Default Archives - Page 2 of 16 - Mati News
Wednesday, September 23

Default

চীন-পাকিস্তান প্রযুক্তিগত সহযোগিতায় অনন্য উচ্চতায় দুই দেশের জ্বালানি অংশীদারিত্ব

Default
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অধীনে একটি জলবিদ্যুৎ প্রকল্প দুই দেশের জ্বালানি সহযোগিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সুদৃঢ় হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহারা জেলায় অবস্থিত ৮৮৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালের জানুয়ারি মাসে এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এটি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায়। চালুর পর থেকে এটি পাকিস্তানের জাতীয় গ্রিডে ২শ কোটি বা ২৮০ কোটিরও বেশি কিলোওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করেছে। এর পাশাপাশি এটি প্রতি বছর প্রায় ১৩ লাখ টন কয়লা সাশ্রয় করছে, যা পরিবেশ সুরক্ষায় এক বিরাট ভূমিকা রাখছে। প্রকল্পটির সিনিয়র প্রকৌশলী মুবাশির হাসান বলেন, "আমাদের প্রকল্পটি ৮৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। যখন এটি জাত...
মিশর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

মিশর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

Default
মিশরে শুরু হয়েছে চীন ও মিশরের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া ‘ইগলস অব সিভিলাইজেশন-২০২৬’। সম্প্রতি মহড়ার অংশ হিসেবে দুই দেশের বিমান বাহিনী তাদের প্রথম দিনের ফ্লাইট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে। যৌথ মহড়ার প্রথম দিনটিতে বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির আলোকে বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের মধ্যে সরাসরি আকাশযুদ্ধের কলাকৌশল অনুশীলনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। চীনা বিমান বাহিনীর কর্মকর্তা শেন হাও বলেন, এই যৌথ প্রশিক্ষণের ফলে পাইলটদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যত গভীর হবে, আমরা তত কার্যকরভাবে কৌশলগত ধারণা এবং অপারেশনাল প্রযুক্তি বিনিময় করতে পারব, যা উভয় পক্ষের কৌশলগত দক্ষতা ও যুদ্ধক্ষমতা বৃদ্ধি করবে। প্রশিক্ষণ শুরুর আগে দুই দেশের পাইলটরা নিজ নিজ যুদ্ধাস্ত্র ও সরঞ্জামের বিষয়ে একে অপরকে ব্রিফ করেন। এছাড়া যৌথ প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে গভীর পর্যালোচনা ও আলোচনা করা হয়। একই সঙ্গে ফ্লাইট সুরক্ষার নিয়মাবলী, আক...
চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি

চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি

Default
চলমান বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে রোববার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের মোট ২৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় বন্যার হলুদ সতর্কতা বজায় রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশ, পূর্বাঞ্চলের চেচিয়াং ও চিয়াংসু প্রদেশ, দক্ষিণাঞ্চলের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের মোট ২৯টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বইছিল। এর মধ্যে সর্বোচ্চ পানি বৃদ্ধির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬ দশমিক শূন্য ৭ মিটার। আবহাওয়া ও নদীবন্দরের তথ্যানুযায়ী, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির কারণে কুয়াংশির ইউচিয়াং নদীর মূল প্রবাহে বিপদসীমার ওপর দিয়ে বন্যা বয়ে যেতে পারে। এছাড়া ভারি বৃষ্টির...
চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

Default
চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)-র নির্মিত এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়ক, গতকাল (শনিবার) পশ্চিম সেনেগাল থিস অঞ্চলের এমবোর প্রদেশের দিয়াখাও শহরে, উদ্বোধন করা হয়। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রকল্পটি সেনেগাল-চীন সুষ্ঠু সম্পর্কের প্রতিফলন, যা দেশটির মধ্যাঞ্চলের জনগণদের যাতায়াত, মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলের সঙ্গে আন্তঃযোগাযোগ জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে তিনি চীনকে ধন্যবাদ জানান এবং ধারাবাহিকভাবে দু’দেশের সম্পর্ক গভীরতর করে, চীনের সাথে সহযোগিতা ত্বরান্বিত করার প্রত্যাশা করেন। এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়কপথটি দেশটির পশ্চিম উপকূলীয় শহর এমবোর এবং মধ্যাঞ্চলের কাওলাক শহরকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৯৯.২ কিলোমিটার। সূত্র: সিএমজি বাংলা...
দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের কিছু অংশে মাছ ধরার মৌসুম শুরু

দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের কিছু অংশে মাছ ধরার মৌসুম শুরু

Default
শনিবার দুপুরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরের কিছু অংশে বার্ষিক গ্রীষ্মকালীন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এর ফলে কুয়াংতোং, ফুচিয়ান ও কুয়াংসি প্রদেশসহ চীনের উপকূলীয় অঞ্চলগুলো থেকে হাজার হাজার মাছ ধরার জাহাজ নতুন মৌসুমে সমুদ্রে যাত্রা করেছে। কুয়াংতোং প্রদেশে ইয়াংচিয়াং শহরের জাতীয় পর্যায়ের মৎস্যবন্দর থেকে ৮০০টিরও বেশি নৌকা যাত্রা শুরু করেছে। একই সময়ে শানওয়েই শহরের ১০টি প্রধান বন্দর থেকে আরও ১ হাজার জাহাজ সমুদ্রে রওনা দিয়েছে। প্রদেশটির প্রায় ২১ হাজার মাছ ধরার জাহাজের বহর দক্ষিণ চীন সাগরের বিভিন্ন মাছ ধরার অঞ্চলের দিকে যাত্রা করেছে। ফুচিয়ানে, দক্ষিণ-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ জাতীয় মৎস্যবন্দর ফুচৌ শহরের হুয়াংছি কেন্দ্রীয় মৎস্যবন্দর থেকে প্রায় ২৫০টি জাহাজ পাঁচটি দলে বিভক্ত হয়ে মিনতং মাছ ধরার অঞ্চলের দিকে রওনা হয়েছে। এসব নৌকার অনেকগুলো প্রায় এক মাস সমুদ্রে থাকবে। এ জ...
চীনে বিমানবাহী রণতরীভিত্তিক প্রথম নারী পাইলটরা গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষায় উত্তীর্ণ

চীনে বিমানবাহী রণতরীভিত্তিক প্রথম নারী পাইলটরা গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষায় উত্তীর্ণ

Default
চীনের বিমানবাহী রণতরীতে ব্যবহৃত বিমানের নারী পাইলটদের প্রথম দল গুরুত্বপূর্ণ একটি অবতরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন। দিনের বেলায় চলন্ত জাহাজের ডেকে এককভাবে অবতরণ ও আবার উড্ডয়নের পরীক্ষায় পাস করার পর তারা এখন রাতের প্রশিক্ষণ শুরু করেছেন। নৌবাহিনী জানিয়েছে, এটি তাদের দিন-রাত এবং স্থল থেকে সমুদ্র—সব পরিবেশে কাজ করার সক্ষমতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পীত সাগরে প্রশিক্ষণের সময় নারী পাইলট ক্যাডেটরা হেলিকপ্টার নিয়ে জাহাজের কাছে পৌঁছান এবং নির্দিষ্ট পথে ডেকে অবতরণ করেন। অবতরণের পর আবার হেলিকপ্টার নিয়ে উড্ডয়ন করেন তারা। পরীক্ষার সময় দুটি সহায়ক জাহাজ পাশাপাশি থেকে সমন্বয় করে এবং জাহাজের কর্মীরা নির্দিষ্ট নির্দেশনা দিয়ে পাইলটদের সহায়তা করেন। বিমানবাহী রণতরীর চলন্ত ডেকে এককভাবে অবতরণ ও উড্ডয়ন করা একজন পাইলটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ সমুদ্রের পরিবেশ স্থলভাগ...
নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

Default
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মৃত এক যুবককে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার চেষ্টার ঘটনা ঘটেছে। বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) সাপের কামড়ে মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা এই অদ্ভুত উদ্যোগ নেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর ওঝা ডেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝাড়ফুঁক। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, লাশের বিষ নামাতে সাপ এসেছে, যা দেখতে দূরদূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তাদের ধারণা ছিল, টিভির পর্দার মতো বাস্তবেও সর্প দংশনে মৃত ব্যক্তি ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত হয়ে উঠবে।চিকিৎসকের মৃত ঘোষণার পরও ওই যুবকের লাশ তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে, সে বিশ্বাসে তার লাশ ২ ঘণ্টাব্যাপী ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করান আত্মীয়স্বজনরা। এ ঘটনাটি মুখে মুখে ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হ...
ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

Default
ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার চীন সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (শুক্রবার) মুখপাত্র বলেন, ইকুয়েডর লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইকুয়েডর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দুই দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন সহযোগিতার দলিল এবং একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বও দিন দিন গভীরতর হচ্ছে। এটি প্রেসিডেন্ট নোবোয়ার প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চির সঙ্গে বৈঠক করবেন। চলতি বছর চীন ও ইকুয়েডরের মধ্যে সা...
কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস

কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস

Cover Story, Default
কাতারে গ্রীষ্মের তীব্র দাবদাহ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কাতার আবহাওয়া দপ্তরের (QMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে আকাশে 'আল-নাথরাহ' (Al-Nathrah) নক্ষত্রের উদয় ঘটেছে। এই তারার আবির্ভাব গ্রীষ্মের চরম গরমের শেষ ধাপকে নির্দেশ করে, যা টানা ১৩ দিন পর্যন্ত স্থায়ী হবে।স্থানীয়ভাবে ‘আল-কুলাইবাইন’ (Al Kulaibain) নামে পরিচিত এই নক্ষত্রটি গ্রীষ্মকালীন তারকাদের ষষ্ঠ নক্ষত্র হিসেবে গণ্য হয়। এটি ঐতিহ্যবাহী প্রচণ্ড তাপদাহের সময়কাল ‘জমরাত আল-কায়জ’-এর সমাপ্তি নির্দেশক। আবহাওয়া দপ্তরের মতে, এই ১৩ দিনের পুরো সময়জুড়েই আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে এবং বাতাস সাধারণত উত্তর দিক থেকে প্রবাহিত হবে।তবে এই গরমের মধ্যেও স্বস্তির বার্তা রয়েছে। আল-নাথরাহ চলাকালীন সময়ের মাঝামাঝি পর্যায়ে আকাশে বহু প্রতীক্ষিত 'সুহাইল' (Suhail) তারার দেখা মিলবে। আরবি সংস্কৃতিতে সুহাইল তারার উদয়কে তীব্র গরম কমে আসার শুভ লক্ষণ...
চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

চলতি বছরের প্রথমার্ধে ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন

Default
২০২৬ সালের প্রথমার্ধে, ৩৪৬.৩ কোটি পার্সনটাইমস চীনা অভ্যন্তরীণ ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৮ কোটি বেশি। এর মধ্যে, শহুরে বাসিন্দাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ২৫৯.৪ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; গ্রামীণ বাসিন্দাদের ভ্রমণের সংখ্যা ছিল ৮৬.৯ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৩ শতাংশ বেশি। প্রান্তিক হিসেবে দেখলে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের সংখ্যা ছিল ১৯০.১ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬.০ শতাংশ বেশি; দ্বিতীয় প্রান্তিকে ভ্রমণের সংখ্যা ছিল ১৫৬.২ কোটি, যা গত বছরের তুলনায় ৪.৮ শতাংশ বেশি। ২০২৬ সালের প্রথমার্ধে, চীনাদের অভ্যন্তরীণ ভ্রমণের মোট ব্যয় ছিল ৩.২১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়কালের চেয়ে ২.০ শতাংশ বেশি। এর মধ্যে, শহুরে বাসিন্দাদের ভ্রমণ-ব্যয় ছিল ২.৬৬ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের চেয়ে ২.২ শতাংশ বেশি; আর গ...
আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

Default
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট-আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ নিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এ লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে হংকং প্রশাসন। শুক্রবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) প্রধান নির্বাহী জন লি। বৈঠকে হংকং ও আসিয়ান সদস্যদেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জন লি বলেন, হংকং প্রশাসন বর্তমানে তাদের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এই পরিকল্পনার আওতায় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও লজিস্টিকস খাতে বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানো হবে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে হংকংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন জন লি। তিনি বলেন, হংকং একটি কার্...
সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত

সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত

Default
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চলতি বছরের অক্টোবরে বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে ছিল রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে কাজের প্রতিবেদন পেশ, পার্টির সর্বাত্মক ও কঠোর শাসন আরও এগিয়ে নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা, অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ। সভায় বলা হয়, সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির সর্বাত্মক ও কঠোর শাসনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা শতবর্ষী দলটির আত্মবিপ্লবে উন্মোচন করেছে নতুন দিগন্ত। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, জাতীয় বাস্তবতা এবং ...
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

Default
মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আবারও শক্তিশালী হয়েছে। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৭ পিপস বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭৮৯২ ইউয়ান নির্ধারিত হয়েছে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি বাংলা...
কানসুতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১০ জনের, ত্রাণ কার্যক্রমে বিশেষ দল

কানসুতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১০ জনের, ত্রাণ কার্যক্রমে বিশেষ দল

Default
আকস্মিক বন্যায় হতাহতের ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকিতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে বিশেষ কর্মদল পাঠিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কানসু প্রদেশে বন্যা প্রতিরোধ জরুরি সাড়া লেভেল-৪ চালু করা হয়েছে। রোববার বিকেলে আকস্মিক ভারী বৃষ্টির কারণে কানসুর তিংসি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির একটি পর্যটন এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। এতে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ জনের মৃত্যু ঘটে এবং ২৩ জন আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বন্যার সময় ওই পর্যটন এলাকায় কয়েকজন পর্যটক ক্যাম্পিং করছিলেন। হঠাৎ পানির প্রবল স্রোত নেমে এলে তারা আটকা পড়েন। উদ্ধারকাজে জাতীয় পর্যায়ের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর ৩০৫ জন সদস্য এবং ৬৮টি যানবাহন মোতায়েন করা হয়েছে। চীনে ব...
চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

Default
  কুয়াংতং প্রদেশে ১২ নম্বর টাইফুন ‘নউল’-এর মারাত্মক প্রভাব মোকাবিলায়, জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন, আজ (রোববার) চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। এদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন এবং তাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য, দুর্যোগকবলিত এলাকায় একটি কার্যকরী দল পাঠানো হয়েছে। সূত্র: সিএমজি বাংলা...