‘চীন বাংলাদেশের মেলবন্ধন আরও শক্তিশালী করবে শিক্ষাগত বিনিময়’
বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ আরও জোরদার করার ক্ষেত্রে এডুকেশন এক্সচেঞ্জ বা শিক্ষাগত বিনিময়কে প্রধান মাধ্যম হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন বাড়াতে হবে, আর এর সবচেয়ে বড় মাধ্যম হতে পারে শিক্ষা বিনিময়।
বুধবার স্থানীয় সময় বিকেলে চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ সম্মেলনে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। চীন ও বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, একাডেমিক বিনিময় এবং দীর্ঘমেয়াদি শিক্ষাগত অংশীদারিত্ব বৃদ্ধিতে উভয় পক্ষের দৃঢ় অঙ্গীকার প্রকাশের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়।
সম্মেলনে মাহদী আমিন বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কারিগরি শিক্ষা, গবেষণা...











