China Archives - Page 14 of 107 - Mati News
Monday, September 14

China

চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক জোরদারে ঐকমত্যের আহ্বান ওয়াং হুনিংয়ের

চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক জোরদারে ঐকমত্যের আহ্বান ওয়াং হুনিংয়ের

China
চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক ও কৌশলগত স্থিতিশীলতা জোরদারে দু’দেশের ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে তৃতীয় চীন-যুক্তরাষ্ট্র ‘ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ’ সংলাপে অংশ নেয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের রাজনৈতিক ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিং আরও বলেন, এ বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিশ্বশান্তি এবং উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেন। এ সময় চীনের শীর্ষ এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য চীন আন্তরিকভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত। এ ছাড়া পারস্পরিক সঠিক বোঝাপড়া তৈরি, একে অপরের মূল স্বার্থের প্রতি সম্মান, বিভিন্ন ক্ষেত্রে ...
তরুণ হাতের লেখনীতে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন সেতুবন্ধন

তরুণ হাতের লেখনীতে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন সেতুবন্ধন

China, Cover Story
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করার প্রত্যয়ে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘নি হাও চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড-২০২৬-এর পুরস্কার বিতরণী। সোমবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই—অ্যাবকা ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মের লেখকদের বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পুরনো ও গভীর। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বহুগুণে বাড়বে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের লেখকরা বাংলাদেশ ও চীনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে সভ...
প্রধানমন্ত্রী লি ছিয়াং ও বাদশাহ আবদুল্লাহ’র বৈঠক, সম্পর্কে গুরুত্বে জোর

প্রধানমন্ত্রী লি ছিয়াং ও বাদশাহ আবদুল্লাহ’র বৈঠক, সম্পর্কে গুরুত্বে জোর

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সোমবার বেইজিংয়ে এক বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগসহ নানাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে লি ছিয়াং বলেন, আগামী বছর চীন ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি। চীনের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে পারে। পাশাপাশি সবুজ জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ডিজিটাল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির আহ্বানও জানান লি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসন...
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্বারোপ

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্বারোপ

China, Cover Story
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার ঢাবিতে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন। এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ ইনস্টিটিউটের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করতে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওবায়দুল ইসলাম জানান, চীনের শিক্ষার্থীরা যাতে ঢাবিতে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, সে সুযোগ আরও সম্প্রসারণ করা হবে। ভাষা ও সংস্কৃতির বিনিময় দু...
চীনের সঙ্গে শিক্ষা-কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

চীনের সঙ্গে শিক্ষা-কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

China, Cover Story
চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি। সাক্ষাতে প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এসময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, ‘আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।’ শিক্ষার মানোন্নয়নে দুই দেশ ভবিষ্যতে আরও নি...
তরুণ প্রজন্মের পারস্পরিক বোঝাপড়ায়ই টেকসই বাংলাদেশ-চীন বন্ধুত্বের ভিত গড়বে: মাইনুল ইসলাম

তরুণ প্রজন্মের পারস্পরিক বোঝাপড়ায়ই টেকসই বাংলাদেশ-চীন বন্ধুত্বের ভিত গড়বে: মাইনুল ইসলাম

China, Cover Story
তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগের মাধ্যমেই বাংলাদেশ ও চীনের মধ্যে টেকসই বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের (অ্যাবকা) সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘নি হাও চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মাইনুল ইসলাম বলেন, ‘টেকসই বন্ধুত্ব শুধু অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে না। এটি মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বিশেষ করে তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগের মাধ্যমেও গড়ে তুলতে হয়।’ তিনি বলেন, এ কারণেই ‘নি হাও চায়না’ রাইটিং অ্যাওয়ার্ডের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখালেখির মাধ্যমে তরুণরা শুধু নিজেদের চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ করছেন না, এক...
চীন-বাংলাদেশ বন্ধুত্ব এগিয়ে নিতে অ্যাসোসিয়েশন সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান

চীন-বাংলাদেশ বন্ধুত্ব এগিয়ে নিতে অ্যাসোসিয়েশন সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান

China
ঢাকা, আগস্ট ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনকে জানা ও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘নি হাও চায়না রাইটিং কম্পিটিশন ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। লি শাওফেং বলেন, অনুষ্ঠানে উপস্থিত সবাই চীনের ঘনিষ্ঠ বন্ধু। তাদের অনেকেই চীন ভ্রমণ করেছেন, সেখানে পড়াশোনা করেছেন কিংবা চীনা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাই দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়ার ওপর।এ সম্পর্ক আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জান...
চীনের বিওয়াইডির গাড়ি আমদানি করবে রানার

চীনের বিওয়াইডির গাড়ি আমদানি করবে রানার

China
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্টের (এমএসএমএ) পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে রানার অটোমোবাইলের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে দেশে বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। কোম্পানির তথ্যমতে, গত ২০ আগস্ট অনুষ্ঠিত রানার অটোমোবাইলের ২০২তম পরিচালনা পর্ষদ সভায় চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সম্পাদিত এমএসএমএ-এর পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় এমএসএমএ বাস্তবায়নের পরবর্তী করণীয় অনুমোদন করা হয়েছে। এর অংশ হিসেবে বিওয়াইডির সঙ্গে সংশ্লিষ্ট টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এমএসএমএ-এর ...
হুনানের স্মৃতিসৌধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক নথি দান চীন-ফ্রান্সের তরুণদের

হুনানের স্মৃতিসৌধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক নথি দান চীন-ফ্রান্সের তরুণদের

China
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানি বাহিনীর নৃশংসতার ঐতিহাসিক দলিল হুনান প্রদেশের একটি স্মৃতিসৌধে হস্তান্তর করেছেন চীন ও ফ্রান্সের তিন তরুণ সংগ্রাহক। দুই ফরাসি ও একজন চীনা তরুণের যৌথ উদ্যোগে ফ্রান্সে সংগৃহীত এসব মূল্যবান নথি সম্প্রতি হুয়াইহুয়া শহরের চেচিয়াং কাউন্টিতে অবস্থিত ‘জাপানি আত্মসমর্পণ গ্রহণ স্মৃতিসৌধে’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। হস্তান্তর করা এসব নথিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হুনান অঞ্চলে জাপানি বাহিনীর বিমান হামলা, সামরিক দখলদারিত্ব, সাধারণ মানুষের ওপর চালানো নির্যাতন এবং বড় আকারের লুটপাটের প্রত্যক্ষ বিবরণ রয়েছে। গবেষকদের মতে, চীনের নিজস্ব নথিপত্রের পাশাপাশি এসব নিরপেক্ষ বিদেশী বা তৃতীয় পক্ষের দলিল সে সময়ের প্রকৃত ঘটনাগুলোকে আরও নির্ভুল ও তথ্যসমৃদ্ধভাবে প্রমাণের সুযোগ করে দেবে। সেই সাথে হুনানের প্রতিরোধযুদ্ধ নিয়ে বিদেশে সংরক্ষিত উপকরণের যে ঘাটতি ছিল, তাও পূরণ হবে। স্মৃতিসৌধ কর...
বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

China, আন্তর্জাতিক
চীন-কেনিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে চীনের মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে দুই দেশ আর্থিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করছে। বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত ফোরামে ১৮০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেখানে আরএমবি লেনদেন, অর্থায়ন ও নিষ্পত্তির মাধ্যমে বাণিজ্য সহজ করা এবং লেনদেন ব্যয় কমানোর বিষয় উঠে আসে। ব্যাংক অব চায়নার আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামে চীনা দূতাবাস, কেনিয়া ইনভেস্টমেন্ট অথরিটি, কেনিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্যিক ব্যাংক ও চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এটি আরএমবির আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে ব্যাংক অব চায়নার ২০২৬ সালের বৈশ্বিক প্রচারাভিযানের ১১তম আয়োজন। কেনিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ফিদেলিস মুইয়া বলেন, আরএমবিতে লেনদেনের সুযোগ বাড়লে চীন থেকে পণ...
রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

China, Travel Destinations
লুৎফর কবির সূর্য ডুবছে, কমছে দিনের তাপ। এমন সময় এখানে বাড়ে মানুষের আনাগোনা। চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুয়ানউয়ু লেক পার্কে এখন সন্ধ্যার পরই জমজমাট। আগে গ্রীষ্মের তীব্র গরমের সময়টিকে পার্কের অফ সিজন হিসেবেই ধরা হতো। কিন্তু, এখন বদলেছে সেই চিত্র। জুলাই মাসে এ পার্কে রাতের দর্শনার্থী গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ শতাংশের বেশি। রাত ৮টা বাজতেই পার্কের নানা প্রান্তে দেখা মেলে সংগীতপ্রেমী ও ব্যান্ড দল। গান-আড্ডায় জমে ওঠে আশপাশ। অনেকের কাছে রাতের এই প্রাণবন্ত সংজ্ঞীতই এখন পার্কে আসার প্রধান আকর্ষণ। দর্শনার্থীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত আয়োজন করা হচ্ছে ওয়াটার স্ক্রিন সিনেমা ও হোলোগ্রাফিক লাইট শো। আগে বিকেল ৫টায় বন্ধ হয়ে যেত নৌভ্রমণ ও পর্যটন বাস। এখন সেবা মিলছে স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত। ফলে দিনের গরম এড়িয়ে রাতেই পার্ক ঘুরে দেখছেন স্থানীয়দের ...
পূর্ব চীনের জলসীমায় জখম জেলেকে বাঁচাল চীনা নৌবাহিনী

পূর্ব চীনের জলসীমায় জখম জেলেকে বাঁচাল চীনা নৌবাহিনী

China
পূর্ব চীনের সমুদ্রে দুর্ঘটনায় গুরুতর আহত এক জেলেকে নাটকীয় অভিযান চালিয়ে উদ্ধার করেছে চীনা নৌবাহিনী। আকাশ ও নৌপথের যৌথ প্রচেষ্টায় তাকে নিরাপদে স্থলে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত নয়টার দিকে। গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার থেকে জরুরি ভিত্তিতে সাহায্যের আকুতি পাঠানো হয় নৌবাহিনীর কাছে। জানানো হয়, এক জেলের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাকে বাঁচাতে দ্রুত চিকিৎসা প্রয়োজন। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই উদ্ধার কাজ শুরু করে চীনা নৌবাহিনী। পাশেই মহড়ায় ব্যস্ত থাকা ‘চেংচৌ’ ডেস্ট্রয়ার, ‘নানথোং’ ফ্রিগেট, ‘ছিয়েনতাওহু’ সরবরাহ জাহাজ এবং একটি সামরিক হেলিকপ্টারকে জেলেকে বাঁচানোর অভিযানে যুক্ত করা হয়। ‘ছিয়েনতাওহু’ জাহাজ থেকে একটি ছোট নৌকা পাঠিয়ে দ্রুত আহত জেলেকে উদ্ধার করে যুদ্ধজাহাজে নিয়ে আসা হয়। সামরিক হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে তাৎক্ষণ...
প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ

প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ

China, Health
বেইজিংয়ের সাড়ে তিনশত বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী ফার্মেসি ‘থং রেন থাং‘ চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে (টিসিএম) আধুনিক জীবনের সাথে যুক্ত করে এক নতুন রূপ দিয়েছে। বেইজিং শহরতলির তাশিলার এলাকায় অবস্থিত এই কেন্দ্রটিতে টিসিএম বিক্রির পাশাপাশি তরুণ এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যুক্ত করা হয়েছে ভেষজ প্রসাধনী, চীনা ভেষজ উপাদানে তৈরি বিশেষ কফি ও পানীয়। শিক্ষণীয় ও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা দিতে কেন্দ্রটিতে চালু করা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, রয়েছে এআই-চালিত স্মার্ট হেলথ কেবিন। সেখানে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী হাতে তৈরি বড়ি বানানোর প্রাচীন কৌশল প্রত্যক্ষ করার পাশাপাশি এআই-ভিত্তিক স্বাস্থ্য পরামর্শ নিতে পারছেন। শিশুদের জন্য রাখা হয়েছে ভেষজ বাগান পর্যবেক্ষণ এবং ভেষজ রঙ দিয়ে কারুশিল্প তৈরির সুযোগ। ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই অনন্য মেলবন্ধন প্রাচীন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাকে আন্...
টানা তিন টাইফুনে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি

টানা তিন টাইফুনে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি

China
টানা তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সাড়া কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমের টাইফুন ক্রমেই শক্তি সঞ্চার করে আগামী কয়েক দিনে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে। এ কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও বাতাসের জন্য প্রস্তুত থাকতে নীল সতর্কতা জারি রাখা হয়েছে। বর্তমানে টাইফুন দক্ষিণ চীনের কুয়াংসি, কুয়াংতোং ও হাইনান প্রদেশে তাণ্ডব চালাচ্ছে। ফুচিয়ান, চেচিয়াং ও কুয়াংতোংয়ে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুয়াংসিতে ২০ হাজার কেন্দ্রীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। চীনে আবহাওয়ার চার স্তরের সতর্কতা ব্যবস্থায় নীল সতর্কতা সর্বনিম্ন স্তর। সূত্র:...
চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

China
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরের ছাংনিং কাউন্টিতে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, সোমবার বেইজিং সময় সকাল ৮টা ২৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৮.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার। সূত্র: সিএমজি বাংলা...