Entertainment Archives - Page 2 of 77 - Mati News
Friday, October 16

Entertainment

সাংস্কৃতিক উপভোগের কেন্দ্র হিসেবে ফিরে আসছে প্রেক্ষাগৃহ

সাংস্কৃতিক উপভোগের কেন্দ্র হিসেবে ফিরে আসছে প্রেক্ষাগৃহ

China, Entertainment
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র প্রশাসন এবং রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন যৌথভাবে ‘চলচ্চিত্র সংস্কৃতির বৈচিত্র্যময় কার্যক্রম ও সমৃদ্ধ উন্নয়নবিষয়ক বিজ্ঞপ্তি’ জারি করেছে। এতে সিনেমার প্রদর্শন পদ্ধতি, পরিচালন মডেল ও পরিষেবায় নতুনত্ব আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো প্রেক্ষাগৃহকে চলচ্চিত্র প্রদর্শনের স্থান থেকে দর্শন, সামাজিক মিথস্ক্রিয়া, বিনোদন ও সাংস্কৃতিক উপভোগকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতার কেন্দ্রে রূপান্তর করা। চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিচালনাগত চাপ ও রূপান্তরের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাংস্কৃতিক উপভোগের মানোন্নয়ন এবং অভিজ্ঞতাভিত্তিক ভোগের ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গেও সামঞ্জস্য স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একসময় প্রেক্ষাগৃহ ছিল শহরের অন্যতম জনপ্রিয় সামাজিক মিলনস্থল। ১৯৮০ ও ১৯৯০-এর দশক থেকে একবিংশ শতাব্দীর শুরুর...
সিনেমার টিকিট কেটে আত্মসংস্কৃতির জয়গানে সামিল চীনা তরুণরা

সিনেমার টিকিট কেটে আত্মসংস্কৃতির জয়গানে সামিল চীনা তরুণরা

China, Entertainment
লি লি, সিএমজি বাংলা চীনের তরুণরা আগে যে সিনেমাগুলো নিয়ে বেশি আলোচনা করতো, সেগুলোর বড় অংশই ছিল হলিউডের ব্লকবাস্টারের দখলে। এখন বদলে গেছে সেই ধারা। এখন আলোচনা হয় ‘ন্য চা’, ‘ছাং আন’, ‘অল উইশেস কাম ট্রু’, ‘ডেড টু রাইটস’, ‘ডিয়ার ইউ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’সহ বিভিন্ন চীনা সিনেমা নিয়ে। টিকিট কেটেই চীনা তরুণরা প্রমাণ দিচ্ছেন, চীনা সংস্কৃতিক প্রতি তাদের আগ্রহ কতটা বেড়েছে। কেউ কেউ এক সিনেমা দুই-তিনবারও দেখেছেন। কেউ বাবা-মাকে নিয়ে যাচ্ছেন সিনেমা দেখতে। দর্শকদের মন্তব্যেও ফুটে উঠছে গভীর অনুভূতি—‘এ সিনেমার রেশ বড্ড তীব্র’, ‘হাসতে হাসতে কখন যে চুপ হয়ে গেলাম!’ এই প্রজন্মের তরুণরা দেশীয় চলচ্চিত্রের জন্য অর্থ ব্যয় করতে এখন আর ওয়ালেটের দিকে তাকাচ্ছেন না। প্রশ্ন হলো টাকা দিয়ে তারা কি শুধু সিনেমার টিকিটটাই কিনছেন? নাকি সঙ্গে আরও কিছু? সম্প্রতি ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ সিনেমাটির ম...
চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের শুটিং বেস এখন জনপ্রিয় ভ্রমণ গন্তব্য

চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের শুটিং বেস এখন জনপ্রিয় ভ্রমণ গন্তব্য

