abc, Author at Mati News - Page 33 of 580
Tuesday, November 10

Author: abc

চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

চীনের ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু

China
আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বরে ১৫টি নতুন আন্তর্জাতিক কার্গো বিমান রুট চালু করেছে চীন। চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) এয়ার লজিস্টিকস বিভাগ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। নতুন এই রুটগুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে অতিরিক্ত ৪২টি রাউন্ড-ট্রিপ বা দ্বিমুখী কার্গো ফ্লাইট পরিচালিত হবে। সিএফএলপির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চালু হওয়া ১৫টি রুটের মধ্যে এশিয়ায় ৯টি রুট, ইউরোপে ৪টি রুট এবং উত্তর আমেরিকায় ২টি রুট। এই রুটগুলোতে মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, তাজা খাবার ও কৃষিপণ্য, ইলেকট্রোমেকানিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, উচ্চমানের শিল্পজাত বা প্রস্তুতকৃত পণ্য এবং দৈনন্দিন ব্যবহার্য ভোক্তা সামগ্রী পরিবহন করা হচ্ছে। নয়টি বিভিন্ন বিমান সংস্থা এসব কার্গো ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে আটটিই চীনের নিজস্ব বিমান প...
চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

চীন-ফ্রান্সের ২৮তম কৌশলগত সংলাপ: সহযোগিতা বাড়াতে ঐকমত্য

China
চীন ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের অর্জিত সমঝোতা বাস্তবায়ন এবং চীন-ইইউ সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। চীন ও ফ্রান্সের কৌশলগত সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার লক্ষ্যে ২৮তম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় শনিবার চীনের শানসি প্রদেশের তাথোং শহরে। সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা এমানুয়েল বোন আলোচনায় অংশ নেন। তারা চীন-ফ্রান্স সম্পর্ক, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ওয়াং ই বলেন, বিমান চলাচল, মহাকাশ ও পারমাণবিক জ্বালানির মতো প্রচলিত খাতের পাশাপাশি উন্নত উৎপাদন, পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। ...
এশিয়ান প্যারা গেমসে ৩১২ অ্যাথলেট পাঠাচ্ছে চীন

এশিয়ান প্যারা গেমসে ৩১২ অ্যাথলেট পাঠাচ্ছে চীন

Default
আসন্ন আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে ৩১২ অ্যাথলেটসহ ৫০০ সদস্যের দল ঘোষণা করেছে চীন। বিদেশে এবারই সবচেয়ে বড় অ্যাথলেট দল পাঠাচ্ছে দেশটি। শনিবার ঘোষিত এ দলে রয়েছেন ১৪৬ জন পুরুষ ও ১৬৬ জন নারী অ্যাথলেট। তাদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশার কর্মী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সার। আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা গেমস। এবারের আসরে ১৮টি খেলার ৫০০টির বেশি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ। এর মধ্যে রয়েছে প্যারা সাতার, হুইলচেয়ার বাস্কেটবল এবং সিটিং ভলিবল। আয়োজকদের প্রত্যাশা, ৪৫টি দেশ ও অঞ্চল থেকে তিন হাজারের বেশি অ্যাথলেট এ প্রতিযোগিতায় অংশ নেবেন। সূত্র: সিএমজি...
ইন্দোনেশিয়ায় তীব্র খরা: সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

ইন্দোনেশিয়ায় তীব্র খরা: সংকট নিরসনে চীনের নলকূপ প্রকল্প

China
এল নিনোর প্রভাবে দীর্ঘমেয়াদি খরার মুখে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তীব্র পানি সংকটে পড়েছে দেশটির পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের স্থানীয়দের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও। এ পরিস্থিতিতে সংকট কাটাতে জীবিকাকেন্দ্রীক বিশেষ নলকূপ খনন প্রকল্প জোরদার করেছে ইন্দোনেশিয়ায় ডেনপাসারে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বর্তমানে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রোটে এনদাও এবং পশ্চিম সুম্বা রিজেন্সিতে দুটি নতুন গভীর নলকূপ খননের কাজ চলছে। ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি সাম্প্রতিক সময়ে মারাত্মক সুপেয় পানির সংকটে ভোগা এলাকাগুলোর মধ্যে অন্যতম। চীনা কনস্যুলেট জানায়, রোটে এনদাও অঞ্চলে নির্মিত নলকূপটি থেকে ইতোমধ্যে পানি সরবরাহ সম্ভব হচ্ছে। প্রতিটি নির্মাণাধীন নলকূপের কাজ শেষ হলে আশপাশের হাজার হাজার বাসিন্দা সুপেয় ...
সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

