১৯টিরও বেশি দেশের অংশগ্রহণে চিংতেচেনে আন্তর্জাতিক সিরামিক প্রদর্শনী শুরু
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের চিংতেচেনে রোববার শুরু হয়েছে ২০২৬ চায়না চিংতেচেন আন্তর্জাতিক সিরামিক প্রদর্শনী। ‘চীনের চীনামাটির রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরে আয়োজিত প্রদর্শনী দেশ-বিদেশের এক হাজারের বেশি পেশাদার ক্রেতাকে আকৃষ্ট করেছে।
পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীতে সিরামিক শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে পুরো শিল্প উৎপাদনব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক বাজার এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। চলতি বছর এক লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এতে স্পেন, জার্মানি ও জাপানসহ ১৯টিরও বেশি দেশের প্রদর্শক অংশ নিয়েছেন। প্রদর্শনীতে সৃজনশীল নকশা, স্মার্ট সিরামিক উৎপাদন, আন্তর্জাতিক ব্র্যান্ড এবং সিরামিক উৎপাদনকারী শহরগুলোর জন্য আলাদা অঞ্চল রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিংতেচেন মেইড’ আঞ্চলিক ব্র্যান্ডের ২০২৬ সালের মানদণ্ড এবং শহরটির ডিজিটাল সংস্কৃতি ও পর্...











