চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এবং সংলাপের ওপর জোর দিয়েছেন চীনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা লি হোংচোং। বুধবার বেইজিংয়ে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
লি হোংচোং চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোরও সদস্য।
বৈঠকে লি বলেন, “চীন ও ইইউ’র বাণিজ্য সম্পর্কের মূল বৈশিষ্ট্য হলো উভয় পক্ষের সক্ষমতার পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধা। এ ছাড়া কৌশলগত অংশীদার হিসেবে চীন ও ইইউ সমান সংলাপের মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমাধান খুঁজে নিতে পারে।“
চীনের জাতীয় গণকংগ্রেস ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে যোগাযোগ ও বিনিময় জোরদারে আগ্রহের কথাও তুলে ধরেন হোংচোং। এর মাধ্যমে দু’পক্ষের সম্পর্কের ইতিবাচক ধারা ধরে রাখা এবং চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে ভূমিকা রাখতে চায় এনপিসি।“
অন্যদিকে, ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে বলেন, ‘চীনের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে তার কমিটি প্রস্তুত। এসময় বাণিজ্যের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি এগিয়ে নেয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।‘
সূত্র: সিএমজি


















