Cover Story Archives - Page 153 of 214 - Mati News
Sunday, May 24

Cover Story

এ সময়ের সেরা আবেদনময়ী

এ সময়ের সেরা আবেদনময়ী

Cover Story, Entertainment
শোবিজ মানেই সুন্দরীদের মেলা। আর অভিনয় মাধ্যম হলে তো কথাই নেই। তবে এ মাধ্যমের সব সুন্দরী আবেদনময়ী হয় না। দেশের অভিনয় অঙ্গনের আবেদনময়ীদের তালিকা দীর্ঘ নয়। বর্তমান সময়ের সেরা আবেদনময়ী অভিনেত্রীদের শীর্ষে রয়েছেন জয়া আহসান। টিভি নাটক এবং মডেলিং মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা মুঠোবন্দি করার পর তিনি এখন চলচ্চিত্রের দাপুটে নায়িকা। দেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন। জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। প্রায় দুই যুগ ধরে স্টেজ, অ্যালবাম ও চলচ্চিত্রের গানে অনবদ্য এ শিল্পী। বিশেষ করে স্টেজে তার তুলনা কেবল তিনিই। গানের পাশাপাশি তার গ্ল্যামারাস উপস্থিতি এখনো ঝড় তুলে দর্শক হৃদয়ে। নুসরাত ফারিয়া মাজহার নায়িকা হওয়ার আগে ছিলেন টিভি উপস্থাপিকা, রেডিও জকি ও বিজ্ঞাপনের মডেল। এখনো উপস্থাপনা করেন। আর দেশের পাশাপাশি ওপার বাংলার বেশ কয়েকজন হিরোর সঙ্গে দারুণ জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সুন্দরী মডেল ও নায়িকা ...
ক্যাটরিনা সিঙ্গেলই থাকতে চান  , কিন্তু কেন?

ক্যাটরিনা সিঙ্গেলই থাকতে চান , কিন্তু কেন?

Cover Story, Entertainment
গত এক দশকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে তিন খানের সঙ্গে জুটি বেঁধেই সফল এ তারকা। মধ্যে সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েও কম আলোচিত হননি। সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙনের পড় একাই থাকছেন ক্যাটরিনা। সালমানকে এখন কেবল বন্ধুই মনে করেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যাক্তিগত জীবন ও বিয়ে নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। সেখানে ক্যাটরিনা বিয়ে নিয়ে নিজের উল্টো পথে যাত্রার কথা জানান। ক্যাটরিনা বলেন, আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমি দুই বছর ধরে সিঙ্গেল আছি। এই সময়ে একা থাকাটা আমি খুব উপভোগ করেছি। বলিউডে যেখানে বিয়ের ধূম চলছে, বলতে পারেন সেখানে আমি চলছি উল্টো পথে। কারণ সত্যি বলতে সিঙ্গেলেই জীবনের মজা বেশি। তাই আর কমপক্ষে দুই বছর সিঙ্গেল থাকতে চাই আমি। তারপর বিয়ের কথা চিন্তা করবো। বলতে পারেন এটাই...
‘ টাইগারের কারণে আমার ক্যারিয়ার দাঁড়ায়নি’

‘ টাইগারের কারণে আমার ক্যারিয়ার দাঁড়ায়নি’

Cover Story, Entertainment
তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে আসার পর আলোচনায় আসেন বলিউড তারকা দিশা পাটানি। ২০১৬ সালে ‘এমএস ধনি:দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার পর পরের বছরটা সাদামাটা কেটে যায় দিশার। এরপর চলতি বছর ‘বাঘি টু’ দিয়ে আবারো ক্যারিয়ার মোড় নেয় তার। তবে এর পেছনে রয়েছে দিশার প্রেমিক টাইগার শ্রোফ। বেশ কয়েকবার গুঞ্জন রটেছে টাইগারের প্রেমিকা হওয়াতেই ক্যারিয়ার দাঁড়িয়েছে তার। এমনকি আলোচনার কেন্দ্রও রয়েছেন টাইগার। তবে দিশা বলছে অন্যকথা। তিনি বলেন, ‘টাইগারের কারণে আমার ক্যারিয়ার দাঁড়ায়নি। তবে সফলতার গল্প থেকে তাকে বাদ দেওয়ারও সুযোগ নেই। আমার কাজের ক্ষেত্রে টাইগার বিভিন্নভাবে সহযোগীতা করেছে। তবে দিন শেষে আমার পরিশ্রম দিয়েই আমি এতটুকু এসেছি।’ ক্যারিয়ারের বিগত বছরগুলো খুব ভালো না গেলেও ২০১৮ তে বাজিমাত্ করেন দিশা। সেই প্রসঙ্গে দিশা আরো বলেন, ‘চলতি বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় ছিল। বাঘি টু দিয়ে আমি য...
তৈমুরকে মুসলমান দানবের সঙ্গে তুলনা, বিতর্ক তুঙ্গে

তৈমুরকে মুসলমান দানবের সঙ্গে তুলনা, বিতর্ক তুঙ্গে

Cover Story, Entertainment
বোধশক্তি তৈরি হওয়ার আগেই স্পটলাইটে থেকে দমবন্ধ অবস্থা তৈমুর আলি খানের। যদিও তাকে নিয়ে যে এত হইচই, সে বিষয় তৈমুর অবহিত নয়। মাত্র দু’বছর বয়সেই ছেলের খ্যাতির বিড়ম্বনা নিয়ে কপালে ভাঁজ পড়েছে সেফ আলি খান ও করিনা কপূর খানের। এ বার সেই চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিলেন ‘স্বরাজ্য’ নামক একটি ম্যাগাজিনের লেখিকা শেফালি বৈদ্য। সম্প্রতি কেরলের একটি দোকানে বিক্রি হয় অবিকল তৈমুরের আদলে তৈরি একটি পুতুল। এমনকী, পুতুলটির সেই প্যাকেটেও তৈমুর নাম লেখা। তৈমুর পুতুলের জন্য ওই খেলনা প্রস্তুতকারক দোকানদারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সেফরিনা। সেই পুতুলকে ঘিরেই হিন্দুত্ববাদী শেফালি বৈদ্য টুইট করেন, ‘‘এ ভাবেই এক মুসলমান ধর্মান্ধ দানবের ভাবমুর্তি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। যে এক সময়ে কোটি কোটি মানুষকে হত্যা করেছিল, মহিলা ও শিশুদের ধর্ষণ করেছিল এবং তাদের মাথার খুলি দিয়ে শুধুমাত্র বিনোদনের জন্য টাওয়ার তৈরি করত, তাকে...
বড়পর্দায় ডেবিউ করছেন তৃণা ! প্রথম নায়ক হিরণ

বড়পর্দায় ডেবিউ করছেন তৃণা ! প্রথম নায়ক হিরণ

Cover Story, Entertainment
ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী এবার আসছেন বড়পর্দায়। এই মাস থেকেই শুরু শ্যুটিং। হিরণ ছাড়াও ছবিতে রয়েছেন বাংলার আরও দুই তারকা। ছোটপর্দার বড় তারকা এবার আসছেন বড়পর্দায়। আগামী মাসের গোড়া থেকেই শুরু হতে চলেছে শ্যুটিং। ‘খোকাবাবু’-র পরে দর্শক যখন টেলিভিশনে তাঁর পরবর্তী ধারাবাহিকের অপেক্ষায় তখনই এল সুসংবাদ। আপাতত কিছুদিন ছোটপর্দা থেকে ব্রেক। সিনেমার নাম ‘থাই কারি’ এব‌ং এই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা আর নায়কের ভূমিকায় হিরণ চট্টোপাধ্যায়। শ্যামসুন্দর দে প্রযোজিত এই ছবির প্রায় পুরো শ্যুটিংটাই হবে তাইল্যান্ডে, ব্যাংকক-সহ একাধিক লোকেশনে। বড়পর্দায় ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত তৃণা জানালেন, ‘‘শ্যামসুন্দরদা আমাকে অনেক দিন ধরেই চেনেন। ‘খোকাবাবু’ শেষ হওয়ার পরে যখন উনি আমাকে এই ছবির স্ক্রিপ্টটা পাঠালেন, আমার খুবই ভাল লাগল। গত সপ্তাহেই সব কিছু কনফর্ম হয়েছে। খুব এক্সাইটেড লাগছে। আপাতত জমিয়ে ওয়র্...
ব্যাকলেস গাউন পরে অপমানিত হলেন কারিনা!

ব্যাকলেস গাউন পরে অপমানিত হলেন কারিনা!

Cover Story, Entertainment
দেখতে দেখতে শেষ পার্টি নিয়ে হাজির হয়েছিলেন দীপ-বীর৷ রাজকীয় বিয়ের ছোঁয়া রেখেছিলেন প্রতিটি রিসেপশন৷ এবারেও তার অন্যথা হল না৷ লাল গোলাপে সাজানো বড়ো গেট, দীপিকার ব্লাড রেড গাউন, রনভীরের জেট ব্ল্যাক স্যুট৷ কোথাও কোনও কমতি নেই৷ বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতেরও অসংখ্য তারকারা উপস্থিত ছিলেন রিসেপশনে৷ একে একে সেলেব্রিটিরা এসে লাল গোলাপে বাঁধানো গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন পাপারাৎজির ক্যামেরায়৷ রনভীর-দীপিকার রিসেপশন বলে কথা, মিডিয়ার নজর এড়িয়ে যায় কীকরে৷ কিন্তু এই গ্র্যান্ড পার্টি শুরু হওয়ার আগেই ঘটে গেল অঘটন৷ অঘটনের শুরু করিনা-সইফের এন্ট্রি থেকে৷ না! মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেননি৷ সোনমের বিয়েতে কারিনা-সইফের ফটো তোলা নিয়ে যেরকম সমস্যা শুরু হয়েছিল তেমনও কিছু ঘটেনি৷ তাহলে হঠাৎ হল কী পতৌডি জুটিকে নিয়ে! কারণ হল কারিনা-র পোশাক৷ মিসেস সইফ আলি খান পরেছিলেন একটি শিম্...
কনার সঙ্গে মাহতিম শাকিব আসছে চমক নিয়ে!

কনার সঙ্গে মাহতিম শাকিব আসছে চমক নিয়ে!

Cover Story, Entertainment
মাহতিম শাকিব ; সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন দিলশাদ নাহার কনা। অন্যদিকে নিজস্ব গায়কী দিয়ে তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছেন মাহতিম শাকিব। দুই প্রজন্মের এ দুই শিল্পী, এবার এক হলেন। কণ্ঠ দিলেন নতুন গানে। গানের শিরোনাম ‘কুয়াশা’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’র জন্য গানটি তৈরি করা হয়েছে। “একা একা আমার দিনরাত, বাড়িয়ে দাও তোমার দু’হাত” কথার গানটি লিখেছেন জনি হক। সুর-সঙ্গীত করেছেন নাভেদ পারভেজ। রোববার সন্ধ্যায় গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কনা বলেন, ‘মাহতিম শাকিবের গায়কী আমার দারুণ লাগে। দুজন মিলে খুব সুন্দর একটা গান গাইলাম। গানের কথাগুলোও অসাধারণ। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ মাহতিম শাকিব বলেন, ‘এ পর্যন্ত একক গানেই কণ্ঠ দিয়েছি। এবারই প্রথম ডুয়েট গান গাইলাম। তাও আবার কনা আপুর সঙ্গে। দারুণ একটি গান হয়েছে।’ এদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘...
যে কারণে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হয় মানুষ

যে কারণে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হয় মানুষ

Cover Story, Health and Lifestyle
প্রাকৃতিকভাবেই একজন মানুষ অপর এক জনের প্রতি আকর্ষণ বোধ করেন অথবা আকৃষ্ট হন। কারণ হিসেবে কাজ করে কথাবার্তা, গুণ, রুচি ও চরিত্রের দৃঢ়তা। তবে একজন মানুষের প্রতি অন্য মানুষের আকর্ষণের পেছনে এর বাহিরেও অনেক মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণ আছে। আকৃষ্ট দেশ-বিদেশের নানা মনোবিদ ও ব্যবহার বিশেষজ্ঞদের মতে, হরমোনের নানা কারিকুরি, চার পাশের অবস্থান, পরিস্থিতির ভূমিকা, ওই রূপ-গুণ-রুচি-মতের মিলের চেয়েও বেশি প্রভাব বিস্তার করে। তবে ঠিক কী কী বিষয়কে প্রেমে পড়া বা বন্ধুত্ব স্থাপনের কারণ হিসেবে দাবি করছেন গবেষকরা,সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করা হয়েছে। দু’জনকে ঘিরে আকৃষ্ট তৈরি হওয়া কোনো প্রত্যাশা দু’জনকে ঘিরে তৈরি হওয়া কোনো প্রত্যাশা বা ভিত্তিহীন কোনো প্রচারও একে অপরের প্রতি প্রভাব ফেলে। দুজন সহপাঠীকে নিয়ে তৈরি হওয়া কোনো গুজব তাদের সত্যিই কোনো সম্পর্কে বেঁধে দিয়েছে-এমন নজির বিরল নয়। আবার তারকাদের...
মিথিলা ( Mithila ) সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না : জন কবির

মিথিলা ( Mithila ) সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না : জন কবির

Cover Story, Entertainment
নতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইন্দালো ব্যান্ডের জন কবির ও অভিনেত্রী মিথিলা। গতকাল জন তার ফেসবুক একাউন্টে একটি ছবি প্রকাশের পর থেকেই এ আলোচনা তৈরি হয়। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন। জন-মিথিলার ছবিটি ইতিমধ্যেই সতের হাজারেরও বেশি লাইক এবং তিন হাজারেরও বেশি শেয়ার হয়েছে। ছবির পেছনের রহস্য জানতে উৎসুক মানুষ নানা কথা বলে বেড়াচ্ছেন। আসল রহস্য কী? জানতে চাওয়া হলো জন কবিরের কাছে। জন বলেন, ‘আসলে মানুষ আমাদের নিয়ে কী ভাবে, তা আমার জানা ছিল না। ছবিটি শেয়ার দেওয়ার পর মানুষের মন্তব্য দেখে, আমি আশ্চর্য হয়েছি। আমি-মিথিলা বেশ ভালো বন্ধু, এটা সবার জানা।’ তিনি আরও বলেন, ‘মিথিলা বাংলাভিশনের “আমার আমি’ অনুষ্ঠানের উপস্থাপক। ওই অনুষ্ঠানে অতিথি হয়েছি আমি ও ব্যান্ড তারকা তুহিন। গত শুক্রবার এর রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শেষে আমি-মিথিলা এই ছবিটি তুলেছি। আর মজা করেই ছবিটি...
দশম থেকে নবম শ্রেণিতে মমতাজ

দশম থেকে নবম শ্রেণিতে মমতাজ

Cover Story, Entertainment
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ-এর বাড়ির দাম প্রায় দেড় কোটি টাকা কমেছে। জমির পরিমাণ বৃদ্ধি পেলেও দাম কমেছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। তবে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার। গত বুধবার নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। গত নির্বাচনের হলফনামায় মমতাজ-এর দুটি বাড়ির দাম ৯ কোটি টাকা দেখানো হলেও এবারের হলফনামায় দাম ৭ কোটি ৫৭ লাখ টাকা উল্লেখ করা হয়েছে, যা আগের তুলনায় ১ কোটি ৪৩ লাখ টাকা কম। বর্তমানে কৃষি ও অকৃষিজ প্রায় ২ হাজার ১০০ শতাংশ বা ১ হাজার ২৭২ কাঠা জমি রয়েছে তার, যার বাজারমূল্য উল্লেখ করা হয়েছে প্রায় ১ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৫০৪ টাকা। আগে ৫৫০ কাঠা জমির মূল্য দেখিয়েছিলেন ৫ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ ৭২২ কাঠা জমি বৃদ্ধি পেলেও দাম ৩ কোটি ৭০ লাখ টাকা কমেছে। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী শিক্ষাগত যোগ্যতা হিসেবে নবম শ্রেণি উল্লেখ...
‘কতটা অপমানিত হলে একজন শিক্ষার্থী আত্মহত্যা করে?’

‘কতটা অপমানিত হলে একজন শিক্ষার্থী আত্মহত্যা করে?’

Cover Story
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় ‘ক্ষুব্ধ’ ও ‘মর্মাহত’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষকের কথায় অপমানিত হয়ে আত্মহত্যা ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ ও ক্ষোভের কথা শুনেছি। তাদের বলেছি, কেউ অপরাধী হলে অবশ্যই শাস্তি পাবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়? য...
মেসি-রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন মডরিচ

মেসি-রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন মডরিচ

Cover Story
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১৮ সালের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। প্যারিসে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে মডরিচের নাম ঘোষণা করা হয়। পাঁচবার করে এই পুরস্কার জিতে গত ১০ বছরে ব্যালন ডি’অর প্রায় নিজেদের করে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ঘটিয়ে এবার এই পুরস্কার জিতলেন মডরিচ। গতবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো এবার হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন আন্তোনিও গ্রিজম্যান। এবার সেরা তিনেও জায়গা পাননি লিওনেল মেসি। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সে পঞ্চম হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। চতুর্থ হয়েছেন এমবাপে। নেইমার হয়েছেন ১২তম। রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার বছর কাটানো লুকা মডরিচ জিতেছেন চ্যাম্পিয়নস লিগের মুকুটও। এরপর বিশ্বকাপে নিজ দেশকে...
টিনএজার টিপস : এই শীতে রুক্ষতাকে বলো বাই

টিনএজার টিপস : এই শীতে রুক্ষতাকে বলো বাই

Cover Story, Health and Lifestyle, Teen
নভেম্বর মাসের মাঝামাঝি... তোমাদের ত্বকে নিশ্চয়ই টান ধরতে শুরু করেছে, ফাটতে শুরু করেছে ঠোঁটও। ঝটপট ময়শ্চারাইজ়ার লাগিয়েও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না! আমরা নিয়ে এলাম শীতে ফ্ল-লেস স্কিনের মারকাটারি ঘরোয়া টিপস। ১। মধু আর দুধের প্যাক: শীতে ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে রুক্ষ হয়ে যায়। তাই এই প্যাকটা কাজে লাগতেই পারে। ১ চামচ মধু ও ২ চামচ কাঁচা দুধ মিশিয়ে তুলোয় করে সারা মুখে ভাল করে লাগাও। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে নিতে পারো।   ২। সানফ্লাওয়ার অয়েল: শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ? কিন্তু সানফ্লাওয়ার অয়েলে থাকা ভিটামিন আর ফ্যাটি অ্যাসিড তোমার ড্রাই স্কিনের সমাধান এক নিমেষে করে দিতে পারে। কয়েক ফোঁটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করে নাও। এটা কিন্তু স্কিনেই রেখে দেবে, ধোওযার দরকার নেই। আর স্নানের আগে সারা গায়েও এটা মাসাজ করে নিতে পারো।   ৩। অ্যাভোকাডো আর মধু: অ্যা...
ভুতুড়ে বিলে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ

ভুতুড়ে বিলে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ

Cover Story
শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার নাসির উদ্দিনের (কালু) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টেলিফোন বিল বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করে গত রোববার রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময়কালে নাসির উদ্দিনের কাছে ৩ হাজার ৮১৫ টাকার বিল বকেয়া রয়েছে। সরদার নাসির উদ্দিন অভিযোগ করেন, মনোনয়নপত্র বাতিল করতে পরিকল্পিতভাবে ভুতুড়ে টেলিফোন বিলের বিষয়টি সামনে আনা হয়েছে। তিনি বলেন, ‘বাছাইয়ের সময় বিটিসিএল কর্তৃপক্ষ ৩০ বছর আগের বিল বকেয়া রয়েছে বলে আপত্তি তোলে। তাৎক্ষণিক আমরা তাদের ফরিদপুর রাজস্ব কার্যালয়ে যোগাযোগ করি। আমার কাছে কোনো বিল বকেয়া নেই এমন প্রত্যয়নপত্র দেয়। সেই কপি রিটার্নিং কর্মকর্তার কাছে তারা ফ্যাক্সযোগে পৌঁছে দেয়। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে মনোনয়নপত্র বাতিল করেন।’ সাবেক এই সাংসদ আরও বলেন, ‘আমি সংসদ সদস্য থাকা...
নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!

নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!

Cover Story, Tech news
পানিতে-জঙ্গলে-আকাশে যেখানেই থাকুন না কেন, এ বারে একটা বিষয় একেবারে নিশ্চিত। আপনার মোবাইলের নেটওয়ার্ক আর আপনার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না। কারণ মোবাইল স্ক্রিনে নেটওয়ার্ক দেখাক বা না দেখাক, ফোন করতে কোনও সমস্যাই হবে না! ভাবে? মাত্র কয়েকটা ধাপে খুব সহজে আপনার স্মার্টফোনকে স্যাটেলাইট ফোনে বদলে ফেলে। থুরায়া নামে একটি স্যাটেলাইট ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাডাপ্টর এবং স্যাটস্লিভ অ্যাপের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে। থুরায়া মূলত সংযুক্ত আরব আমিরশাহির আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস প্রদানকারী সংস্থা। সাধারণ স্মার্টফোন এবং স্যাটেলাইট ফোনের পার্থক্য কী? স্মার্টফোন নিজস্ব মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। কিন্তু স্যাটেলাইট ফোনের ক্ষেত্রে তেমন কোনও নেটওয়ার্কের প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলে এই ফোন। আইফোন এবং কিছু সংস্থার অ্যান্ড্রয়েড স...