চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের তীব্র বিরোধিতা বেইজিংয়ের - Mati News
Thursday, November 26

চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের তীব্র বিরোধিতা বেইজিংয়ের

চীনসহ ১৪টি অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়েছে চীন। আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য ইয়া তুং এ বিরোধিতা করেন।

সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ বিষয়ে ৩০১ ধারার তদন্তের ফলাফল ঘোষণা করে প্রস্তাবিত পদক্ষেপ প্রকাশ করেছে। এতে ওই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়।

এ বিষয়ে হ্য ইয়া তুং বলেন, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্ত একটি স্পষ্ট একতরফা পদক্ষেপ, যা আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মাবলীর গুরুতর লঙ্ঘন করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রকে ভুল পদক্ষেপ সংশোধন করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *