন-ইইউ বাণিজ্যিক বিরোধ আরও বাড়তে না দেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে চীন-ইইউ আলোচনার মূল উদ্দেশ্য হলো সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য দূর করা। এ ছাড়াও উভয়পক্ষের উদ্বেগের সমাধা...