November 2026 - Page 15 of 15 - Mati News
Thursday, November 19

Month: November 2026

‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দল গঠনবিষয়ক চিন্তাধারা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং পরিচালন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে বলে মন্তব্য করেছেন তাজিকিস্তানের বিশেষজ্ঞ সুরোব রওফজোদা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। সিনহুয়াকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তাজিকিস্তানের ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপত্র ‘পিপলস ট্রিবিউন’-এর প্রধান সম্পাদক সুরোব রওফজোদা বলেন, ‘বর্তমান বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো নতুন নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বাস্তবতায় সাংগঠনিক ভিত্তি মজবুত এবং পরিচালন সক্ষমতা বাড়ানো একটি দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কঠোর আত্মশাসন প্রতিষ্ঠার অভিজ্ঞতা অন্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য কার্যকর দিকনির্দেশনা হতে পারে...
চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

China
চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগমূলক টহল পরিচালনা করেছে দেশটির কোস্ট গার্ড (সিসিজি)। শনিবার সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে এ তথ্য জানান। চিয়াং লুয়ে বলেন, ‘হুশি’ জাহাজের নেতৃত্বে সিসিজি’র একটি টাস্কগ্রুপ গত অক্টোবর থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকায় নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম সুশৃঙ্খল রাখা। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে তাইওয়ান প্রণালির উভয় তীরের চীনা জনগণের বৈধ অধিকার ও স্বার্থ, জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সিসিজি’র মুখপাত্র আরও জানান, চীনের এখতিয়ারাধীন জলসীমায় আইন প্রয়োগমূলক টহল ভবিষ্যতেও জোরদার রাখা হবে। একই সঙ্গে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: সিএমজি...
বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায় চীন

বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায় চীন

China
বিশ্বের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে জি২০ সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শনিবার অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওসু। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর পরিবর্তন ঘটছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা গুরুতরভাবে পিছিয়ে পড়েছে। এ অবস্থায় জি২০কে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। মা চাওসু বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জি২০কে কার্যকর শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। আঞ্চলিক বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতির উত্তেজনা কমাতে, সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে সংগঠনটির উদ্যোগ নেয়া প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জি২০ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার পক্ষে চীনের সমর্থনের ...
চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

China
চীন ও পেরুর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) হালনাগাদ প্রটোকল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর স্বাক্ষরিত এ প্রটোকলের লক্ষ্য হলো বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা আরও কার্যকর ও যুগোপযোগী করা। হালনাগাদ কাঠামোয় বিদ্যমান সাতটি অধ্যায় আরও সুস্পষ্ট করা হয়েছে। এগুলো হলো—পণ্যের উৎস নির্ধারণের বিধিমালা, শুল্কপ্রক্রিয়া ও বাণিজ্য সহজীকরণ, স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা, মেধাস্বত্ব অধিকার, সেবা বাণিজ্য, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তিদের অস্থায়ী প্রবেশ এবং বিনিয়োগ। এ ছাড়া চুক্তিতে নতুন পাঁচটি ক্ষেত্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানদণ্ড ও সামঞ্জস্য মূল্যায়ন বিষয়ে সহযোগিতা, প্রতিযোগিতা নীতি, ই-কমার্স, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং পরিবেশ ও বাণিজ্য। চীনের বাণিজ্য মন্ত্রণ...
এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এবারের এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহর। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ‘সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’ প্রতিপাদ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আন্তর্জাতিক এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরজুড়ে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। এতে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও প্রতিনিধিদের স্বাগত জানাতে অবকাঠামো, পরিবেশ ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে ‘চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড’- সিসিপিআইটি জানিয়েছে যে, একই শহরে ২০২৬ সালের এপেক সিইও সম্মেলনে হতে যাচ্ছে ১৭ থেকে ১৮ নভেম্বর। এ সম্মেলন...
উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

China
উন্নয়নের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বৈশ্বিক বৈষম্য বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক এজেন্ডার কেন্দ্রে উন্নয়নকে রাখার তাগিদ দিয়েছে দেশটি। শুক্রবার জাতিসংঘে উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। তিনি বলেন, ‘মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক উন্নয়নের বিকল্প নেই। অথচ বর্তমান সময়ে উন্নয়নকে রাজনীতিকরণের মাধ্যমে গুরুত্বহীন করে রাখা হচ্ছে। যখন আন্তর্জাতিক সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিভাজন ও সংঘাত উসকে দেয়া হচ্ছে।’ উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চারটি প্রস্তাব তুলে ধরেন সুন লেই। এগুলো হলো—উন্নয়নের অধিকার রক্ষা, উন্নয়ন অংশীদারত্ব পুনরুজ্জীবিত করা, উন্নয়নবান্ধব পরিবেশ তৈরি এবং ...
টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

China
টেকসই নগর উন্নয়ন এবং বিশ্বে মানববসতির উন্নয়নে জাতিসংঘ মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হ্য লিফেং আরও বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে পরামর্শ, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির বৈশ্বিক শাসনব্যবস্থার ধারণা বাস্তবায়নে চীন কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোর টেকসই নগর উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বৈঠকে জাতিসংঘের আনাক্লদিয়া রসবাখ বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত তার সংস্থা। সেইসঙ্গে বিশ্বের পরিবেশের উন্নয়নেও যৌথভাবে কাজ করতে চায় তারা। ২০২৬ সালের বিশ্ব নগর দিবসের বৈশ্বিক উদযাপনে...
ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

Kidz, Stories, Stories for Kids
ধ্রুব নীল পিপির মন খারাপ। মা আজও বকেছে। সে নাকি বসে বসে শুধু চিনি খায় আর ঘুমায়। কিন্তু সে যে মস্ত বড় বিজ্ঞানী এটা কারো মাথাতেই ঢোকে না। সে-ই প্রথম প্রমাণ করলো, শুধু মরার সময়ই পিঁপড়ার পাখা গজায় না, এর আগেই চাইলে পিপড়ারা পাখা লাগিয়ে উড়তে পারে। ইলেকট্রনিক পাখা বানানোর জন্য গত বছর সেরা পিবিজ্ঞানীর পুরস্কার পেয়েছিল সে। আর বিজ্ঞানীরা তো একটু বেশি ঘুমাবেই।টিটিনপুর পাশেই আছে ইয়া বড় এক দালান। সেখানে আবার রেড ইন্ডিয়ান পিপড়াদের কলোনি। অবশ্য এখন পর্যন্ত মিলেমিশে আছে সবাই। লাল পিঁপড়ের দল খাবার খোঁজার সময় ঘাড় উঁচিয়ে টিটিনপুরের দিকে তাকালেও কখনও কিছু বলেনি। ওদের নিয়েই চিন্তায় আছে পিপি। যদি আক্রমণ করে বসে! চিন্তা করা ছাড়া আপাতত কাজও পাচ্ছে না। কারণ অন্যদের মতো লাইন ধরে খাবার খুঁজতে তার ভাল লাগে না। সবাই খাবার জমা করার কাজে ব্যস্ত। সামনে নাকি বর্ষার মৌসুম। কিন্তু পিপি জানে, বর্ষা হলেও তার খাবার ...