China Archives - Page 29 of 110 - Mati News
Wednesday, September 16

China

নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

China
মহাকাশ থেকে অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্মভাবে তথ্য সংগ্রহ করার জন্য চীন বিশেষ ধরনের হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তির দুটি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। বেইজিং সময় সকাল ১০টা ৩৮ মিনিটে পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইয়াং শহরের উপকূলবর্তী সমুদ্র থেকে একটি ‘স্মার্ট ড্রাগন-৩’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলো এরইমধ্যে তাদের নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ২০০টিরও বেশি উচ্চ-রেজ্যুলেশনের বুদ্ধিমান স্যাটেলাইট মহাকাশে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে থাকবে ১০০টির বেশি অপটিক্যাল স্যাটেলাইট, ১০০টির বেশি রাডার স্যাটেলাইট এবং চারটি হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট। সূত্র: সিএমজি...
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে: ইউজিসি চেয়ারম্যান

তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে: ইউজিসি চেয়ারম্যান

Career, China, Education
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি বা আন্তর্জাতিক ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। আগামী তিন মাসের মধ্যে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার বিকেলে ইউজিসি কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এবং চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন আহমেদ জানান, বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে মোট ৩০টি বিশ্ববিদ্যালয়ে ত...
জনগণেরই সুখী জীবনই রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় বিষয়: সি চিন পিংয়ের উন্নয়ন দর্শন

জনগণেরই সুখী জীবনই রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় বিষয়: সি চিন পিংয়ের উন্নয়ন দর্শন

China
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জন্মই হয়েছে জনগণের জন্য। জনগণের কারণেই সমৃদ্ধ হয়েছে এ পার্টি। এ বছর ১ জুলাই সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং পার্টির একটি মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেন—‘জনগণের মধ্যে গভীরভাবে প্রোথিত থাকতে হবে, যা সবসময় শক্তির ভিত্তি জুগিয়েছে।’ ‘পাঁচটি আবশ্যকতা’র কথাও উল্লেখ করেন তিনি, যার মধ্যে অন্যতম হলো—‘ইতিহাসের মহান কর্ম সম্পাদনের জন্য নির্ভর করতে হবে জনগণের ওপর।’ সম্মেলনের পর প্রথম স্থানীয় পরিদর্শনে শাংহাইয়ের হুয়াংপু জেলার পানসোংইউয়ান সড়কের একটি নতুন আবাসিক এলাকায় যান সাধারণ সম্পাদক সি। কয়েক বছর আগেও এলাকাটি ‘পুরনো, ছোট ও জরাজীর্ণ’ হিসেবে পরিচিত ছিল। ছিল না সুষ্ঠু পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা। বসবাসের পরিবেশও ছিল অনুন্নত। পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে এখন পুরো এলাকার চেহারা বদলে গেছে। এই পরিবর্তন দেখে সাধা...
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে চীনা কন্টিনজেন্টের কৃতিত্বপূর্ণ সাফল্য

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে চীনা কন্টিনজেন্টের কৃতিত্বপূর্ণ সাফল্য

China
লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর অধীনে নিযুক্ত ২৪তম চীনা শান্তিরক্ষী কন্টিনজেন্ট সম্প্রতি ইউএনইফিল সদর দপ্তরের পরিচালিত সামরিক সক্ষমতা মূল্যায়ন পরীক্ষায় চমৎকার পারফরম্যান্সের সাথে উত্তীর্ণ হয়েছে। মাল্টি-ফাংশনাল ইঞ্জিনিয়ারিং ইউনিট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং একটি মেডিকেল ইউনিট—এই তিনটি ইউনিটই পৃথক এবং সফলভাবে এই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। শান্তিরক্ষা মিশনের সমস্ত কার্যক্রমে কঠোর মানদণ্ড বজায় রেখে ‘কার্যকারিতা’ এবং ‘মিশন’ এই দুটি ক্যাটাগরিতে এই মূল্যায়ন পরিচালিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে সম্পূর্ণভাবে মোতায়েন হওয়ার পর থেকে শান্তিরক্ষী সদর দপ্তরের সুনির্দিষ্ট কমান্ডের অধীনে এই তিনটি ইউনিট অসাধারণ সব সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে-৮২৫ বর্গমিটার মাইনফিল্ড পরিষ্কার করা। ১৪৬টি ল্যান্ডমাইন ধ্বংস করা এবং অবিস্ফোরিত অর্ডন্যান্সের ২৭টি বস্তু চিহ্নিত করা। এছাড়াও, মিশন ...
ইবোলা মোকাবিলায় আফ্রিকান দেশগুলোর পাশে থাকবে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইবোলা মোকাবিলায় আফ্রিকান দেশগুলোর পাশে থাকবে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

China, Health, Health and Lifestyle
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আফ্রিকান দেশগুলোকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, ভাইরাসটির বিস্তার অব্যাহত থাকায় চীন চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিয়ে আফ্রিকান দেশগুলোর পাশে থাকবে এবং দ্রুত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। লিন চিয়ান জানান, চীনা সহায়তার অংশ হিসেবে সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) রাজধানী কিনশাসায় তৃতীয় চীনা চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তিনি বলেন, আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবের পর থেকেই চীন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাদুর্ভাব মোকাবিলায় ডিআরসিসহ বিভিন্ন দেশে একাধিক চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লিন চিয়ান বলেন, তৃতীয় চিকিৎসা বিশেষজ্ঞ দলটি মহামারীবিদ্যা, স্বাস্থ্য কোয়ারেন্টাইন, ক্লিন...
চীন ও কিরগিজস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

চীন ও কিরগিজস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

China
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কিরগিজস্তানের মধ্যে সম্প্রতি চালু হয়েছে সরাসরি ফ্লাইট। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন আরও জোরদার করার অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই ফ্লাইটটি যাত্রা শুরু করে। কিরগিজ এয়ারলাইন 'এরো নোম্যাড' পরিচালিত এই বিমান পরিষেবাটি চীনে তাদের প্রথম নিয়মিত সরাসরি ফ্লাইট। বর্তমানে উরুমছি-বিশকেক রুটে বিমানযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩ হাজারে দাঁড়িয়েছে। চীনের মধ্য এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে ১২টি গন্তব্যে পরিষেবা দিচ্ছে এবং এটি সিল্ক রোডের পর্যটকদের জন্য একটি আদর্শ রুট। চীনের ভিসা-মুক্ত নীতি এবং সহজীকৃত বিমানবন্দর সেবার কারণে জুলাই মাস থেকেই গ্রীষ্মকালীন ভ্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে উরুমছি বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ১৫ লাখ ছ...
চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে

চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে

China
জুলাই মাসে চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক (বাল্ক কমোডিটি প্রাইস ইনডেক্স) দাঁড়িয়েছে ১২৮ দশমিক ৬ পয়েন্টে। এটি আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম হলেও, গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। বুধবার চীনের সরবরাহ ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানায়। ফেডারেশনের পর্যবেক্ষণে থাকা ৫০টি প্রধান বাল্ক পণ্যের মধ্যে জুলাইয়ে ১৪টির দাম আগের মাসের তুলনায় বেড়েছে। এর মধ্যে কোক, প্রাসিওডিমিয়াম-নিওডিমিয়াম অক্সাইড এবং ঢেউতোলা কাগজের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এসব পণ্যের দাম যথাক্রমে ৭ দশমিক ১ শতাংশ, ৬ দশমিক ৪ শতাংশ এবং ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, মৌসুমি চাহিদা হ্রাস এবং তীব্র তাপপ্রবাহ, ভারি বৃষ্টি ও টাইফুনের মতো বৈরী আবহাওয়ার প্রভাবে রাসায়নিক, লৌহজাত ধাতু এবং খনিজ পণ্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় কমেছে। অন্যদিকে, সরবরাহ সংকট এবং বৃষ্ট...
চীনে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসনে ৫ কোটি ইউয়ানের অনুদান ঘোষণা

চীনে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসনে ৫ কোটি ইউয়ানের অনুদান ঘোষণা

China
চীনের হেইলংচিয়াং প্রদেশে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসন ও পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে ৫ কোটি ইউয়ান তহবিল বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই তথ্য জানিয়েছে। ধারাবাহিক ভারী বর্ষণের ফলে হেইলংচিয়াং প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরপরই এই তহবিল বরাদ্দ করা হলো। এনডিআরসি জানিয়েছে, এই অর্থ মূলত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, পানি উন্নয়ন বা জলসেচ প্রকল্প এবং অন্যান্য অবকাঠামো পুনরুদ্ধারে ব্যবহার করা হবে। পাশাপাশি স্কুল ও হাসপাতালের মতো জনসেবামূলক স্থাপনাগুলো সংস্কারের মাধ্যমে দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন প্রক্রিয়া ফিরিয়ে আনতেও এই তহবিল ব্যয় করা হবে। সূত্র: সিএমজি...
জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে ‘চীনের হুমকি’ বক্তব্যের তীব্র নিন্দা বেইজিংয়ের

জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে ‘চীনের হুমকি’ বক্তব্যের তীব্র নিন্দা বেইজিংয়ের

China
জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ঘিরে উত্থাপিত তথাকথিত ‘চীন হুমকি’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি বলেন, জাপান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার অজুহাত হিসেবে এই বক্তব্যকে ব্যবহার করছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ছেন সি বলেন, চীনা সামরিক বাহিনী সম্পর্কে শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, চীনের বিরুদ্ধে জাপানের এই অভিযোগ ‘চোরের মুখে চোর ধরো’ বলার শামিল। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে চীন তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা জানাচ্ছে। সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘জাপানের প্রতিরক্ষা ২০২৬’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। এতে চীনের সামরিক কার্যকলাপকে জাপানের ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাইওয়ান অঞ্চলের আশপাশে চীনের সামরি...
ধোপে টিকছে না চীনের বিরুদ্ধে অপপ্রচার

ধোপে টিকছে না চীনের বিরুদ্ধে অপপ্রচার

China, Op-ed
লি ওয়ানলু শিশির সাম্প্রতিক বছরগুলোয় পশ্চিমের কিছু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ নিজেদের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বাজারের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর রাজনীতিকীকরণ করছে। তারা চীনের বিরুদ্ধে তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ এবং ‘চায়না শক ২.০’-এর মতো ধারণা প্রচার করে সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে ধারাবাহিকভাবে সুরক্ষাবাদী পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবতা কী? চীনের উৎপাদন সক্ষমতা বিশ্ব অর্থনীতির জন্য আসলেই কী বার্তা নিয়ে এসেছে? ২৮ জুলাই চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘তথাকথিত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ইস্যুতে চীনের অবস্থান’ শীর্ষক একটি অবস্থানপত্র প্রকাশ করেছে। এতে বিপুল তথ্য-উপাত্ত ও উদাহরণের মাধ্যমে বৈশ্বিক উৎপাদন সক্ষমতা এবং তথাকথিত ‘অতিরিক্ত সক্ষমতা’ প্রশ্নটিকে আরও বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়েছে। ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ বলতে কী বোঝায়? এর সর্বজনস্বীকৃ...
‘শাইনিং স্টারস’: এশিয়ান গেমসের মঞ্চে চীনা ক্রীড়াবিদদের নতুন সাজ

‘শাইনিং স্টারস’: এশিয়ান গেমসের মঞ্চে চীনা ক্রীড়াবিদদের নতুন সাজ

China
আগস্ট ৪, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসের জন্য চীনা ক্রীড়াবিদদের পদক বিতরণী অনুষ্ঠানের নতুন পোশাক উন্মোচন করেছে চীনের অলিম্পিক কমিটি। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে চীনের খেলোয়াড়রা মঞ্চে যে পোশাক পরবেন, তার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং স্টারস’। সোমবার বেইজিং ন্যাশনাল অলিম্পিক স্পোর্টস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এতে বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ অংশ নেন। নতুন পোশাকের নকশায় ব্যবহার করা হয়েছে নীল রঙের বিভিন্ন ছোঁয়া এবং তারার মতো রেখার নকশা। এতে চীনের প্রাচ্য ঐতিহ্যের সৌন্দর্যের সঙ্গে আধুনিক ক্রীড়া পোশাকের প্রযুক্তিগত ভাবনার সমন্বয় ঘটানো হয়েছে। চীনা অলিম্পিক কমিটির মতে, পোশাকের তারার নকশা প্রতীকীভাবে তুলে ধরে খেলোয়াড়দের প্রতিটি অসাধারণ পারফরম্যান্সের উজ্জ্বল মুহূর্তকে। প্রতিযোগিতার কঠিন সময়ে নিজেদের সেরাটা দেওয়ার মাধ্যমে ক্রীড...
বাংলাদেশ-চীনের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ-চীনের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

China
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চীনের খ্যাতনামা ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছেন চিমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন চাং পিং। আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে আরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি চালু, শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি ও উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের প্...
চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ

চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ

China
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের চানচিয়াংয়ে চীনের গ্ণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দুই শতাধিক তরুণ শিক্ষার্থী। সোমবার শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জন্য সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা এবং চীনের নৌবাহিনী সম্পর্কে তাদের ধারণা বাড়ানো। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নৌযানে উঠে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি কাছ থেকে দেখার সুযোগ পায়। পাশাপাশি তারা পতাকা সংকেত প্রদান, যুদ্ধক্ষেত্রে আহতদের প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনিরাপত্তা পোশাক ব্যবহারের প্রশিক্ষণের মতো বিভিন্ন নৌবাহিনীর কার্যক্রমে অংশ নেয়। আয়োজকরা জানান, পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য আরও নানা অভিজ্ঞতামূলক কার্যক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চানচিয়াংয়ের ‘টেন-মাইল মিলিটারি পোর্ট’ ও মিলিটারি কালচার এক্সপো পার্ক পরিদর্শন, যুদ্ধজা...
ঐতিহ্যের ডালা হাতে ইউরোপের ভ্রমণপিপাসুদের বরণ করছে চীন

ঐতিহ্যের ডালা হাতে ইউরোপের ভ্রমণপিপাসুদের বরণ করছে চীন

China
ফয়সল আবদুল্লাহ চীনের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সহজ ভিসা নীতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের টেনে আনছে নতুন নতুন গন্তব্যে। শুধু আধুনিক নগরজীবন নয়, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন স্থাপত্য, স্থানীয় খাবার ও ঐতিহ্যবাহী শিল্পকলার অভিজ্ঞতাও এখন তাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ। চীনের সঙ্গে বিশ্বের মানুষের যোগাযোগ এখন শুধু বাণিজ্য ও অর্থনীতিতে আটকে নেই, বরং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রেও গড়ে উঠছে নতুন সেতুবন্ধন। বেইজিংয়ের হুয়াইরোউ জেলার বেইগৌ গ্রাম—মহাপ্রাচীরের মুতিয়ানইউ অংশের কাছে অবস্থিত এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন ৩০টির বেশি বিদেশি পরিবার। সম্প্রতি ইউরোপ থেকে আসা একদল ব্যবসায়ী ভ্রমণকারী ঘুরে দেখেছেন ঐতিহ্যবাহী এই এলাকা। ড্যানিয়েল নামের এক ইউরোপীয় উদ্যোক্তা দলের সদস্যদের নিয়ে গেছেন নিষিদ্ধ নগরী ও...
নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান

নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান

China, Education
হোসনে মোবারক সৌরভ দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যা সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগান্তকারী ভূমিকা রাখছে। চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন। গেল ৩ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এহসান আহমেদ আশরাফি। সেমিনারে প্রফেসর লি চিয়ান ব্যাখ্যা করেন কীভাবে সাধারণ এআই মডেলগুলো ক্ষেত্রভিত্তিক প্রফেশনাল মডেলে রূপান্তরিত হচ্ছে। বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার ...