আরিয়ানা ইতিহাস গড়লো ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গান দিয়ে
ভিডিওতে আরিয়ানা গ্র্যান্ডইতিহাস গড়লো মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের বিচ্ছেদি গান ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’। দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা মিউজিক ভিডিওর তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
গত ৩০ নভেম্বর প্রকাশের পর মাত্র চার দিনে এই গান ছুঁয়ে ফেলেছে ১০ কোটির মাইলফলক। আমেরিকান ভিডিও হোস্টিং সেবাদানকারী প্ল্যাটফর্ম ভেভো তথ্যটি জানিয়েছে।
আরিয়ানা গ্র্যান্ডের সিঙ্গেল হিসেবে বেরিয়েছে ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’। সাবেক প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে ছাড়াছাড়ির পরিপ্রেক্ষিতে এটি সাজিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। দুই মাসের প্রেমে মিডিয়া সেনসেশনে পরিণত হন তারা। এরপর এ বছরের জুনে তাদের বাগদান হলেও শেষ পর্যন্ত সম্পর্কটা টেকেনি। গত অক্টোবরে দু’জনার দুটি পথ দু’দিকে গেছে বেঁকে। এর তিন সপ্তাহ পরেই বের হলো ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’।
পিট ডেভিডসনের আগে র্যাপার ম্যাক মিলারের সঙ্গে প্রেম করতেন আরিয়ানা গ্র্যান্ড। গত সেপ্টেম্বর...













