
এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনের সরবরাহ ও বিপণন সমবায় সমিতির বাণিজ্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে কৃষি উপকরণ ও কৃষিপণ্য ক্রয় এবং সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য প্রতিনিধি দল ৩৫টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৩৮টি ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এসব পণ্যের উৎস ১৬টি দেশ ও অঞ্চলজুড়ে বিস্তৃত। চুক্তিগুলোতে তেল ও গ্যাস সম্পদ, উচ্চপ্রযুক্তির সরঞ্জাম, সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তিসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এসব চুক্তির মোট মূল্য ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন ১৮টি দেশ ও অঞ্চলের ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তিতে ১৪টি প্রধান শ্রেণির ২৯ ধরনের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির মোট মূল্য ৪১.৩ বিলিয়ন মার্কিন ডলার।
চায়না ন্যাশনাল কেমিক্যাল করপোরেশন সৌদি আরব ও ওমানসহ প্রায় ২০টি দেশ ও অঞ্চলের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয় ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মোট ক্রয়মূল্য ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
সূত্র: সিএমজি

















