দুর্যোগ ও উদ্ধার অভিযানে পানিতে জরুরি অবতরণ করতে সক্ষম চীনের ‘এসি৩১১এ’ হেলিকপ্টার - Mati News
Sunday, November 22

দুর্যোগ ও উদ্ধার অভিযানে পানিতে জরুরি অবতরণ করতে সক্ষম চীনের ‘এসি৩১১এ’ হেলিকপ্টার

পানিতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টার কতটা নিরাপদে ভেসে থাকতে পারে, তার সফল পরীক্ষা চালিয়েছে চীনের তৈরি হালকা বেসামরিক হেলিকপ্টার এসি৩১১এ। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের চিংতেচেন শহরে এই জরুরি ফ্লোটেশন ব্যবস্থার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো হালকা হেলিকপ্টারের ক্ষেত্রে এ ধরনের প্রথম পরীক্ষা এটি।

পরীক্ষামূলক উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চলেছিল। পাইলট জরুরি ফ্লোটেশন ব্যবস্থা চালু করার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারের কাঠামোর দুই পাশে থাকা ছয়টি এয়ারব্যাগ ফুলতে শুরু করে।

ওড়ার সময় দ্রুত এয়ারব্যাগ ফুলে উঠলে হেলিকপ্টারের বাতাস কেটে চলার ধরন বা আকার মুহূর্তেই বদলে যেতে পারে এবং পাখার বাতাসের প্রবাহে সমস্যা তৈরি হতে পারে। এ কারণে পরীক্ষাটিতে বেশ ঝুঁকি ছিল। তবে পরীক্ষক দল ধাপে ধাপে সর্বোচ্চ গতি ও চাপের কাছাকাছি গিয়ে ঝুঁকি সামলে নেয় এবং চরম গতিতেও এয়ারব্যাগ ফোলানোর পরীক্ষা সফলভাবে শেষ করে।

পানিতে জরুরি অবতরণ বা দুর্ঘটনার সময় হেলিকপ্টারকে নিরাপদ রাখতেই এই বিশেষ ভাসমান ব্যবস্থা তৈরি করা হয়েছে। নির্মাতারা বলছেন, মাঝারি মাত্রার ঢেউ বা প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতিতেও এটি হেলিকপ্টারটিকে পাঁচ মিনিটের বেশি সময় পানিতে স্থিরভাবে ভাসিয়ে রাখতে পারে। এই সময়টুকু ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে বের হওয়া এবং উদ্ধারকাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ছয় আসনের এসি৩১১এ হলো দুই টন ওজনের একটি হালকা, একক ইঞ্জিনবিশিষ্ট বেসামরিক হেলিকপ্টার। ২০১৬ সালে এটি বেসামরিক উড্ডয়নের সনদ পায়।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, একটানা ৬৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং সর্বোচ্চ ৬ হাজার মিটার উঁচুতে উঠতে সক্ষম।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে চলাচলের অনুমোদন পাওয়া প্রথম দেশীয় বেসামরিক হেলিকপ্টার এটি। এর আগে একাধিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও জরুরি মহড়ায় কাজ করেছে এসি৩১১এ। নতুন এই ফ্লোটেশন পরীক্ষার সাফল্যে নদী, উপকূল বা সাগরের মতো জলাশয়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে হেলিকপ্টারটি।

সিএমজি

A new capability is expanding the potential of this Chinese-made #helicopter.  China's domestically developed AC311A light helicopter successfully  completed an emergency flotation system test flight in

AC311A Tests In-Flight Flotation; AG600 Joins Beijing Fire Drill

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *