abc, Author at Mati News - Page 44 of 527
Wednesday, September 16

Author: abc

মধ্যপ্রাচ্যে শান্তি চায় চীন, ইরানের প্রতি পূর্ণ সমর্থন: ওয়াং ই

মধ্যপ্রাচ্যে শান্তি চায় চীন, ইরানের প্রতি পূর্ণ সমর্থন: ওয়াং ই

China
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অঞ্চলটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য তীব্র লড়াইয়ের কমার কোন লক্ষণ নেই এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক হলো ওয়াং ই’র। বৈঠকটি শুক্রবার শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পার্শ্ববৈঠকে চলমান পরিস্থিতি কীভাবে নিরসনে সামনে এগুনো যায় সে বিষয়ে আলোচনা হয়। এ সময় ওয়াং ই বলেন, ‘এক মাসেরও বেশি আগে ওয়াশিংটন-তেহরান স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল বিভিন্ন পক্ষের মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ফল। সংলাপের মাধ্যমে অর্জিত অগ্রগতি পরিত্যাগ করা উচিত নয়। আলোচনার দরজা একবার খুললে তা বন্ধ করা উচিত নয় এবং শান্তির আশা থাকলে তা কখনো ছেড়ে দেওয়া যাবে না।’ তবে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা বৈঠকে তুল...
২০২৭ থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশ কর চালু করছে চীন

২০২৭ থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশ কর চালু করছে চীন

China
বায়ু দূষণ নিয়ন্ত্রণ জোরদার করা এবং সবুজ কর ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে উদ্বায়ী জৈব যৌগের ওপর পরিবেশগত কর পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রীয় রাজস্ব মন্ত্রণালয় এবং বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এক যৌথ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। আটটি প্রধান শিল্প খাতে এই পরীক্ষামূলক কর্মসূচিটি চালু করা হবে এবং এর আওতায় সব ধরনের ভিওসিকে পরিবেশগত করের পরিধির মধ্যে আনা হবে। এই আটটি খাত হলো— মুদ্রণ; পেট্রোলিয়াম, কয়লা ও অন্যান্য জ্বালানি প্রক্রিয়াজাতকরণ; রাসায়নিক কাঁচামাল ও রাসায়নিক পণ্য উৎপাদন; ওষুধ উৎপাদন; লোহা ও ইস্পাত গলানো; সাধারণ সরঞ্জাম উৎপাদন; বিশেষ সরঞ্জাম উৎপাদন এবং অটোমোবাইল উৎপাদন। সম্মিলিতভাবে এই খাতগুলো শিল্প উৎস থেকে মোট ভিওসি নির্গমনের ৭০ শতাংশেরও বেশি অবদান রাখে। সূত্র: সিএমজি...
ব্রুনাইয়ে চীনের নৌবহর

ব্রুনাইয়ে চীনের নৌবহর

China
বন্ধুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে চীনের নৌবহর শুক্রবার ব্রুনাইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। ব্রুনাই রয়্যাল নেভির আমন্ত্রণে চার দিনের এই সফরে পৌঁছায় চীনের গণ্মুক্তি ফৌজ নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ। শুক্রবার সকাল ১০টায় ব্রুনাইয়ের বৃহত্তম বন্দরে জাহাজ দুটি নোঙর করে। বহরে রয়েছে প্রশিক্ষণ জাহাজ ছিচিকুয়াং (হাল নম্বর ৮৩) এবং উভচর ডক ল্যান্ডিং জাহাজ খুনলুনশান (হাল নম্বর ৯৯৮)। জাহাজ দুটিকে স্বাগত জানান, দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী চীনা সম্প্রদায়ের প্রতিনিধি, চীনা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য, শিক্ষার্থী, ব্রুনাই নৌবাহিনীসহ চার শতাধিক মানুষ। স্বাগত অনুষ্ঠানের পর চীনা নৌবহরের পক্ষ থেকে ‘ওপেন শিপ’ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অতিথিরা জাহাজ ঘুরে দেখেন। সফরকালে চীনা ও ব্রুনাই নৌবাহিনীর মধ্যে একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পারস্পরিক জাহাজ পরিদর্শন, মতবিনিময়, পেশাগত আলোচ...
বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে

বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে

China
চলতি বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৫ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। মূলত বিশ্ববাজারে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের শক্তিশালী চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। সাধারণ প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে চীনের তৈরি যানবাহন বিশ্বের ২১০টিরও বেশি দেশ এবং অঞ্চলে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই সময়ে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের রপ্তানি গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬০ দশমিক ৬৮ বিলিয়ন ইউয়ানে। সূত্র: সিএমজি...
চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক

চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক

China
চীনের বায়োটেক ও স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানিভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান মার্ক। দেশটির দ্রুত উন্নয়নশীল বায়োটেক খাত, বড় বাজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্ক চীনের ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে মুস্তো বলেন, গবেষণা, ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষা, অনুমোদন এবং বাজারজাতকরণ সব ক্ষেত্রেই চীনের অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি বলেন, চীনের উদ্ভাবনের গতি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীন ৭৬টি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে। একই সময়ে দেশটির ওষুধ কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাজারে লাইসেন্সিং চুক্তির মূল্য ১৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৩০ শতাংশ বায়োফার্মা গবেষণা ও উন্নয়ন পাইপলাইনের সঙ্গে চীনের প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে, যা এক দশক আগে ...
চীন ও তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে জোর

চীন ও তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে জোর

China
কিরগিজস্তানে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে  শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরোজিদ্দিন মুহরিদ্দিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ওয়াং ই বৈঠকে উল্লেখ করেন, চলতি বছরের মে মাসে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমন সফলভাবে চীনে রাষ্ট্রীয় সফর করেছেন। ওই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ছিল 'চীন-তাজিকিস্তান স্থায়ী সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষর। এই চুক্তিটি সমগ্র মধ্য এশিয়ায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও জানান, উভয় পক্ষ 'নতুন যুগে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করা' শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এটি একটি অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে 'চীন-তাজিকি...
সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রেসিডেন্ট

সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রেসিডেন্ট

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন স্লোভাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। তিনি আগামী ২৭ থেকে ২৯ জুলাই দেশটিতে সফর করবেন তিনি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ তথ্য জানান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে পেলেগ্রিনির প্রথম চীন সফর। সফরকালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তারা দু’দেশের সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি পৃথকভাবে প্রেসিডেন্ট পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সফর প্রসঙ্গে লিন চিয়ান বলেন, ‘স্লোভাকিয়া নতুন চীনকে স্বীকৃতি দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা...
চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ

চীনে বাণিজ্যিক পারফরম্যান্সের আয় বেড়েছে ৯.৪১ শতাংশ

China, Entertainment
এ বছরের প্রথমার্ধে চীনের বাণিজ্যিক পারফরম্যান্স খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। চায়না অ্যাসোসিয়েশন অব পারফর্মিং আর্টসের (সিএপিএ) বাজার প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাণিজ্যিক পারফরম্যান্সের বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪০৮ বিলিয়ন ইউয়ান। প্রতিবেদন অনুযায়ী, বিনোদনকেন্দ্রের অভ্যন্তরীণ অনুষ্ঠান বাদ দিয়ে হিসাব করা এই আয় গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে বাণিজ্যিক পারফরম্যান্স দেখতে দর্শকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম ছয় মাসে মোট দর্শক উপস্থিতি ৯ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৮ শতাংশ বেশি। সিএপিএ জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে দেশজুড়ে জনপ্রিয় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার সংখ্যা বেড়েছে। এ ছাড়া নতুন পারফরম্যান্স ভেন্যু চালু হওয়া এবং লাইভ শো’র প্রতি দর্শকের আগ্রহ এই খাতে...
চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

China
চীনের প্রথম হাই-স্পিড রেলওয়ে টানেল হিসেবে ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য 'ছাইইয়ুয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল'-এর খনন কাজ সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই টানেলটি শহরের রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে চলে গেছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযোগকারী হাই-স্পিড রেললাইনের নির্মাণকাজে এই অগ্রগতি একটি বড় মাইলফলক। ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই-স্পিড রেললাইনগুলোকে সংযুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাঙ্ক রুট—ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি রিভার করিডোরের সংযোগ ঘটাবে। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পটি শহরের হাই-স্পিড রেল নেটওয়ার্ককে আরও উন্নত করবে এবং আঞ্চলিক সংযোগ ও সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপ...
চীন ও এপেকের মধ্যে প্রযুক্তি সহযোগিতা আরও গভীর করার আহ্বান

চীন ও এপেকের মধ্যে প্রযুক্তি সহযোগিতা আরও গভীর করার আহ্বান

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছে চীন। চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে অনুষ্ঠিত ২০২৬ এপেক ডিজিটাল ও এআই মন্ত্রীপর্যায়ের সম্মেলনের শেষ দিনে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয়। সম্মেলনে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, ওপেন সোর্স, প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত উদ্ভাবন ইকোসিস্টেম গড়া এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি স্পষ্ট করেন যে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত না করে পারস্পরিক সহযোগিতার পথেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রকৃত অগ্রগতি ও প্রযুক্তিগত সমৃদ্ধি অর্জন করা সম্ভব। বৈঠকে গৃহীত একটি যুগান্তকারী যৌথ ঘোষণাপত্র ভবিষ্যতে এই অঞ্চলের সার্বিক ডিজিটাল ও এআই বিকাশের মূল রূপরেখা তৈরি করেছে। সম্মেলনে প্রতিনিধিরা নিরাপদ এআই ব্যবহার নিশ্চিত করা, ড...
চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও এফবিআই পরিচালকের বৈঠক

চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও এফবিআই পরিচালকের বৈঠক

China
চীনের রাষ্ট্রীয় পরিষদ ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াওহং শুক্রবার বেইজিংয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই পরিচালক কাশ প্যাটেলের সঙ্গে বৈঠক করেছেন। দু’দেশের উচিত দুই রাষ্ট্রপ্রধানের অর্জিত গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়া। বৈঠকে এমন মন্তব্য করেন ক্যাশ প্যাটেল। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই, অর্থপাচার প্রতিরোধ এবং পলাতক আসামি আটকসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করা উচিত। বৈঠকে উভয় পক্ষ আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করে যাওয়ার বিষয়ে একমত হয়। সূত্র: সিএমজি...
চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

China
কিরগিজস্তানে শাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও’র সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক সবসময়ই সময়ের সঙ্গে তাল মিলিয়ে অগ্রণী ভূমিকা রাখছে। দু’দেশের নেতার মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে উভয়পক্ষকে যৌথভাবে কাজ করতে হবে। যোগাযোগ ও নানা ক্ষেত্রে সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের কাজ ত্বরান্বিত করতে হবে বলেও উল্লেখ ওয়াং ই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে ওয়াং ই বলেন, সবপক্ষকে ফের সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসলামাবাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন...
ফিলিপাইনের উস্কানি চীন-আসিয়ান সহযোগিতার গতিকে ব্যাহত করতে পারবে না

ফিলিপাইনের উস্কানি চীন-আসিয়ান সহযোগিতার গতিকে ব্যাহত করতে পারবে না

China
গতকাল (বৃহস্পতিবার) ফিলিপাইন সরকারের দুটি জাহাজ চীনের বারবার সতর্কবার্তা ও সাবধানবাণী উপেক্ষা করে হুয়াংইয়ান দ্বীপের চীনের এখতিয়ারভুক্ত জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায়। চীনের কোস্টগার্ড আইন অনুযায়ী, তাদের তাড়িয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তিন দিন আগে রেন’আই রিফে চীনের কোস্টগার্ড কর্মীদের ওপর ইচ্ছাকৃত উস্কানি ও হামলার পর এটি ফিলিপাইনের দ্বিতীয় উস্কানিমূলক ঘটনা। উল্লেখ্য, ফিলিপাইনের এই দুটি লঙ্ঘন ও উস্কানিমূলক ঘটনা চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কাছাকাছি সময়ে ঘটেছে, যা সমুদ্রে গোলযোগ সৃষ্টি এবং সংলাপ ও সহযোগিতার পরিবেশ বিঘ্নিত করার সুস্পষ্ট উদ্দেশ্য প্রকাশ করে। অন্যদিকে, চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে: আসিয়ান দেশগুলো চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং দক্ষিণ চীন সাগরে যৌথভাবে শান্তি...
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ

‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ

China
গণিতের সম্মানজনক পুরস্কার ফিল্ডস মেডেল পেলেন চীনা গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়। প্রতি চার বছর পর পর দেওয়া হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত সম্প্রদায়ের অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত এই পুরস্কারকে ‘গণিতের নোবেল’ বলা হয়। সূত্র: সিএমজি...
প্রথমার্ধে চীনে গ্রামীণ ভোগ্য পণ্যের খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ২.৫%

প্রথমার্ধে চীনে গ্রামীণ ভোগ্য পণ্যের খুচরা বিক্রি ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ২.৫%

China
  আজ (শুক্রবার) বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ২০২৬ সালের প্রথমার্ধের কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক চালচিত্র বিস্তারিতভাবে তুলে ধরেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেশের গ্রামীণ অঞ্চলে বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদার সুপ্ত সম্ভাবনা ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে। প্রাথমিক খাতে স্থির মূলধন বিনিয়োগ পৌঁছেছে ৪৬০ বিলিয়ন ইউয়ানে; যা আগের বছরের তুলনায় ০.৯% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রাথমিক খাতের সংযোজিত মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অঞ্চলে ভোক্তা পণ্যের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩.৩২ ট্রিলিয়ন ইউয়ান; যা আগের বছরের চেয়ে ২.৫% বেশি। এই বৃদ্ধির হার শহরের খুচরা বিক্রির প্রবৃদ্ধির হারের চেয়ে ১.৩ শতাংশ পয়েন্ট বেশি। এটি প্রমাণ করে যে, গ্রামীণ বাজারের ভোগের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রসারে অন্যতম প্রধান ...