abc, Author at Mati News - Page 23 of 461
Sunday, June 14

Author: abc

ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

News
২৫ মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং সম্ভাব্য শান্তি আলোচনার অংশ হিসেবে দেশটিকে ১৫ দফার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। প্রস্তাবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত উঠে এসেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়া, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করার পাশাপাশি জাহাজ চলাচলের জন্য বাণিজ্য পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নিশ্চয়তাও দিতে হবে ইরানকে। বিনিময়ে ইরানের ও...
তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন

তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন

China
মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যেও এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় কোনো সংকট দেখা যায়নি। এমন তথ্য উঠে এসেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রতিবেদক লি চিয়াননানের এক প্রতিবেদনে। মঙ্গলবার তেহরানে অবস্থানরত এই প্রতিবেদক জানান, তিনি শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সাইরেন শুনেছেন। স্থানীয় সূত্রের বরাতে তিনি নিশ্চিত করেন যে, ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর শহরের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে তেহরান, কারাজ ও তাবরিজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলায় ইসফাহানের গ্যাস কোম্পানির অফিস ও গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং খোররামশাহরের একটি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্যবস...
পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

China
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান ও তার জনগণের স্বার্থের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও জানান, চীন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করবে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে। আরাঘচি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং জরুরি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব...
পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন

পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন

China
মার্চ ২৩: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, চীন ইরান সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনাময় পরিস্থিতি অবনতি না হওয়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরো ব্যাপক প্রভাব ফেলতে না পারে। পরিস্থিতি প্রশমনের উদ্দেশ্যে চীন বর্তমানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন , ইরানে অবস্থানরত চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী চীনা জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত কি না? এর উত্তরে মুখপাত্র উপরোক্ত মন্তব্য করেন। সূত্র: সিএমজি...
নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

China
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ। নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আমাদের চারপাশের সব বস্তু মূলত ব্যারিয়ন শ্রেণির কণা দিয়ে গঠিত, এই কণা মূলত তিন ধরনের কোয়ার্কের সমন্বয়ে তৈরি। কোয়ার্কের ছয়টি ধরন রয়েছে—আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ ও বটম। নতুন আবিষ্কৃত কণাটিতে রয়েছে দুটি চার্ম কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক, যেখানে সাধারণ প্রোটনে থাকে দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক। চার্ম কোয়ার্কের উপস্থিতির কারণেই এই কণার ভর বেশি। এলএইচসি-এর মুখপ...
চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

China
মার্চ ২৩: চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনাবছর অর্থাত্ ২০২৬ সালে অনুষ্ঠিত ‘বোয়াও এশিয়া ফোরাম’ আন্তর্জাতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জটিল পরিবর্তন ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এখন আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল উন্নয়নের গন্তব্যে পরিণত হয়েছে। আর চীনের এই “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা সেই প্রত্যাশা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) অধীনস্থ সংবাদমাধ্যম সিজিটিএন বিশ্বব্যাপী নেটিজেনদের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপের ফলে দেখা গেছে, ৯৪.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন যে—নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখা চীনের উচ্চমানের উন্নয়নের একটি অসামান্য শক্তিতে পরিণত হয়েছে। চীন তার উচ্চমানের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চমানের উন্মুক্তকরণের মাধ্যমে পারস্পরিক লাভজনক উন্...
বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

China, Tech news
বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ। এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে। রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে। যেমন, একটি ট্রাক্টরের বীজ ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি রোবট এসে সেই বীজের চেম্বার পূরণ করে দেয়। এতে খরচ নেমে দাঁড়িয়েছে পাঁচ ভাগের একভাগে, দক্ষতা বেড়েছে বহুগুণ। আগে যেখানে একজন অভিজ্ঞ ট্রাক্টর অপারেটর তৈরি হতে ৫ বছর লাগত, এখন তা শেখা যাচ্ছে কয়েক মিনিটেই। ৩-৫ বছরের মধ্যে বেইজিংয়ে গড়ে তোলা হবে ‘জিরো-কার্বন স্মার্ট ফার্ম’—যেখানে একজন মানুষই নিয়ন্ত্রণ করবেন বিশাল কৃষিখামার। সূত্র: সিএমজি  ...
তেলের দাম কমল

তেলের দাম কমল

News
মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সোমবার এক দিনেই অপরিশোধিত তেলের দর কমেছে ১০ শতাংশের বেশি। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০ দশমিক ১ ডলার বা ১০ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ১৩ ডলারে। সোমবার সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হওয়ায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন। লন্ডনের আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১২ দশমিক ২৫ ডলার বা ১০ দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৪ ডলারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ ঝুঁকি কমেছে। লুৎফর/ফয়সল...
চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

China
বেইজিংয়ে ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হলো ‘চীন উন্নয়ন ফোরাম ২০২৬’-এর বার্ষিক সম্মেলন। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চীন: গুণগত উন্নয়ন ও নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি’। সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সিপিসি কেন্দ্রীয় কমিটির আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয় এবং জাতীয় জ্বালানি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামষ্টিক অর্থনৈতিক নীতি, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। চীনের অর্থমন্ত্রী লান ফো আন চীনের অর্থমন্ত্রী লান ফো আন জানান, আগামী পাঁচ বছরে সরকার মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াবে এবং সরকারি ব্যয়ের বড় একটি অংশ জনসেবায় বরাদ্দ করা হবে। তিনি উল্লেখ করেন, ‘চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ চলাকালে জনকল্যাণমূলক খাতে চীনের ব্যয় প্রায় ১০০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা মোট সরকারি ব্যয়ের ৭০ শতাংশেরও বেশি। এর...
ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার। তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে। টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে মডেলের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের মাত্রা নির্ধারণ করা হয়। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে বিশ্বে মোট টোকেন ব্যবহারের শীর্ষ তিন অবস্থানই চীনা এআই মডেলগুলোর দখলে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দেখায়—বিভিন্ন শিল্পখাতে এআই-নির্ভর রূপান্তর দ্রুত বাড়ছে। প্রাথমিকভাবে এআই ব্যবহার সীমিত ছিল টেক্সট তৈরি ও কথোপকথনে। এখন ...
প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি

প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি

Education, পঞ্চম শ্রেণি, পঞ্চম শ্রেণির গণিত, প্রাথমিক
গণিত: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন প্রশ্ন: খোলাবাক্য কাকে বলে? উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায় না, তাকে খোলাবাক্য বলে। প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে? উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে। প্রশ্ন: একটি বর্গের খ–সংখ্যক কোণ আছে, খ-এর মান কত? উত্তর: চার।  প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি? উত্তর: ১০টি। প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে? উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে? উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।  প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী? উত্তর: উৎপাদক। প্রশ্ন: গসাগু–এর পূর্ণরূপ কী? উ...
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। ইংরেজি: Rearrange

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। ইংরেজি: Rearrange

Class 5 English, Education, পঞ্চম শ্রেণি, প্রাথমিক
প্রশ্ন নম্বর ৮, শব্দ মিলিয়ে Rearrange লেখো ইংরেজি: Rearrange প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। আজ ইংরেজির ৮ নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ Rearrange গুলো দেওয়া হলো। # Rearrange words in the correct order to make meaningful sentences. Set-1 a. birthday/ a/ day/ A/ is/ person’s/special. b. race/ why/ we/ don’t/ have/ a? c. Allah/ you/ may/ bless. d. clock/ time/ draw/ a/ with/ it/ any/ on. e. hour/ the/ slept/ an/ hare/ for. Answer a. A person’s birthday is a special day. b. Why don’t we have a race? c. May Allah bless you. d. Draw a clock with any time on it. e. The hare slept for an hour. Set-2 a. bag/ go/ school/ and/ to/ take/ your. b. that/ wonderful/ sounds/ oh! c. month/ I/ last...
ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

Agriculture Tips, China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হলুদ নদীর উজান ও মধ্য অববাহিকায় তগতোহ কাউন্টি’তে হলুদ নদীর কার্প মাছকে ঘিরে পর্যটন ও ভোগ খাতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এই মিঠা পানির মাছটি এখন শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে সমৃদ্ধ করার পাশাপাশি মৎস্য চাষ, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, খাদ্য পরিবেশন এবং পর্যটন—সব মিলিয়ে একটি বিস্তৃত শিল্প শৃঙ্খলের বিকাশ ঘটিয়েছে। এখানকার গ্রামে এই মৎস্য শিল্প মানুষের জীবনে সমৃদ্ধির এক নতুন দ্বার খুলে দিয়েছে। হাওজিয়ায়াও গ্রাম-এর বাসিন্দাদের কাছে কার্প মাছ আহরণ এখন একটি লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত। এই অঞ্চলের বিশেষ খাবার হিসেবে কার্প মাছের খ্যাতি জেলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। খাঁটি স্বাদের সন্ধানে পর্যটক ও খাদ্যপ্রেমীরা এখানে ভিড...
চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সুবিধা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে

China
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো দ্রুত বাড়ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে মোট চার্জিং পয়েন্ট দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ ১০ হাজার। যা গত বছরের তুলনায় প্রায় ৪৭ দশমিক ৮ শতাংশ বেশি। এর মধ্যে পাবলিক চার্জিং স্টেশন আছে ৪৮ লাখ ৩৪ হাজার। ব্যক্তিগত চার্জিং পয়েন্ট রয়েছে ১ কোটি ৬১ লাখ ৭৬ হাজার। চীনের জাতীয় চার্জিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্যে আরও দেখা গেছে গাড়ি বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে চার্জিং নেটওয়ার্কও দ্রুত বাড়ছে। ২০২৫ সালে চীনে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ছিল ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার এবং বিক্রি হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার। ২০২৫ সালের অক্টোবরে চীন তিন বছরের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২ কোটি ৮০ লাখ চার্জিং সুবিধা তৈরি করা। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া...
বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

China
মার্চ ২২,সিএমজি বাংলা ডেস্ক: শনিবার বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওয়ের সাথে বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপে নোভার্টিস, অ্যাস্ট্রাজেনেকা, রোশ, বোহরিঙ্গার ইনগেলহাইম এবং অর্গাননের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও নির্বাহী প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ওয়াং বলেন, "মানবস্বাস্থ্যের জন্য ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে এই খাতের উন্নয়নে আপনাদের যেকোনো মতামত ও পরামর্শকে আমরা স্বাগত জানাই।" যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চীন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বিশ্ববাসীর নজর কাড়ছে। দেশটিতে ইতোপূর্বেই বিনিয়োগ করা বহুজাতিক কোম্পানিগুলোকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে চীন, যা মূলত তাদের উন্মুক্ত বাজার নীতিরই ইঙ্গিত দিচ্ছে। আমেরিকার ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান...