‘বিশ্বশান্তি ও বৈশ্বিক শাসনব্যবস্থায় চীনের স্থিতিশীল উন্নয়ন ভূমিকা রাখবে’ - Mati News
Saturday, November 28

‘বিশ্বশান্তি ও বৈশ্বিক শাসনব্যবস্থায় চীনের স্থিতিশীল উন্নয়ন ভূমিকা রাখবে’

চীনের স্থিতিশীল উন্নয়ন বিশ্বশান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে। একই সঙ্গে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে চীন। বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন যুক্তরাজ্যে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর পি হাইপো।

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন চীনা আধুনিকায়ন এগিয়ে নেওয়ার জন্য শক্তিশালী রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে। এ অধিবেশনে দল পরিচালনা ও আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পি হাইপো বলেন, দলের ঐক্য জোরদার, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে এ অধিবেশনের গুরুত্ব অনেক। একই সঙ্গে চীনের আধুনিকায়ন ও জাতীয় পুনর্জাগরণের অভিন্ন লক্ষ্য অর্জনে এটি দিকনির্দেশনা দিয়েছে। চীনের স্থিতিশীলতা ও উন্নয়ন নিজেই বিশ্বশান্তির জন্য বড় অবদান। ভবিষ্যতেও চীন স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রাখবে বলেও আশাবাদী তিনি।

তিনি আরও জানান, মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। সে লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ এবং বৈশ্বিক শাসন উদ্যোগ তুলে ধরেছে দেশটি।

তিনি বলেন, এসব উদ্যোগ কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তব পদক্ষেপ ও কার্যক্রমের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হচ্ছে। বহুপাক্ষিকতাবাদ, বিশ্ব বাণিজ্য সংস্থাকেন্দ্রিক বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা এবং বিশ্বশান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *