Cover Story Archives - Page 148 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

খুশি কাপুরের বুকের পাশে কার ট্যাটু করলেন ?

খুশি কাপুরের বুকের পাশে কার ট্যাটু করলেন ?

Cover Story, Entertainment
বলিউডে অভিষেক না করলেও জনপ্রিয়তার কোনো অংশে পিছিয়ে নন শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুর। ফ্যাশনের দুর্দান্ত অভিজ্ঞতার কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। প্রিয়জনের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে একটু ভিন্নপন্থা অবলম্বন করলেন তিনি। খুশি কাপুরের এ ট্যাটুতে নতুন করে সমালোচনায় এসেছেন! সম্প্রতি ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে পরিবারের সঙ্গে হাজির হন খুশি।  সেখানে বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার নকশা করা লেহেঙ্গা পরেছিলেন তিনি। পিঠ থেকে বুকের পাশ পর্যন্ত খোলামেলা এই পোশাকে খুশি কাপুরের নতুন ট্যাটু নজরে পড়ে সবার। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাটুর প্রথমে রোমান হরফে লেখা ছিল V, যার মানে পাঁচ। নভেম্বরের ৫ তারিখ খুশির জন্মদিন। তারপর রোমান হরফে লেখা রয়েছে VI, মার্চের ৬ তারিখ খুশির বড় বোন জাহ্নবীর জন্মদিন। এর পর লেখা রয়েছে XIII, ১৩ আগস্ট শ্রীদেবীর জন্মদিন...
সৌদিতে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত, আহত ১

সৌদিতে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত, আহত ১

Cover Story
সৌদিতে জিজান প্রদেশের সামতা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশিসহ দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক বাংলাদেশি আহত হয়েছেন। নিহত সেই বাংলাদেশি হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলিয়ার চালার মোশারফ হোসেন। তার পিতার নাম শামসুল হক। অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। ঘটনায় আহত বাংলাদেশি নাগরিক আহত সুজন মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সমর আলীর ছেলে। তিনি বর্তমানে জিজানের আল হায়াত হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত এবং কথা বলতে পারছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি শঙ্কামুক্ত জানিয়ে জিজান এলাকায় নিয়োজিত জেদ্দা কনস্যুলেটের আইন সহায়তাকারী আব্দুল খালেক আহত মো: সুজন মিয়ার বরাত দিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তারা জিজানের সাম...

নিয়মিত যৌনতা আনে স্বাস্থ্যের উন্নতি, জানেন কীভাবে ?

Health and Lifestyle, Cover Story, Health
#কলকাতা: যৌনতায় লিপ্ত হওয়ার জন্য মানসিক চাপ বোধ করা ঠিক নয়। তেমনি এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, যৌনতায় লিপ্ত হয়ে অপরাধবোধে ভোগাও উচিত নয়। নিত্যনতুন যৌনতার উদঘাটন করা আপনার জন্য সম্পূর্ণই গ্রহণযোগ্য একটি বিষয়। কারণ এটি আনন্দময় এবং আপনিও তাই চান! যৌনতা, উত্তেজনা এবং চূড়ান্ত যৌন সুখানুভূতি কী করে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে তার উপায়গুলো জেনে নিন : ১. যে নারীরা প্রায়ই যৌন মিলন করেন তাদের স্মৃতিশক্তি প্রখর হয়। আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিওর এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, নারীরা যতবেশি যৌন মিলন করেন ততই তারা কোনো শব্দ মুখস্থ করার ক্ষেত্রে ভালো পারফর্মেন্স করেন। গবেষকরা মনে করেন, যৌনতা নারীদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস এর কোষ বৃদ্ধিতে উদ্দীপনা যোগায়। মস্তিষ্কের এই এলাকাটি স্মৃতি সংরক্ষণের কাজ করে। ২. যৌনতা রক্তচাপ ঠিক রাখার জন্য ভালো। ৫৭ থেকে ৮৫ বছর বয়সে যৌনতায় সক্রিয় নারীরা...

সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা – ঐশী

Cover Story, Entertainment, Glamour
মিস ওয়ার্ল্ড ২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনে এক মাস অবস্থান করে গত সোমবার রাতে দেশে ফিরেছেন তিনি। প্রতিযোগিতায় অংশ নেয়ার অভিজ্ঞতা সম্পর্কে ঐশী বলেন, অনেক কিছু জানা হলো, শেখা হলো। মানুষের মনের সৌন্দর্যকে কীভাবে প্রকাশ করতে হয়, উপলব্দি করতে হয় তা বুঝেছি। সারা জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আমার এই অভিজ্ঞতা। অন্তর শোবিজের কাছে চিরদিনের কৃতজ্ঞতা আমাকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ হলো দেশের প্রতিনিধিত্ব করতে পারা। ওখানে সব প্রতিযোগীদের সঙ্গে একটা পরিবারের মতো সময় কাটিয়েছি। ঐশী দেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার নিজের কোনো ফেসবুক আইডি ছিল না। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পেজ থেকে আপডেট দেয়া হয়েছে পুরো আসরটির। যারা আমার জন্য সমর্থন, শুভেচ্ছা জানিয়ে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ব ...
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার

Cover Story, Health and Lifestyle
বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় এরকম প্রধান পাঁচটি কারণের মধ্যে ডায়াবেটিস অন্যতম। পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিক মানুষ মারা যায় এবং প্রতি ১০ সেকেন্ডে দুইজন ডায়াবেটিক রোগী সনাক্ত করা হয়। তাই ডায়াবেটিকসের ভয়াবহতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ পুরোপুরি বা সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে কিছু নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার অনেক উপায় আছে। ওষুধ, নিয়মিত ব্যায়ামসহ নানাভাবে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে যদি আপনি খাবার নিয়ন্ত্রণ না করেন। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এমন খাদ্য রাখতে হবে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আর সেটিও হতে হ...
ছক্কা হাঁকালেন সাকিব-শিশির , দিলেন স্ত্রীকে উপহার

ছক্কা হাঁকালেন সাকিব-শিশির , দিলেন স্ত্রীকে উপহার

Cover Story
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার পত্নী উম্মে আহমেদ শিশিরের দাম্পত্য জীবনের ষষ্ঠ বছর পূর্ণ হল গতকাল। ২০১২ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির । এর আগে ২০১১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রবাসী শিশিরের সঙ্গে পরিচয় ঘটে তখনকার সাকিবের। তখন সবেমাত্র জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। যদিও তিনই যে জাতীয় দলের অধিনায়ক ও খেলোয়াড় তা জানতেন না শিশির। বিশ্বকাপে অধিনায়ক হওয়ার সুত্রে বিশ্বব্যাপী সাকিব মিডিয়ায় আসেন ব্যাপকভাবে। তখনই সাকিব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন শিশির। এরপর কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথমবারের মতো আলাপ হয় সাকিব-শিশিরের । সেই পরিচয় থেকেই প্রেম এবং বিয়ে। বর্তমানে এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। সাকিব-শিশির কন্যার নাম আলাইনা হাসান অব্রি। এদিকে, ষষ্ঠ বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ত্রী শিশিরকে সুদৃশ্য সাদা রঙয়ের একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিলে...
জন্মদিনে ২৫ লাখের উপহারে চমকে গেলেন ন্যান্‌সি

জন্মদিনে ২৫ লাখের উপহারে চমকে গেলেন ন্যান্‌সি

Cover Story, Entertainment, Glamour
জন্মদিনে স্বামী নাজিমুজ্জামান জায়েদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের উপহার পেয়ে রীতিমতো চমকে গেলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্‌সি। আজ বৃহস্পতিবার সকালে এই উপহার পেয়েছেন তিনি। পাঁচ বছরের সংসারজীবনে এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে। স্বামীর কাছ থেকে মূল্যবান এই উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্‌সি। ২৫ লাখ টাকা মূল্যের কী সেই উপহার—জানতে চাইলে ন্যান্‌সি বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় আমার স্বামীর ৫ শতাংশ জমি ছিল। এটি তাঁর কেনা প্রথম জমি। সেই জমিটি সে আজ বৃহস্পতিবার সকালে দানপত্র করে দেয়। জন্মদিনের সকালে স্বামীর কাছ থেকে এমন একটি উপহার পাব ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে গায়িকা ন্যান্‌সি। ছবি–সংগৃহীতময়মনসিংহ শহরের ঢোলাদিয়া মৌজায় ৫ শতাংশ জমির সরকারি মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। ন্যান্‌সি জানান, তাঁর স্বামী খুব ইন্ট্রোভার্ট। তিনি যেম...
কোমরে ব্যথা যে কারণে হয়

কোমরে ব্যথা যে কারণে হয়

Cover Story, Health and Lifestyle
কোমরে ব্যথা স্বল্পমেয়াদি, অর্থাৎ এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদি বা এক মাসের বেশি সময় থাকে। উপযুক্ত চিকিৎসা নিলে ৯০ শতাংশ রোগী দুই মাসের মধ্যে ভালো হয়ে যান। কোমরে ব্যথা হওয়ার কারণ পেশি, হাড়, জোড়া, লিগামেন্ট, জোড়ার আবরণ, ডিস্ক (দুই কশেরুকার মধ্যে থাকে) ও স্নায়ুর রোগ বা ইনজুরি। বুক, পেট ও তলপেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য কোমরব্যথা হতে পারে। ১. যাঁরা অফিসে দীর্ঘক্ষণ বসে একই ভঙ্গিতে কাজ করেন। এতে দেখা যায়, কোমরে ব্যথা প্রচণ্ড হয়ে থাকে। ২. বসার চেয়ার টেবিল ঠিকমতো না হলে বা ঠিকমতো না বসলে বা সামনে-পেছনে ঝুঁকে বসলে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। ৩. দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালে কোমর ব্যথা হতে পারে। ড্রাইভিংয়ের সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত। ৪. যাঁরা শুয়ে বা কাত হয়ে বই পড়েন বা অন্য কাজ করেন, তাঁদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা অনু...
এলিয়েনরা আমাদের আশেপাশে ঘুরছে!

এলিয়েনরা আমাদের আশেপাশে ঘুরছে!

Cover Story, Tech news
পৃথিবীর বাইরেও প্রাণের অস্বস্তি ( এলিয়েনরা ) আছে এমনটি দাবি করছেন বিজ্ঞানীরা। আবার কোনও কোনও গবেষক মনে করেন পৃথিবীই একমাত্র প্রাণের উৎস। এ নিয়ে বিস্তর যুক্তি-তর্ক রয়েছে। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বিজ্ঞানী দাবি করছেন, ভিনগ্রহে প্রাণী শুধু আছে তাই নয়, তারা হয়তো এতদিনে পৃথিবীতে ঘুরেও গিয়েছে। কিন্তু আমরা তাদের শুধু দেখতে পাইনি। নাসার একটি গবেষণা কেন্দ্রে মহাকাশ নিয়ে গবেষণা করেন সিলভানো পি কলোম্বানো। তিনি জানিয়েছেন, মানুষ হয়তো টেরই পাচ্ছে না ভিনগ্রহীরা পৃথিবীতে এসে বাসা বেঁধেছে। কারণ তাদের অদ্ভুত আকৃতি ও চেহারার কারণে দেখা যাচ্ছে না। এই বিজ্ঞানীর দাবি, হতে পারে অন্য গ্রহের বাসিন্দারা কার্বন দিয়ে তৈরি নয়। তারা এমন কোনও উপাদানে তৈরি যা মানুষ খালি চোখে দেখতে পায় না। তিনি আরো বলেন, এখন আমাদের আর হাত ঘুটিয়ে বসে থাকার যুক্তি নেই। আমাদের অন্য কোনও পদ্ধতিতে এদের সন্ধান করা...
উইন্ডোজ ল্যাপটপের জন্য দুর্দান্ত প্রসেসর নিয়ে এলো কোয়ালকম

উইন্ডোজ ল্যাপটপের জন্য দুর্দান্ত প্রসেসর নিয়ে এলো কোয়ালকম

Tech news, Cover Story
সম্প্রতি উইন্ডোজ ল্যাপটপের জন্য একটি দুর্দান্ত প্রসেসর উন্মুক্তের ঘোষণা দিয়ে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই প্রসেসরটি কোয়ালকমের স্নাপড্রাগন সিরিজের ‘স্নাপড্রাগন ৮সিএক্স’ প্রসেসর। এক্স দিয়ে মূল্যত এক্সট্রিমকে বোঝানো হয়েছে। কোয়ালকমের বিপনন বিভাগ জানিয়েছে, তারা ৮ কোর বিশিষ্ট স্নাপড্রাগন ৮সিএক্স প্রসেসর নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। কোয়ালকমের দৃস্টিকোণ থেকে এটি উইন্ডোজ ল্যাপটপ ও টু-ইন-ওয়ান রুপান্তরিত পিসির জন্য সম্পূর্ণ নতুন একটি প্রসেসর। এটিকে অন্য প্রসেরের তুলনায় এক্সট্রিম মনে হতে পারে। বস্তুত; পাওয়ারফুল সিপিও ও জিপিও সমৃদ্ধ প্রসেসর এর আগে এই কোম্পানিটি তৈরি করেনি। কোয়ালকম বলছে, এটিই পিসি প্লাটফর্মে প্রথম কোনো চিপ যার আয়তন ৭ ন্যানোমিটার। প্রসেসরটি ব্যবহারের ফলে, কোম্পানিটি আশ্চর্যজনক ব্যাটারি লাইফ ও ২জিবিপিএস সেলুলার সংযোগের প্রতিশ্রুতি দিয়েছে। এটি ইন্টেলের বিভিন্ন চিপ ও এএমডি’র ...
পিরামিডের চূড়ায় মধ্যরাতে নগ্ন যুগলের কাণ্ড..(ভিডিও)

পিরামিডের চূড়ায় মধ্যরাতে নগ্ন যুগলের কাণ্ড..(ভিডিও)

Cover Story
পিরামিডের ওপর নগ্ন ছবি তোলার পর বান্ধবীর সঙ্গে যৌনতায় মিলিত হলেন এক ডেনিশ ফটোগ্রাফার। এ ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তিনি। এ নিয়ে বিতর্কের ঢেউ উঠেছে রক্ষণশীল মিসরে। বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে দেশটির সরকার। সিএনএন, এনডিটিভি। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মিসরের রাজধানী কায়রোর গিজায় অবস্থিত খুফু পিরামিডের ওপরে ওঠছেন যুগল৷ সেখানে তখন কেউ ছিলেন না৷ নিজেরাই নিজেদের ছবি তুলছিলেন আর ভিডিও করছিলেন। কিছুক্ষণ পর ঊর্ধ্ব পোশাক খুলে ফেলেন নারী। এরপর ভিডিওটি শেষ হয়ে যায়। বাকী ঘটনার ছবিও ইন্টারনেটে ছেড়েছেন ফট্রোগ্রাফার আন্দ্রিয়েজ হেভিড। সেগুলোতে দেখা, প্রথমে নগ্ন হয়ে ছবি তুলছেন তারা। এরপর পিরামিড-এর চূড়ার ওপরই অবাধ যৌনতায় মাততে দেখা যায় যুগলকে।   মিসরে আলোড়ন মিসরে পিরামিড-এর ওপর ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তার ওপর আবার নগ্ন হয়ে অবাধ...
চীনে বিয়ের নামে বেচাকেনা

চীনে বিয়ের নামে বেচাকেনা

Cover Story
চীনের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ন্যারির। বিয়ে না বলে সেটাকে বেচাকেনা বলাই ভালো। বলা যেতে পারে ডলারের বিনিময়ে চীনা সেই পুরুষ কিনে নিয়েছিলেন ন্যারিকে। সবটাই জানতেন ন্যারি। তবু পরিবারের সবার কথা ভেবে হাসিমুখেই কনে সেজেছিলেন। ন্যারি থাকতেন কম্বোডিয়ায়। সংসারে অভাব ছিল। পরিবারের সবার জন্য দুমুঠো খাবার নিশ্চিত করতে চেয়েছিলেন। ন্যারি জানতেন, তাঁর দাম উঠেছে সাত হাজার ডলার। ন্যারির স্বামী দালালের কাছে সেই টাকা দিয়েছিলেন। চীনে এসে বসবাস শুরু করেন ন্যারি। দেশটির ভাষাও ভালো বুঝতেন না তিনি। বিয়ের আগে জানতেন, তাঁর স্বামী সম্পদশালী একজন চিকিৎসক। পরে জানতে পারেন, স্বামী আসলে সাধারণ ঠিকাদার। কিছুদিন পর আরও একটা সত্যি জানতে পারেন ন্যারি। বিয়েতে স্বামী যে অর্থ দিয়েছিলেন, তা নিয়ে পালিয়ে গেছেন ন্যারির ভাই। ন্যারি জানলেন, তাঁর সব আত্মত্যাগই জলে গেল। গল্পটা এক ন্যারির নয়। দুরবস্থা থেকে পরিবারকে বাঁচা...
ক্যাটরিনাকে শাহরুখের চুমু নিয়ে তোলপাড় বলিউড!

ক্যাটরিনাকে শাহরুখের চুমু নিয়ে তোলপাড় বলিউড!

Cover Story, Entertainment
ক্যাটরিনা কাইফ আইটেম ড্যান্সার হিসেবে যখনই পর্দায় এসেছেন, তখনই সবাইকে ঘায়েল করেছেন। তা সে তাঁর ‘চিকনি চামেলি’ হোক কিংবা ‘শিলা কি জওয়ানি’। শিলা, চামেলির পর এবার ক্যাটরিনা আসছেন ‘ববিতা কুমারী’ রূপে। ‘জিরো’ ছবিতে ‘হুস্ন পরচম’ গানের সঙ্গে তাঁর আবেদনভরা নাচে নয় থেকে নব্বই—সবাই সাড়া দিতে বাধ্য। গতকাল বুধবার মুম্বাইয়ের এক সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে জাঁকজমকের সঙ্গে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘জিরো’ ছবির গান ‘হুস্ন পরচম’। ছবিটির গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, পরিচালক আনন্দ এল রাই, কোরিওগ্রাফার বক্সো। ‘জিরো’ ছবির এই গানে ক্যাটরিনা এক অন্য আন্দাজে ধরা দিয়েছেন। কোরিওগ্রাফার বক্সোর কোরিওগ্রাফিতে নাচ করে সবাকে তাক লাগিয়ে দিয়েছেন এই বলিউড সুন্দরী। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে ক্যাটরিনাকে ‘ববিতা কুমারী’ নামের এক খ্যাতনামা অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে। ‘জিরো’ ছবিতে ...
যৌন হেনস্তার শাস্তি পেলেন সাজিদ খান

যৌন হেনস্তার শাস্তি পেলেন সাজিদ খান

Cover Story, Entertainment
যৌন হেনস্তার অভিযোগে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা সাজিদ খানকে সাজা দেওয়া হয়েছে। তাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর’স অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। বুধবার বার্তা সংস্থা এএনআইয়ের টুইট থেকে এ তথ্য দেওয়া হয়। এক বছর পর আবারও বিষয়টি খতিয়ে দেখবে কমিটি। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, সাজিদকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে কি না। বিষয়টি জানিয়ে সাজিদ খানকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে সাজিদ খান #মিটু বিতর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন অভিনেত্রী সালোনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও সাংবাদিক করিশ্মা উপাধ্যায়। এরপর গত নভেম্বরে আইএফটিডিএ থেকে সাজিদ খানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বলা হয়, আপনার লজ্জাজনক কাজগুলোর জন্য ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্মানহানি হয়েছে। এ ব্যাপারে আপনার কাছ থেকে বক্তব্য চাওয়া...