China
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, চীন ও পাকিস্তান অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলায় তাদের প্রথম যৌথ সেনামহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। শনিবার বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এই ঘোষণা দেন। ছেন বলেন, “অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে, চীন ও পাকিস্তানের সেনাবাহিনী সিনচিয়াংয়ের কোরলায় ‘কারাকোরাম ২০২৬’ নামে যৌথ সেনামহড়া পরিচালনা করবে। এই মহড়ায় অধিক-উচ্চতা বা পাহাড়ি এলাকায় যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী এবং এলাকা তল্লাশি ও শত্রুমুক্তকরণ অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এতে ড্রোন পরিচালনা, চলমান অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, গুলি চালানো, দূরপাল্লার স্নাইপিংয়ের মতো বিষয়ে পারস্পরিক দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি যৌথ কমান্ড এবং সরাসরি সেনা মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।” তিন...
লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

China
তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে থাকা, সংঘাত উসকে দেয়া এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য শনিবার চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্রের সমালোচনার মুখে পড়েছেন। তাইপেইতে লাইয়ের দেয়া এক ভাষণের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান এই মন্তব্য করেন। মুখপাত্র বলেন, লাই ছিং-ত্য’র শনিবারের ভাষণটি বাস্তবতাকে উপেক্ষা করেছে এবং সত্যকে বিকৃত করেছে; তিনি অসৎ উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন যে, লাই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে ছিলেন, তথাকথিত “ল ভূখণ্ডের হুমকি” ও “গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র”-এর বয়ান প্রচার করেছেন এবং সামরিক শক্তি বৃদ্ধি ও বিদেশি সমর্থন আদায়ের মাধ্যমে বিচ্ছিন্নতার পথে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি তাইওয়ান প্রণালি অঞ্চলে বৈরিতা ও সংঘাত উসক...
প্রশান্ত মহাসাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ডুব দেবে চীনের ‘চিয়াওলং’

প্রশান্ত মহাসাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ডুব দেবে চীনের ‘চিয়াওলং’

China
গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব ক্যারোলিন অববাহিকায় পৌঁছেছে চীনের গবেষণা জাহাজ ‘ডিপ সি নং ১’। জাহাজটিতে রয়েছে চীনের মানববাহী গভীর সমুদ্রগামী ডুবযান ‘চিয়াওলং’। শনিবার নির্ধারিত এলাকায় পৌঁছানোর পর ডুব দেয়ার প্রস্তুতি নেয় চিয়াওলং। এটি ডুবোযানটির ৪৬৬তম অভিযান। এতে প্রায় ৪ হাজার ৫০০ মিটার গভীরতায় যাওয়ার পরিকল্পনা আছে। গভীর সমুদ্রের পরিবেশ ও বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে গবেষণার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র: সিএমজি...
আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

China
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অনুষ্ঠিত ২০২৬ সালের 'আর্কটিক সার্কেল অ্যাসেম্বলি'-তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী ফু ইয়িং বলেন, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তথাকথিত বা কাল্পনিক নিরাপত্তা হুমকির চেয়ে প্রকৃত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে ৭০টিরও বেশি দেশের আড়াই হাজারের বেশি প্রতিনিধি এতে অংশ নেন। ‘হাউ টু আন্ডারস্ট্যান্ড চায়না’ শীর্ষক একটি অধিবেশন চলাকালীন আইসল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও আর্কটিক সার্কেলের চেয়ারম্যান ওলাফুর রাগনার গ্রিমসনের সঙ্গে আলোচনায় ফু ইয়িং চীনের নীতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা ও কাল্পনিক নিরাপত্তার ভয়ে মূল্যবান সময় এবং সম্পদ অপচয় হচ্ছে। অথচ বাস্তবে আর্কটিকের বরফ গলা, তাপমাত্রা বৃদ্ধ...
পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সমবেদনা জানাল চীন

পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সমবেদনা জানাল চীন

China
মধ্য আমেরিকার আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সরকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে এই সমবেদনা জানান। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোন চীনা নাগরিকের হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান মুখপাত্র। তিনি আরও জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পানামায় অবস্থিত চীনা দূতাবাস সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের অবিলম্বে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও ভূমিকম্পের প্রভাবে ঝুঁকি থেকে সতর্ক থাকতে পানামায় অবস্থানরত চীনা নাগরিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান চীনা মুখপাত্র। সূত্র: সিএমজি...
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

Cover Story
  কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর, পোশাক খাতের পেশাজীবী এবং করপোরেট প্রতিনিধি মিলিয়ে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে। বাস্তবসম্মত ব্যবসায়িক ও শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে এই উদ্যোগের সাথে যুক্ত ছিল বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর ৩৫০টি শীর্ষস্থানীয় সদস্য সংস্থা। কয়েকটি ধাপ ও মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে ৭০ জন অভ...
ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণীতে পেং লি ইউয়ানের ভিডিও ভাষণ

ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণীতে পেং লি ইউয়ানের ভিডিও ভাষণ

China
গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্যারিসে ২০২৬ সালের ইউনেস্কো বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং বালিকা ও নারী শিক্ষার প্রসারে ইউনেস্কোর বিশেষ দূত পেং লি ইউয়ান। ভাষণে পেং লি ইউয়ান মরক্কো ও পেরুর পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারীদের শিক্ষার মান মানবসভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। সাম্প্রতিক বছরগুলোতে ইউনেস্কোর জোরালো উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে নারীশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, চীন বরাবরই নারীর শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। এ ক্ষেত্রে দেশটি ইউনেস্কো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সক্রিয়ভাবে বাস্তবভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে, যার সুফল পেয়েছেন বিভিন্ন দেশের নারীরা। পেং লি ইউয়ান বলেন, সা...
পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় বছরে ১০ লাখ প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে চীন

পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় বছরে ১০ লাখ প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে চীন

China
চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার (২০২৬–২০৩০) সময়ে দক্ষ ও উচ্চমানের প্রযুক্তিগত জনশক্তি গড়ে তুলতে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আওতায় প্রতি বছর ১০ লাখ উচ্চপর্যায়ের, জরুরি চাহিদাসম্পন্ন এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আজ (শনিবার) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ তথ্য। মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চুং জানান, এ সময়ে ভর্তুকির আওতায় মোট ৫ কোটি ব্যক্তি-বার বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৪ কোটি ব্যক্তি-বার নতুন দক্ষতার সনদ অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ কোটি ৪০ লাখ ব্যক্তি উচ্চতর বা তার চেয়ে উন্নত পর্যায়ের দক্ষতার সনদ অর্জন করবেন বলে আশ...
প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

China, Entertainment
শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন। এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ। মধ্য-শরৎ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি। একই সঙ্গে হাজার বছরের চীনা পুনর্মিলন-সংস্কৃতি তুলে ধরা হয় আন্তরিক ও আবেগঘনভাবে। সুর ও গল্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা অনুভব করেন অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর আত্মিক বন্ধন। ভবিষ্য...

আঞ্চলিক শান্তির জন্য হুমকি জাপানের ‘নতুন সামরিকতন্ত্র’: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

China
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশ হিসেবে জাপানকে সামরিকতন্ত্র নির্মূল, যুদ্ধ পরিচালনার সক্ষমতা ধ্বংস এবং পুনরায় অস্ত্রসজ্জা নিষিদ্ধ করার মতো দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজ (শনিবার) বিকেলে সামরিক বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এমনটা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি। ছেন সি বলেন, জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তথাকথিত ‘প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা হুমকি’র অজুহাতে সামরিক শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুততর করছে। এমনকি তারা জাপানের ‘পারমাণবিক অস্ত্র না রাখা, তৈরি না করা এবং দেশে প্রবেশ করতে না দেওয়ার’ তিন নীতি অতিক্রম করার চেষ্টা করছে। দেশটি ধাপে ধাপে পারমাণবিক অস্ত্রসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। ছেন সি আরও বলেন, জাপান তার নিরাপত্তানীতিকে ক্রমেই আক্রমণাত্মক, সম্প্রসারণবাদী ও বিপজ্জনক করে তুলছে। তার মতে, জাপানের ‘নতুন ধরনের সামরিক...
চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

China
সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে মৌলিক পেনশন বিমার আওতায় এসেছে ১০৭ কোটি ৯০ লাখ মানুষ। বেকারত্ব বিমা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় এসেছে যথাক্রমে, ২৫ কোটি ১০ লাখ এবং ৩২ কোটি ৭০ লাখ মানুষ। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় পেশাগত আঘাতের সুরক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শনিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা’ শীর্ষক ধারাবাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ওই তিনটি সামাজিক বিমা তহবিলের মোট সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ ১১ লাখ ২০ হাজার কোটি ইউয়ানে দাঁড়িয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে নমনীয় কর্মসংস্থানে যুক্ত ব্যক্তি এবং নতুন ধরন...