বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে চীনের লিউ হাইসিংয়ের বৈঠক - Mati News
Wednesday, November 4

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে চীনের লিউ হাইসিংয়ের বৈঠক

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বেলা ১২টার দিকে শুরু হওয়া এ বৈঠকে দীর্ঘক্ষণ বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক ছাড়া নানা বিষয়ে আলাপ করেন তারা।

এর আগে চীনের মন্ত্রী লিউকে ফুল দিয়ে বঙ্গভবনে বরণ করে নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। লিউ হাইসিং-এর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ রাষ্ট্রপতি সামরিকসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা ছিলেন। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্ধারিত মধ্যহ্ণ ভোজে অংশ নেন বাংলাদেশে সফররত চীনা প্রতিনিধি দল।

এর আগে সচিবালয়ে সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুহহ বাংলাদেশের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ অনেক উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগে সফর শুরু করেন সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে। লিউ হাইসিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ আরও অনেক।

তিন দিনের রাষ্ট্রীয় সফররে রাতে ঢাকায় পৌঁছান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তথ্য ও সূত্র : সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *