চীনের ‘চিয়াওলং’ সাবমার্সিবলে চড়ে কুক আইল্যান্ডসের বিজ্ঞানীর ঐতিহাসিক গভীর সমুদ্র অভিযান - Mati News
Thursday, November 26

চীনের ‘চিয়াওলং’ সাবমার্সিবলে চড়ে কুক আইল্যান্ডসের বিজ্ঞানীর ঐতিহাসিক গভীর সমুদ্র অভিযান

চীনের মানবচালিত গভীর সমুদ্র অনুসন্ধানযান ‘চিয়াওলং’-এ চড়ে ঐতিহাসিক ডুব সম্পন্ন করেছেন কুক আইল্যান্ডসের এক বিজ্ঞানী। এর মধ্য দিয়ে নিজ দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) গভীর সমুদ্রের পরিবেশ সরাসরি পর্যবেক্ষণকারী প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

গত ২১ নভেম্বর মানিহিকি ফ্র্যাকচার জোনে এই অভিযান পরিচালিত হয়। প্রায় ৫ হাজার মিটার গভীরতায় পৌঁছে এ অভিযানটি প্রায় ১০ ঘণ্টা ধরে চলে। কুক আইল্যান্ডসের বিজ্ঞানী ক্লোয়ি র্যাগ চীনা পাইলট ইয়াং ইফান ও চাও শেংইয়ার সঙ্গে চিয়াওলংয়ে অংশ নেন। এ সময় তারা সমুদ্রের পরিবেশগত জরিপ পরিচালনা করেন।

অভিযানে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক ও পরিবেশগত নমুনা সংগ্রহ করা হয়।

চীন ও কুক আইল্যান্ডসের মধ্যে এটি দ্বিতীয় যৌথ সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা অভিযান। এর আগে ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে দেশ দুটি প্রথম যৌথ অভিযান পরিচালনা করে। চলমান অভিযানের অংশ হিসেবে কুক আইল্যান্ডসের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে চিয়াওলংয়ের মোট পাঁচটি ডুব সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য, গভীর সমুদ্রবিষয়ক মৌলিক তথ্যের ঘাটতি পূরণে কুক আইল্যান্ডসকে সহায়তা করা। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেশটির স্থানীয় গবেষকদের প্রথম দলকে মানবচালিত গভীর সমুদ্র অনুসন্ধানে দক্ষ করে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *