হার্টের অসুখে হোমিওপ্যাথি চিকিৎসা
সংজ্ঞা ( Definition ) : ইহার অপর নাম নিউর্যালজিয়া অফ হার্ট । হঠাৎ হৃদপিণ্ড স্থানে অসহ্য ব্যথা এবং এই বেদনা ডানদিকের স্কন্ধ পর্যন্ত বিস্তৃত হয়ে হাত পর্যন্ত নেমে আসে । প্রচণ্ড বেদনাবোধ, মুরচ্ছা, ঘাম, পা-হাত শীতল হয়ে আসে ।
কারণ ( Causation ) :
★ রক্তে ধাতব পদার্থের অভাব ।
★ রক্ত সঞ্চালনে ব্যাঘাত হেতু হৃদপেশীর পোষণাভাবে ফ্লেনিক ও নিউমোগ্যাস্ট্রি
ক স্নায়ুর ভাসোমোটর শাখার বিকৃত অবস্থা হয়ে থাকে ।
★ মানসিক উদ্বেগ, ভয়, পরিশ্রম ইত্যাদি হঠাৎ হৃদযন্ত্রের আক্ষেপিক বেদনার সৃষ্টি ।
★ হৃদপিণ্ডের বিবৃদ্ধি বা ধমনী কপাটের বিকৃত অবস্থার জন্য হতে পারে ।
★ মদ্যপান, ধূমপান, অনিয়মিত আহার, শরীরের উপর আত্যাচার, কোষ্ঠকাঠিন্য ।
হার্টের অসুখে লক্ষণ ( Signs and Symptoms ) :
★ শূলবিদ্ধ বেদনা, কষে ধরার মত বেদনা । বেদনা ধীরে ধীরে বুক হতে স্কন্ধ ও হাত পর্যন্ত প্রসারিত ।
★ বেদনা হঠাৎ আরম্ভ হয় এবং অস্থির হয়...












