‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত - Mati News
Monday, November 16

‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

নভেম্বর ১৬: গত ১৫ নভেম্বর থেকে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রযোজনায় নির্মিত ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ এবং ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক দুটি ভিডিও এপেকের সদস্যদেশগুলোর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে রাশিয়ার গ্রেট এশিয়া টেলিভিশন, দক্ষিণ কোরিয়ার ওবিএস কিউংইন টিভি, ইন্দোনেশিয়ার জাতীয় বেতার এবং নিউজিল্যান্ডের চ্যানেল ৩৩।

‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিওতে চীনের অসাধারণ ঐতিহ্যবাহী সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশের ওপর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি চীনা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারে তার গভীর সাংস্কৃতিক অনুভূতি ও চিন্তাধারাও এতে প্রকাশ পেয়েছে।

‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক ভিডিওতে বিভিন্ন দেশের বন্ধু, শিল্পী এবং শিশু-কিশোরদের লেখা চিঠির জবাবে সি চিন পিংয়ের পাঠানো চিঠিগুলোর বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এসব চিঠির পেছনে রয়েছে নানা উষ্ণ ও হৃদয়স্পর্শী গল্প। চিঠিগুলোর মাধ্যমে সি আরও বেশি আন্তর্জাতিক বন্ধুকে সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্য দিয়ে চীনকে জানা ও দেশটির অভিজ্ঞতা অর্জন, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বাড়ানো এবং পরিচিতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান তার ভিডিওবার্তায় বলেছেন, প্রায় ১ হাজার ৭০০ বছর আগে প্রাচীন চীনা পণ্ডিত গ্য হং লিখেছিলেন, ‘যাদের আদর্শ এক, তাদের কাছে পাহাড় বা সমুদ্র কোনো বাধা নয়।’ এই চেতনায় জাতিসংঘ বিভিন্ন সদস্যদেশের মধ্যে আস্থা পুনর্গঠন, সংস্কারের সমন্বয় এবং অভিন্ন অগ্রগতি অর্জনে কাজ করবে।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং তার শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, চীন নিজস্ব উন্নয়নে মনোনিবেশ করার পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় দৃঢ়ভাবে অংশ নিচ্ছে। নিঃসন্দেহে চীন এ অঞ্চলের সবচেয়ে নির্ভরযোগ্য স্থিতিশীল শক্তি। চায়না মিডিয়া গ্রুপ দৃশ্য-শ্রাব্য গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক আদান-প্রদানে চীনের ভূমিকা জোরদারে সহায়তা করছে।

তিনি আরও জানান, এবার ভিডিও দুটির আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করা হয়েছে। ভিডিও দুটি এ অঞ্চলের দর্শকদের দেশ পরিচালনায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রজ্ঞা সম্পর্কে আরও গভীরভাবে জানতে, নতুন যুগের চীনের মনোমুগ্ধকর চিত্র উপলব্ধি করতে এবং চীনা সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য অনুধাবন করতে সহায়তা করবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *