সবুজ প্রযুক্তিতে খনির পুনর্জন্ম
ফয়সল আবদুল্লাহ
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ চীন। দেশটির পরিত্যক্ত খনি এলাকাগুলোকে সবুজ জ্বালানি ও টেকসই শিল্পকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদাহরণ দেখা যাচ্ছে হুবেই প্রদেশের তাইয়্য শহরে।
একসময় ধুলা ও কাদায় ভরা সোংওয়ান গ্রামটি ছিল খনির কার্যক্রমে ক্ষতবিক্ষত। প্রায় ৫০০টি সক্রিয় খনি থাকার কারণে গ্রামজুড়ে বাতাসে ধুলার স্তর জমে থাকত। অতিরিক্ত খনন এলাকার পরিবেশ এতই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যে, ২০০৮ সালে দায়ে শহরকে ‘সম্পদ-শূন্য শহর’ ঘোষণা করা হয়।
এখন পরিস্থিতি বদলেছে। গ্রামটির কাছে পরিত্যক্ত বাওশেং খনিকে আধুনিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। খনির জমিতে গড়ে ওঠা এই প্রকল্পে পাহাড়ের ঢালে বসানো হয়েছে সৌর প্যানেল। পরিত্যক্ত সুড়ঙ্গকে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন সংরক্ষণের গুহা হিসেবে। সমতল জমিতে নির্মাণ করা হয়েছে উৎপাদন কারখানা। ২০২৩ সালের মার্চে ১৭ কোটি ...








