তিয়াওইউ দ্বীপের জলসীমায় জাপানি জাহাজের ‘অবৈধ অনুপ্রবেশের’ ঘটনায় জাপানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র কুও চিয়া খুন এ কথা বলেন।
তিনি বলেন, তিয়াওইউ দ্বীপ ও এর সংলগ্ন দ্বীপগুলো চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। জাপানি জাহাজ তিয়াওইউ দ্বীপের আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। এটি চীনের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং তিয়াওইউ দ্বীপের পরিস্থিতির স্থিতিশীলতা নষ্ট করেছে।
কুও চিয়া খুন জানান, চীনা কোস্ট গার্ডের জাহাজগুলো আইন অনুযায়ী অনুপ্রবেশকারী জাহাজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। চীন দৃঢ়ভাবে দেশের ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করে আসছে। জাপানকে চীন-জাপান চার দফা নীতিগত ঐকমত্য মেনে চলা, সব ধরনের অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় চীন।
সিএমজি
















