abc, Author at Mati News - Page 28 of 524
Tuesday, September 15

Author: abc

চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত

চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত

China
চীনের সহায়তায় নির্মিত ঐতিহাসিক তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাম্বিয়ার রাজধানী লুসাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭০-এর দশকে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রেলপথটি ১৯৭৬ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এই রেলপথটি আফ্রিকার আঞ্চলিক বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হিসেবে ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে চীন, তানজানিয়া এবং জাম্বিয়া যৌথভাবে এই রেললাইনটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাজারার ব্যবস্থাপনা পরিচালক ব্রুনো চিং'আনদু বলেন, এই আধুনিকায়ন প্রকল্পটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, আফ্রিকার মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়নে তাজারা একটি চমৎকার সহায়ক শক্তি। এই মুক্ত বাণিজ্য চুক্...
চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড, আয় ছাড়াল ৮১২ কোটি ইউয়ান

চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড, আয় ছাড়াল ৮১২ কোটি ইউয়ান

China, Entertainment
দেশি ও আন্তর্জাতিক সিনেমার কল্যাণে জমে উঠেছে চীনের ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিস। শুক্রবার রাত পর্যন্ত এই মৌসুমে দেশটির মোট টিকিটের আয় ৮ দশমিক ১২ বিলিয়ন ইউয়ানের গণ্ডি ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমের সর্বোচ্চ আয়কারী শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে দেশীয় হিট সিনেমা "কুং ফু সকার ও অল উইশেস কাম ট্রু এবং হলিউডের ব্লকবাস্টার সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। চলতি সামার মৌসুমে"অল উইশেস কাম ট্রু সিনেমাটির মোট বক্স অফিস আয় ১.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা এটিকে চীনের বক্স অফিসের ইতিহাসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশনের একটিতে পরিণত করেছে। শুধু দেশীয় নির্মাণই নয়, বিদেশি সিনেমাগুলোও এই গ্রীষ্মে বক্স অফিসে দুর্দান্ত প্রভাব ফেলেছে। মৌসুমের বক্স অফিস তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মুক্তির প্রথম দিনেই চীনের দর্শকরা সিনেমাটির পেছনে ২১ কোটি ইউয়ান খ...
ম্যাকাওয়ের জনসংখ্যা ৬ লাখ ৮৬ হাজার ৫০০

ম্যাকাওয়ের জনসংখ্যা ৬ লাখ ৮৬ হাজার ৫০০

China
২০২৬ সালের প্রথমার্ধ শেষে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে (এসএআর) জনসংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৫০০ জনে। গত বছরের একই সময়ের তুলনায় জনসংখ্যা বেড়েছে ৬০০ জন। শুক্রবার ম্যাকাওয়ের পরিসংখ্যান ও আদমশুমারি বিভাগ (ডিএসইসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ম্যাকাওয়ের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নারী। এ হিসাবে নারী জনসংখ্যা ৩ লাখ ৭১ হাজার এবং পুরুষের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫০০। চলতি বছরের প্রথম ছয় মাসে ম্যাকাওয়ে ১ হাজার ৩৪০টি জীবিত শিশু জন্মগ্রহণ করেছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। এ সময়ে চীনের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ৪৬৬ জনকে ম্যাকাওয়ে বসবাসের জন্য একমুখী পারমিট দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১৫০ জন কম। এ ছাড়া নতুন করে ৪৭১ জন ম্যাকাওয়ে স্থায়ীভাবে বসবাসের অধিকার পেয়েছেন। এক বছর আগের তুলনায় এ সংখ্যা কমেছে ৪২৪ জন। তবে বিয়ের নিবন্ধনের সংখ্যা কিছু...
চীনের ‘কৃত্রিম সূর্যে’ বড় সাফল্য, ২০২৭ সালে ফিউশন পরীক্ষার প্রস্তুতি

চীনের ‘কৃত্রিম সূর্যে’ বড় সাফল্য, ২০২৭ সালে ফিউশন পরীক্ষার প্রস্তুতি

China, Tech news
নক্ষত্রের শক্তি জোগানো পারমাণবিক ফিউশন শক্তিকে কাজে লাগিয়ে অফুরন্ত পরিচ্ছন্ন জ্বালানির স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির কৃত্রিম সূর্য খ্যাত পারমাণবিক ফিউশন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং ও শিল্পভিত্তিক উন্নয়নে জোর তৎপরতা শুরু হয়েছে। ২০২৬ সালের শেষের দিকে ডিভাইসটির পূর্ণাঙ্গ আধুনিকায়ন এবং ২০২৭ সালেই আনুষ্ঠানিকভাবে ফিউশন দহন পরীক্ষা চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু হলো হুয়ানলিউ-৩ বা এইচএল-৩ নামক পারমাণবিক ফিউশন চুল্লি, যা সাধারণভাবে কৃত্রিম সূর্য নামে পরিচিত। এটি নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন ঘটানোর একটি বৃহৎ মাপের বৈজ্ঞানিক যন্ত্র। এইচএল-৩ এরইমধ্যে ১২০ মিলিয়ন ডিগ্রি আয়ন তাপমাত্রা এবং ১৬০ মিলিয়ন ডিগ্রি ইলেকট্রন তাপমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের ফিউশন প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক বাই শিংইয়ু জানান, আমরা ২০২৬ স...
বেইজিংয়ে ৩৮তম ’হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান শুরু

বেইজিংয়ে ৩৮তম ’হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান শুরু

China
চীনের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ৩৮তম হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেইজিংয়ের ছাওইয়াং পার্কে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এবার পুরস্কার আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের আদলে। থাকছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ফোরাম। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চলচ্চিত্র ও সৃজনশীল কাজ নিয়েও আলোচনা হবে। আগামী সোমবার সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আর বিজয়ীদের নির্বাচন করবেন ১০১ জন চলচ্চিত্রপ্রেমী দর্শকের সমন্বয়ে গঠিত জুরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী চু সিচুয়ান। ১৯৬২ সালে প্রথম হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডসে ‘দ্য রেড ডিটাচমেন্ট অব উইমেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ৮৮ বছর বয়সী চু সিচুয়ান স্মৃতিচারণ করে বলেন, মাত্র ২৪ বছ...
২০৩০ সালের মধ্যে শক্তিশালী টিসিএম সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য চীনের

২০৩০ সালের মধ্যে শক্তিশালী টিসিএম সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য চীনের

China, Health, Health and Lifestyle
চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-৩০) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির সমগ্র জনগোষ্ঠীকে তাদের জীবনের প্রতিটি পর্যায়ে সেবা প্রদানের লক্ষ্যে একটি শক্তিশালী ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) সেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ এই পরিকল্পনাটি অনুমোদন করেছে এবং সম্প্রতি ‘জাতীয় ঐতিহ্যবাহী চীনা ওষুধ প্রশাসন’ ‘জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন’ যৌথভাবে এটি প্রকাশ করেছে। ২০৩০ সালের মধ্যে চীন প্রধান প্রধান রোগের প্রতিরোধ ও চিকিৎসায় টিসিএম-এর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন, তৃণমূল পর্যায়ে টিসিএম সেবার মানোন্নয়ন এবং মৌলিক টিসিএম গবেষণার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে, টিসিএম শিল্পের সামগ্রিক উদ্ভাবনী সক্ষমতা ব্যাপকভাবে জোরদার করা হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে টিসিএম-এর প্রভাব আরও বৃদ্ধি করা হবে। এই লক্ষ্যগুলো ...
আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

Default
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট-আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ নিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এ লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে হংকং প্রশাসন। শুক্রবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) প্রধান নির্বাহী জন লি। বৈঠকে হংকং ও আসিয়ান সদস্যদেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জন লি বলেন, হংকং প্রশাসন বর্তমানে তাদের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এই পরিকল্পনার আওতায় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও লজিস্টিকস খাতে বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানো হবে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে হংকংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন জন লি। তিনি বলেন, হংকং একটি কার্...
দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া ফিলিপাইনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব: বেইজিং

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া ফিলিপাইনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব: বেইজিং

China
হুয়াংইয়ান দ্বীপ এবং এর আশেপাশের জলসীমায় চীনের সামরিক মহড়া ও আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ কার্যক্রম ফিলিপাইনের আইন লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি। ফিলিপাইন হুয়াংইয়ান দ্বীপ ও এর সংলগ্ন সামুদ্রিক অঞ্চলের তথাকথিত ‘সামুদ্রিক মানচিত্র’ জাতিসংঘের কাছে জমা দেওয়ার পর, ওই দ্বীপের আঞ্চলিক জলসীমা, আকাশসীমা ও আশেপাশের এলাকায় চীনের সামরিক মহড়া ও আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হুয়াংইয়ান দ্বীপ যে চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড—সে কথা পুনর্ব্যক্ত করে ছেন বলেন, চীন ধারাবাহিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং কার্যকরভাবে দ্বীপটির ওপর সার্বভৌমত্ব ও এখতিয়ার প্রয়োগ করে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একমাত্র চীনই হুয়াংইয়ান দ্বীপের আঞ্চলিক সমুদ্রসীমার ‘বে-লাইন’ বা ভিত্...
চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’

চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’

China
চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’ আগামী আগস্টের মাঝামাঝি থেকে শেষভাগে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন ও বেলারুশের বিমানবাহিনীর সদস্যরা। ‘সুইফট ঈগল ২০২৬’ নামের এ মহড়ার ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি শুক্রবার জানান, ‘শহুরে এলাকায় যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান’ হবে এবারের মহড়ার মূল বিষয়। এতে নজরদারি ও পাল্টা নজরদারি, গুরুত্বপূর্ণ এলাকা দখল ও নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং প্রতিরোধমূলক অভিযানসহ বিভিন্ন সামরিক প্রশিক্ষণ পরিচালিত হবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সুইফট ঈগল’ যৌথ প্রশিক্ষণের এটি চতুর্থ আয়োজন। মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সেনাদের যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চীন ও বেলারুশের সামরিক বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
উহানে সিএমজি চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উদ্বোধন

উহানে সিএমজি চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উদ্বোধন

China, Entertainment
মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উহান পর্ব। চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং উহান পৌর গণ-সরকারের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর লক্ষ্য চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে আরও উৎসাহিত করা। আয়োজকরা জানিয়েছেন, এই কার্নিভাল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পখাতকে শক্তিশালী করা, সাংস্কৃতিক পর্যটনের প্রসার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করার ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবে। অনুষ্ঠানে চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী, অত্যাধুনিক চলচ্চিত্র শিল্প-প্রযুক্তির অভিজ্ঞতা, চলচ্চিত্রভিত্তিক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) বাজার এবং স্থানীয় রন্ধনশিল্পের মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া নতুন অনলাইন ও অফলাইন ভোক্তা ...
২০৩০ সালের মধ্যে ২০০ বিলিয়ন ইউয়ানের এআই শিল্প গড়ার লক্ষ্য নিয়েছে বেইজিং ই-টাউন

২০৩০ সালের মধ্যে ২০০ বিলিয়ন ইউয়ানের এআই শিল্প গড়ার লক্ষ্য নিয়েছে বেইজিং ই-টাউন

China
২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর এক পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তুলে বৈশ্বিক প্রভাবসম্পন্ন এআই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বেইজিং অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়ন এলাকা। এটি ‘ই-টাউন’ নামে পরিচিত। এর মাধ্যমে মূল এআই শিল্প থেকে ২০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার) উৎপাদনমূল্য অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন অঞ্চলবিষয়ক চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক খোং লেই এসব তথ্য জানিয়েছেন। শুধু এআই কোম্পানি গড়ে তোলার ওপর জোর না দিয়ে, ‘এআইপ্লাস’ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শিল্প, অবকাঠামো ও নগর পরিচালনায় এআইকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে ই-টাউন। খোং লেই বলেন, ‘এআই যুগে প্রতিযোগিতা আর শুধু একটি প্রযুক্তিকে ঘিরে নয়। এতে মৌলিক সক্ষমতা, গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার, অপরিহার্য সফটওয়্যার, মূল ডেটা সম্পদ, প্রয়োগভিত্তিক ইকোসিস্টেম এবং সুশাসন সবকিছুই অন্ত...
অভিন্ন কল্যাণের সমাজ গঠনের অব্যাহত প্রচেষ্টাই বিশ্বে ইতিবাচক শক্তি সঞ্চার করে: সি চিন পিং

অভিন্ন কল্যাণের সমাজ গঠনের অব্যাহত প্রচেষ্টাই বিশ্বে ইতিবাচক শক্তি সঞ্চার করে: সি চিন পিং

China
আন্তর্জাতিক পরিস্থিতি যখন ক্রমেই জটিল ও অস্থিরতার দিকে যাচ্ছে, তখন সহযোগিতা ও সংহতিই হয়ে উঠেছে বিশ্বের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক পথ। চলতি বছর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বড় দেশের নেতার দায়িত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিত করা, সহযোগিতা জোরদার ও ন্যায়বিচার রক্ষায় চীনকে নেতৃত্ব দিয়ে তিনি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন। চলতি বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার উদ্বোধনী বছর। এই পরিকল্পনায় আগামী পাঁচ বছরের জন্য দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি বিশ্বের জন্যও একটি ‘সুযোগের তালিকা’ উপস্থাপন করেছে। ১৬ জানুয়ারি প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহাগণভবনে ১৮ জন রাষ্ট্রদূতের কাছ থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন। এ সময়...
দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান চীনের

দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান চীনের

China
দক্ষিণ সুদান এ বছর তার প্রথম জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দেশটির স্থিতিশীলতা রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন জাতিসংঘে চীনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সুন লেই। বৃহস্পতিবার দক্ষিণ সুদান বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বৈঠকে এ কথা বলেন তিনি। সুন লেই বলেন, ‘সম্প্রতি দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা মৌলিক পূর্বশর্ত। আমরা সব পক্ষকে শান্ত ও সংযত থাকার, সহিংসতা থেকে বিরত থাকার এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর আহ্বান জানাই।’ তিনি আরও বলেন, ‘বেসামরিক মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা আন্তর্জাতিক মানবিক আইনের এক অলঙ্ঘনীয় নীতি, যা ...
চীন ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতার আহ্বান

চীন ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতার আহ্বান

China
যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংলাপ ও যোগাযোগ আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে চীন। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই কথা জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল ট্রান্সন্যাশনাল বা আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এফবিআই বর্তমানে যে আইনশৃঙ্খলা অংশীদারিত্বের মডেল অনুসরণ করছে, তা প্রায় যেকোনো দেশের ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। মার্কিন এই কর্মকর্তার মন্তব্যের পরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হলো। সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, "সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং উভয়পক্ষের লাভের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতামূলক কার্যক্র...
চীন ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি নবায়ন

চীন ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি নবায়ন

China
আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) চুক্তি নবায়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ (পিবিসিও)। বৃহস্পতিবার পিবিসিও-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বিনিময় চুক্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩০ বিলিয়ন ইউয়ান, যা ২৮ ট্রিলিয়ন আর্জেন্টাইন পেসোর সমতুল্য। চুক্তিটি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই দ্বিপক্ষীয় চুক্তিটির মেয়াদ পাঁচ বছর এবং উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়নযোগ্য। চুক্তির গুরুত্ব তুলে ধরে পিবিসিও উল্লেখ করেছে, এই চুক্তি নবায়নের ফলে দুই দেশের মধ্যকার আর্থিক সহযোগিতা আরও গভীর হবে, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন সহজতর হবে এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: সিএমজি...