২০২৬ এপেক নেতাদের সম্মেলনে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত হবে - Mati News
Saturday, November 14

২০২৬ এপেক নেতাদের সম্মেলনে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত হবে


নভেম্বর ১৩: আজ (শুক্রবার) চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড সূত্রে জানা গেছে, ২০২৬ এপেক নেতাদের সম্মেলন চলাকালীন সম্মেলন কেন্দ্রসহ সংশ্লিষ্ট স্থানগুলোতে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে। বর্তমানে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণের সব প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এই লক্ষ্য অর্জনের জন্য চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড আগেই ৮ কোটি ৯০ লাখ কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুত্ সম্পদ সমন্বয় করেছে, যা সম্মেলন চলাকালীন সব ক্ষেত্রে সবুজ জ্বালানি ব্যবহারের সম্পূর্ণ কভারেজ নিশ্চিত করতে পারে। সে সময় শেনচেন সম্মেলন কেন্দ্রে ব্যবহৃত প্রতিটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের সুস্পষ্ট সবুজ বিদ্যুত্ বৈশিষ্ট্য থাকবে এবং এর উত্স শনাক্তযোগ্য হবে।
চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড শেনচেন পাওয়ার সাপ্লাই ব্যুরোর মার্কেট অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ম্যানেজার শেন সাই বলেন, এবারের সবুজ বিদ্যুত্ একদিকে কুয়াতুংয়ের ইয়াংচিয়াং সমুদ্রতীরের বায়ু বিদ্যুত্ ঘাঁটি থেকে আসছে, অন্যদিকে উত্তর-পশ্চিমের মরু ও গোবি অঞ্চলের বায়ু ও সৌর বিদ্যুতের ঘাঁটি থেকে আসছে। আন্তঃপ্রাদেশিক ও আন্তঃআঞ্চলিক বিদ্যুত্ পরিবহন চ্যানেলের মাধ্যমে কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে তা এই সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে। সবুজ বিদ্যুত্ ক্রয় ও সবুজ বিদ্যুত্ সনদ—এই দুই পদ্ধতির সমন্বয়ে সব ক্ষেত্রে ১০০শতাংশ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে, যা সবুজ সম্মেলন আয়োজনের ধারণাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে।
সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *