গর্ভাবস্থায় কোল্ড ড্রিংকস খাচ্ছেন তো সাবধান!
গর্ভাবস্থায় কোল্ড ড্রিংকস খাচ্ছেন তো সাবধান
আপনি হয়তো ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিংকস খেতে ভালোবাসেন। কিন্তু আপনি জানেন কি, এই ঠান্ডা পানীয় সব সবয় পান করা যায় না। বিশেষ করে গর্ভাবস্থায়। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে যে, চিনির মাত্রা বেশি রয়েছে এমন ঠান্ডা পানীয় খেলে মায়ের শারীরিক ক্ষতির সাথে বাচ্চা জন্ম নেওয়ার পর তার অ্যাস্থেমার মতো রোগে আক্রান্ত হওয়ার অম্ভাবনা বৃদ্ধি পায়।
গর্ভাবস্থায় বিপদ ডাকে কোল্ড ড্রিংকস
যুক্তরাষ্ট্রের থোরাসিক সোসাইটির ম্যাগাজিনে প্রকাশিত এই পরীক্ষাটি চলাকালীন গবেষকরা দেখতে পায় যে, গর্ভাবস্থায় যে মায়েরা বেশি মাত্রায় কোল্ড ড্রিংকস খেয়ে থাকেন,তাদের বাচ্চারা জন্ম নেওয়ার ৭-৯ বছরের মধ্যে ক্রণিক অ্যাস্থেমায় আক্রান্ত হয়।
তাই আপনার বাচ্চাকে যদি সুন্দর, স্বাস্থ্যকর ভবিষ্যত উপহার দিতে চান, তাহলে ভুলেও এই নয় মাসে একবারও কোল্ড ড্...












