ঈদ ফ্যাশন ২০২২ | Eid Fashion 2022
ঈদ- উল - আযহার আনন্দ এবং আয়োজনে কমবেশি মেতে উঠেছে সবাই।ঈদুল ফিতরের মত উপচে পড়া ভিড় না হলেও ঈদুল আযহাকে ঘিরেও দেশের বিভিন্ন স্থানে কমবেশি প্রায় সকল শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের সমাগম। এছাড়াও অনলাইনে কেনাকাটা তো রয়েছেই। প্রতিবারের মতো এবারও ঈদকে ঘিরে ফ্যাশন লাভারদের জন্য এসেছে বেশ কিছু ট্রেন্ড। তা নিয়েই আমাদের আজকের আয়োজন। লিখেছেন নিলুফার দিশা
উৎসবের সাথে এ সময়ের তাপমাত্রার কথা মাথায় রেখে " অরিত্রি" এনেছে দেশিও হ্যান্ডলুম খাদি কাপড়ের বিভিন্ন রঙ ও ডিজাইনের আনারকলি ও শাড়ি। যার উপর হ্যান্ড বাটিক প্রিন্টের কাজ করা হয়েছে। কথা হয় অরিত্রির প্রতিষ্ঠাতা শর্মিষ্ঠা দেবনাথ এর সাথে। তিনি বলেন, বাংলাদেশের কারুশিল্প উদযাপনই তার ব্র্যান্ডের লক্ষ্য। এ থেকেই অরিত্রির শুরু।
এবার ঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন বিশ্ববিদ্যালয় - কলেজ পড়ুয়া কিংবা অফিসে কর্মরত কিংবা হোমমেডকারী নারীদের জন্য অরিত্রি...













