China Archives - Page 15 of 107 - Mati News
Monday, September 14

China

আর্কটিক অভিযানে বড় সাফল্য চীনের: সম্পন্ন হলো বরফ গবেষণা

আর্কটিক অভিযানে বড় সাফল্য চীনের: সম্পন্ন হলো বরফ গবেষণা

China
উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের বরফ ও জলবায়ু পরিবর্তনের রহস্য উন্মোচনে বড় সাফল্য পেয়েছে চীন। দেশটির ১৬তম বৈজ্ঞানিক গবেষণা দল উচ্চ অক্ষাংশের বরফাচ্ছন্ন সমুদ্রে তাদের নির্ধারিত সবকটি বরফ স্টেশন জরিপের কাজ সফলভাবে শেষ করেছে। এই অভিযানে ‘সুয়েলং-২’ সহ চীনের দুটি মেরু গবেষণা জাহাজ (আইসব্রেকার) অংশ নেয়। গবেষকেরা মধ্য আর্কটিক মহাসাগরের মোট ১৯টি বরফ স্টেশনে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান। এতে প্রথমবারের মতো উত্তর মেরুর সাগরে একটি বহুমুখী পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলো। এই বৈজ্ঞানিক অভিযানের অন্যতম বিশেষ দিক ছিল চীন-নির্মিত নিজস্ব গবেষণা যন্ত্রপাতির বড় আকারের ব্যবহার। গবেষকদের সংগৃহীত এসব তথ্য থেকে উত্তর মেরুর বরফ কীভাবে গলছে বা গলনের প্রক্রিয়া কেমন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। গবেষকদের মতে, এই তথ্যগুলো বিশ্বজুড়ে আগামী দিনের আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আরও নিখুঁতভাবে দ...
‘চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

‘চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

China
বর্তমান ভূরাজনৈতিক বিভাজন ও বৈশ্বিক অস্থিরতার মাঝে চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ আন্তর্জাতিক শাসনব্যবস্থায় নতুন চিন্তাধারা এবং সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইতালি-চীন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মারিও বোসেলি। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সফল এক দশকেরও বেশি সময় পর এটি চীনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির গভীরতা প্রকাশ করে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার পরিধি পেরিয়ে উন্নয়ন, নিরাপত্তা, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং বৈশ্বিক শাসনব্যবস্থার দিকে মনোযোগ আরও প্রসারিত হয়েছে। বোসেলি বিশ্বাস করেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ চীন এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার সুযোগ করে দিতে পারে। জিসিআই সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ...
আন্তর্জাতিক সম্প্রচার প্রদর্শনীতে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরে তাক লাগাল সিএমজি

আন্তর্জাতিক সম্প্রচার প্রদর্শনীতে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরে তাক লাগাল সিএমজি

China
বেইজিংয়ে ৩৩তম আন্তর্জাতিক বেতার, টিভি এবং চলচ্চিত্র (বিআইআরটিভি) প্রদর্শনীতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সম্প্রচার প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনসমূহ প্রদর্শন করেছে। একটি উন্নত লার্জ-স্কেল মডেল এবং থ্রি-ডি ইমারসিভ অডিও পণ্যের সমন্বয়ে সংস্থাটি দেখিয়ে দিয়েছে কীভাবে এআই প্রযুক্তি পুরো সংবাদ ও বিনোদনমাধ্যমকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। শনিবার শেষ হওয়া চার দিনব্যাপী প্রদর্শনীতে বৈশ্বিক সম্প্রচার, চলচ্চিত্র ও অনলাইন অডিও-ভিজ্যুয়াল খাতের সেরা উদ্ভাবন ও প্রয়োগমূলক সাফল্যগুলো তুলে ধরা হয়। সিএমজি-র নির্ধারিত প্রযুক্তি উদ্ভাবন জোনে বিগত এক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আল্ট্রা-হাই ডেফিনিশন, ক্লাউড প্রোডাকশন এবং অল-মিডিয়া মোবাইল ব্রডকাস্টিংয়ের বাস্তবভিত্তিক সফল প্রয়োগ উপস্থাপন করা হয়। বিষয়বস্তু তৈরি ও প্রধান প্রধান অনুষ্ঠান প...
শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা

শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা

China
দক্ষিণ চীনের প্রযুক্তিকেন্দ্র শেনচেনের ব্যস্ত বাণিজ্যিক এলাকা হুয়াচিয়াংবেই ইলেকট্রনিক্স মার্কেট ক্রমেই আন্তর্জাতিক ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে। ‘চীনের এক নম্বর ইলেকট্রনিক্স সড়ক’ হিসেবে পরিচিত এই বাজারে অত্যাধুনিক প্রযুক্তিপণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন দেশের ক্রেতারা। চলতি গ্রীষ্মে হুয়াচিয়াংবেইয়ের বিশাল বাজারে একটি নতুন দৃশ্য ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যটকদের দল স্মার্ট ফটোগ্রাফি ও চিত্রগ্রহণ সরঞ্জামের দোকানে ভিড় করছেন এবং দেশে ফেরার আগে অত্যাধুনিক ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনছেন। বাজারের একটি বিশেষায়িত ইমেজিং সরঞ্জামের দোকানে সম্প্রতি বিদেশি ভ্রমণকারীদের উপস্থিতি বেড়েছে। তারা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন। অনেকেই ব্যক্তিগত বা পেশাগত ব্যবহারের জন্য ক্যামেরা কিনতে দলবদ্ধভাবে সেখানে আসছেন। হুয়াচিয়াংবেইয়ের দোক...
তিউনিসিয়ায় চীনা-সহায়তায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

তিউনিসিয়ায় চীনা-সহায়তায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

China
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাবেসে চীনা-সহায়তায় একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়ালিদ নাইজা বলেন, তিউনিসিয়া ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এবং দুই দেশ উচ্চমাত্রার পারস্পরিক আস্থা বজায় রেখে চলেছে। তিনি বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে গতিশীল ও ক্রমবর্ধমান সহযোগিতারই প্রমাণ। তিনি আরও বলেন, কেন্দ্রটি সম্পন্ন হলে দক্ষিণ-পূর্ব তিউনিসিয়ার মানুষ আরও সহজে উন্নতমানের ক্যান্সার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। তিউনিসিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর লিয়াং ক্যাং বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা জোরদারের একটি সুস্পষ্ট পদক্ষেপ এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের বহিঃপ্রক...
নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় শৃঙ্খলা তদারকি কমিশনের ২০তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন যুগে উচ্চতর মানদণ্ড ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা তদারকি কমিশনের প্রধান লি সি এই অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনে উচ্চতর মানদণ্ড এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন যুগে দুর্নীতি দমনের চীনা পথ অনুসরণ এবং শৃঙ্খলা তদারকি কাজের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। অধিবেশন ২০২৬ সালের প্রথমার্ধের শৃঙ্খলা তদারকি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক তদারকি জোরদার, নেতৃত্ব পরিবর্তনে কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দুর্নীতি দূর করার ওপর ...
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

China
মহাকাশে তিন মাস পূর্ণ করার পথে চীনের শেনচৌ-২৩ মিশনের তিন নভোচারী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ কার্যক্রম। চায়না ম্যানড স্পেস এজেন্সি—সিএমএসএ জানিয়েছে যে, গেল এক সপ্তাহে এসব কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন তারা। মিশনের সূচি অনুযায়ী, চৌ ইয়াংছু, ছাং ছিয়ুয়ান ও লাই খাইইং বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা পরীক্ষামূলক নমুনা পরিবর্তন ও পরিষ্কার করার পাশাপাশি ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ এবং লেন্স পরিষ্কার করেন। এ ছাড়া গ্যাস সিলিন্ডার পরিবর্তন, ভ্যাকুয়াম পাম্পিং এবং বর্জ্য গ্যাস অপসারণের কাজও সম্পন্ন করেন। মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত জীবাণু পর্যবেক্ষণও চালানো হয়েছে। কেবিনের বাতাস, বিভিন্ন পৃষ্ঠ এবং পানি ব্যবস্থা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে স্টেশনে জীবাণুর বিস্তার ও নিয়ন্ত্রণ সম্পর্কে গুরু...
শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

Career, China
চীনের শাংহাইয়ে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য ২২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে চীন। দলে রয়েছেন ৭১ জন প্রতিযোগী। যারা প্রতিযোগিতার ৬৪টি ইভেন্টেই অংশ নেবেন। চীনের ২১টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল থেকে নির্বাচিত এসব প্রতিযোগীর মধ্যে ৫৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের ৪৯ জন শিক্ষার্থী এবং ২২ জন কর্মজীবী। প্রতিযোগীদের গড় বয়স ২১ বছর। সবচেয়ে কম বয়সী প্রতিযোগীর বয়স ১৮ এবং সবচেয়ে বেশি বয়সী ২৫ বছর। চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে, এবারের প্রতিযোগিতায় উৎপাদন, পরিবহন, নির্মাণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশনসহ ছয়টি প্রধান ক্ষেত্রে ৬৪টি ইভেন্ট হবে। ওয়ার্ল্ডস্কিলসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এতে প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগীর অংশ নেওয়ার কথা রয়েছে। ...
ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

China
চীনের প্রকৃতি আবার ফিরে পাচ্ছে হারানো প্রাণ। নিয়মিত নজরদারির মাধ্যমে ইয়ুননানের হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন স্থানীয়রা। সম্প্রতি সেখানে নির্ভয়ে চলাচল করতে দেখা গেছে একপাল বুনো হাতি। আবার ওই হাতির কারণে ফসলের ক্ষতি হলে পাওয়া যাচ্ছে ক্ষতিপূরণ। অন্যদিকে, লাংশাং নদীর প্রকৃতি সংরক্ষণ এলাকায় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে তিনটি সাম্বার হরিণের একটি পরিবার। চীনের ইয়ুননান প্রদেশের একটি পাহাড়ি গ্রামীণ সড়ক। যেখানে কিছুটা অবসর ভঙ্গিতে ঘুরে বেড়াতে দেখা যায় আটটি বুনো এশীয় হাতিকে। দলে ছিল কয়েকটি শাবকও। সম্প্রতি এদের চলাচলের দৃশ্য ধারণ করা হয় আকাশ থেকে। প্রাপ্তবয়স্ক হাতিগুলোকে শাবকদের ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বন থেকে বেরিয়ে প্রথমে তারা মাটির পথ ধরে এগুতে থাকে। পথে ঘাস ও কলাপাতা খেতে খেতে বেশ কিছুটা সময় কাটায়। পরে একটি গ্রামীণ সড়কে উঠে ধীরগতিতে চলতে থাকে পুরো দলটি। হাতির এই দলটির চলাফেরা এবং...
দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

China
দক্ষিণ চীনে ধেয়ে আসছে চলতি বছরের ১৯তম শক্তিশালী টাইফুন ‘নারা’। এর প্রভাবে অঞ্চলটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কুয়াংতোং, কুয়াংসি এবং হাইনান প্রদেশে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুনের প্রভাবে এ অঞ্চলে কয়েকটি নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়তে পেতে পারে। এর মধ্যে ইউচিয়াং নদীর শাখানদী চুওচিয়াং ও মিংচিয়াং নদীসহ বেশ কিছু ছোট এবং মাঝারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় স্থানীয় পানিসম্পদ বিভাগগুলোকে টাইফুনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের পূর্বাভাস প্রদানে নজরদারি বাড়ানোর পাশাপাশি পানি সম্পদ প্রকল্পগুলোর সুচারু পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। পাহাড়ি ঢল এবং ছোট ও মাঝারি নদীর বন্যা রোধ, ব...
চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

China
সম্প্রতি নেপাল সফর করেছে চায়না হিউম্যান রাইটস স্টাডিজ সোসাইটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং এর নির্বাহী সহ-সভাপতি চিয়াং চিয়ানকুওর নেতৃত্বে এই প্রতিনিধিদল নেপালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা সভায় অংশ নেয়। সফরকালে ‘সিচাং প্যানোরামা: নতুন যুগ, নতুন উন্নয়ন’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন চিয়াং চিয়ানকুও। পাশাপাশি তিনি নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই এবং নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন টপ বাহাদুর মগারসহ স্থানীয় বিশিষ্টজনদের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিদলটি মানবাধিকার সুরক্ষার বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দর্শন এবং সিচাংয়ের জনগণের প্রতি তার বিশেষ যত্নের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া নতুন যুগে সিচাং শাসনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নীতির কল্যাণে অঞ্চলটিতে অর্জিত ঐতিহাসিক সাফল্যগুল...
এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

China
এপেক-এর 'চীন বর্ষ' শীর্ষক ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, তিন দিনব্যাপী এপেক শুল্ক আনুষ্ঠানিকতা সাবকমিটির ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা, গতকাল (শনিবার) চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত হয়। সভায় চীনের শুল্ক প্রশাসনের উপ-পরিচালক চাং পাওফেং তাঁর ভাষণে বলেন, এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার প্রচেষ্টা জোরদার করা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরবরাহ-শৃঙ্খল আরও নিরাপদ, স্থিতিশীল ও কার্যকর হতে পারে। চাং বলেন, আশা করা যায়, বিভিন্ন পক্ষ এবারের সভার সুযোগ কাজে লাগিয়ে, নিয়মকানুন ও মানদণ্ডের সমন্বয় গভীরতর করা, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমন্বয় জোরদার করা, লেনদেন খরচ কমানো, শুল্ক ছাড়ের দক্ষতা উন্নত করা, এবং প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ, আরও স্বচ্ছ ও ...
‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

China
রোববার সন্ধ্যায় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে, ‘জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন’-এর পক্ষসমূহের ১৭তম সম্মেলন চলাকালে, খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয়বিষয়ক চীন-আরব আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের পরিচালনা কমিটির দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। চীনের বনবিদ্যা একাডেমির উপ-প্রধান ছুই লি চুয়ান সভায় বলেন, আগামী পাঁচ বছরে উভয় পক্ষ মরুকরণ ও অবক্ষয়িত ভূমি ব্যবস্থাপনা, ধূলিঝড় পর্যবেক্ষণ, পূর্বাভাস ও আগাম সতর্কতা, তৃণভূমি সুরক্ষা ও ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। দু’পক্ষ চীন-আরব মরুকরণ নিয়ন্ত্রণ নেটওয়ার্ক উন্নত করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অংশীদারিত্ব জোরদার করবে। সূত্র: সি...
১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

China, Tech news
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে, ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত দ্বিতীয় বিশ্ব রোবট গেমসে, ১০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে থিয়ানচুও গ্রুপের হিউম্যানয়েড রোবট ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে এবং জ্যামাইকান উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি ভেঙে দেয়। এবারের গেমসে ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের ২০৫৬টি হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করছে। গেমসের প্রথম সংস্করণের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যা এবার ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রোবটের সংখ্যাও চার গুণ বেড়েছে। এবারের গেমসে ৫১টি ইভেন্ট এবং ১৩০১টি প্রতিযোগিতা রয়েছে, যা ২২ থেকে ২৬ আগষ্ট পর্যন্ত চলবে। এবারের গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও ফুটবল ইভেন্টের পাশাপাশি, রোবটের কাঠামো ও মূল উপাদানগুলোর ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য ওয়েটলিফটিং, টাগ-অফ-ওয়ার এবং টেবিল টেনিসের মতো ন...
চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

China
চীনের পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন ক্রমশ বাড়ছে। দ্বৈত-কার্বন উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে, চীন তাপবিদ্যুৎ শিল্প রূপান্তর ও আধুনিকীকরণকে আরও গভীর করেছে এবং পরিচ্ছন্ন শক্তি হ্রাস ও কার্যকর নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রগুলিতে পদ্ধতিগত সাফল্য অর্জন করেছে। নতুন বিদ্যুৎ-ব্যবস্থায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়ক ও নিয়ন্ত্রক ভূমিকা ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে, যা শক্তির সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরের জন্য একটি দৃঢ় নিশ্চয়তা প্রদান করছে। চীনা বিদ্যুত্ শক্তি উদ্যোগ ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশব্যাপী বায়োমাস বিদ্যুৎ উত্পাদনের স্থাপিত ক্ষমতা ৪৭.৪৩ মিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে, যা মোট স্থাপিত ক্ষমতার ১.২ শতাংশ; এবং জাতীয় বায়োমাস বিদ্যুৎ উত্পাদন ছিল প্রায় ২২৫ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, যা মোট বিদ্যুৎ উত্পাদনের ২.১ শতাংশ। সূত্র: সিএমজি বাংলা...