China, Entertainment
আলোচিত চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্র ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’ উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের শিচুইশান শহরের শিথানচিং শুটিং বেসকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রুক্ষ ভূদৃশ্য, বিশাল মরুভূমি ও আকর্ষণীয় শিল্প-ধ্বংসাবশেষে ঘেরা সাবেক এই কয়লা-খনির শহরটিকে চলচ্চিত্রটির জন্য মধ্যপ্রাচ্যের পটভূমিতে রূপ দেওয়া হয়েছিল। চলচ্চিত্রে দেখা কঠোরভাবে সুরক্ষিত সামরিক তল্লাশি চৌকিটি আসলে শিথানচিংয়ের প্রতীকী পাথরের তোরণ। বর্তমানে এটি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ছবি তোলার স্থান। চলচ্চিত্রটি দেখার পর অনেক দর্শক বিশেষভাবে এখানে আসছেন। ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর গল্প ২০০০-এর দশকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় সেখানকার একটি চীনা রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কর্মরত এক চীনা ব্যক্তিকে কেন্দ্র করে নির্মিত। জোরালো জনশ্রুতি ও বক্স অফিসে শক্তিশালী সাফল্যের মাধ্যমে চলচ্চিত্...
আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে

আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে

China, Entertainment
স্বল্প খরচে দ্রুত নির্মাণ এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর ভর করে চীনে এখন তুঙ্গে ‘এআই-জেনারেটেড শর্ট ড্রামা’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত খুদে নাটকের বাজার। তবে দেশের ভেতরের তীব্র প্রতিযোগিতা এড়িয়ে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন নজর দিচ্ছে আন্তর্জাতিক বাজারে। মনস্তাত্ত্বিক গল্প, স্থানীয় দর্শকের উপযোগী চরিত্র নির্মাণ এবং উন্নত প্রযোজনাকে হাতিয়ার করে বিদেশি দর্শকদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে এসব চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শিল্পসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারে স্থায়ী অবস্থান তৈরিতে প্রয়োজন নিখুঁত চরিত্র রূপায়ণ ও সাংস্কৃতিক মেলবন্ধন। এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠান শাংহাই চেনল টেকনোলজির প্রতিষ্ঠাতা সিয়ে মিংহং বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনি গল্পগুলোতে বিশ্বজনীন একটা আবেদন থাকে। সে কারণে আমরা এমন একজন নারী প্রধান চরিত্র বেছে নিয়েছি যার রূপ বৈশ্ব...
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা, অংশ নিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা, অংশ নিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল

Entertainment
অভিনয় জগতে পা রাখার অল্প সময়ের মধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র এই উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিল। এই অর্জনের অংশ হিসেবে সিনেমাটির টিমের সঙ্গে ভেনিসে যাচ্ছেন সুনেরাহ।নিজের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ বলেন, ‘এটি আসলে অনেক খুশির ও আনন্দের খবর। শুধু আমার জন্য নয়, এই সিনেমার পুরো দল এবং দেশের সিনেমার জন্য এটি বড় প্রাপ্তি।’ তিনি সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেনসহ পুরো টিমের কাজের প্রশংসা করেন। সুনেরাহর মতে, ‘দ্য ডিফিকাল্ট ব...
প্রেক্ষাপট: সুনেরাহ্’র চোখে ‘বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে’ বাসারের চোখে কেমন সুনেরাহ্

প্রেক্ষাপট: সুনেরাহ্’র চোখে ‘বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে’ বাসারের চোখে কেমন সুনেরাহ্

Entertainment
অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে ২০২০ সালের ভালোবাসা দিবসে প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল ও খায়রুল বাসার। সেই সময় দুজনই ছিলেন নতুন মুখ, নিজেদের ক্যারিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত। দীর্ঘ ছয় বছর পর সেই পরিচিত মুখ দুটি এখন নাট্যাঙ্গনের আলোচিত নাম। নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজের সুবাদে তাঁরা পরিচালকদের কাছেও ভরসার জায়গা তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় ইমরাউল রাফাতের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক নাটকে প্রথমবারের মতো প্রধান চরিত্রে জুটি বেঁধেছেন তাঁরা।নতুন এই নাটকের শুটিংয়ের ফাঁকে ছয় বছর আগের স্মৃতিচারণ করতে গিয়ে সুনেরাহ বলেন, তখনকার সেই অনিশ্চিত যাত্রার কথা এখনো মনে পড়ে। মাঝে অনেক সময় পেরিয়ে গেছে, দর্শকদের ভালোবাসা বেড়েছে। সহশিল্পী হিসেবে বাসার সম্পর্কে সুনেরাহর মূল্যায়ন, ‘বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে। শুটিংয়ে সে খুব চুপচাপ থাকে, খুব...
শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

China, Entertainment
চীনের শানসি প্রদেশের ফেনিয়াংয়ের চিয়া গ্রামে ১০ম '৮৬৩৫৮ চিয়া ভিলেজ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে আয়োজিত এই স্বনামধন্য উৎসবে মোট ১১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পোশাক কারখানার এক নারী শ্রমিকের কবি হয়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'মাই থ্রেডেড ফায়ারওয়ার্ক' চলচ্চিত্র। ক্যান্টনিজ ভাষার চলচ্চিত্র 'নাথিং টু সে' জিতেছে সেরা পরিচালকের পুরস্কার। অন্য দিকে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় 'স্লিপলেস নাইট' চলচ্চিত্রটি। এ ছাড়া স্থানীয় নির্মাতা বিভাগে ইউএনসি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'অ্যাবাউট অল আদার্স' সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। অন্যদিকে, এআইজিসি বিভাগে 'ড্রিম উইদিন অ্যা ড্রিম' জিতেছে সেরা ছবির পুরস্কার। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ৪৮টি...
নতুন নাটকে ইয়াশ রোহান ও আইশা খানের রসায়ন

নতুন নাটকে ইয়াশ রোহান ও আইশা খানের রসায়ন

Entertainment
ছোট পর্দার জনপ্রিয় মুখ আইশা খান ও ইয়াশ রোহান আবারও নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন। নাটকটির নাম ‘মন মায়াতে’। রহমান মোস্তাফিজ পাভেলের লেখা কাহিনি ও চিত্রনাট্যে নাটকটির সংলাপ রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন মিশুক মিঠু। এর আগে ‘প্রেমের তরী’ নাটকে এই জুটির রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তারা। নির্মাতা জানিয়েছেন, নাটকটি খুব শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।নাটকটিতে ইয়াশ ও আইশা ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা এবং আরিয়া নূর সিদ্দিকী। অভিনেত্রী আইশা খান জানান, কিছু গল্প চেনা জগতের নানা ঘটনার মধ্য দিয়ে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই একটি কাজ, যা বিনোদনের পাশাপাশি দর্শকদের যাপিত জীবন নিয়ে নতুন করে ভাবাবে।অভিনয় ক্যারিয়ারের বর্তমান সময়ট...
প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ: সৃজনশীল স্বাধীনতা রক্ষায় সাত সংগঠনের প্রতিবাদ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ: সৃজনশীল স্বাধীনতা রক্ষায় সাত সংগঠনের প্রতিবাদ

নতুন গান
দেশের বিনোদন অঙ্গনে প্রেমভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবং সম্প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবিতে পাঠানো আইনি নোটিশের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সাতটি সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রোমান্টিক ঘরানার নাটক বা সিনেমা নির্মাণ সামগ্রিকভাবে বন্ধ করার দাবি কোনোভাবেই সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধরনের উদ্যোগ টেলিভিশন ও বিনোদন শিল্পের সঙ্গে জড়িত শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে।প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন। এছাড়া ক্যামেরাম্যান ...
কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

নতুন গান
দেশের চলচ্চিত্রের পরিচিত দুই মুখ জায়েদ খান ও অধরা খান এবার কানাডার মাটিতে একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে এই দুই তারকা উত্তর আমেরিকায় অবস্থান করছেন। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার তারা একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যা নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।অভিনেত্রী অধরা খানের কানাডা যাত্রা খুব বেশি দিনের নয়। ২০২৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর অল্প সময়ের মধ্যেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। কানাডায় কয়েক মাস থাকার পর কাজের প্রয়োজনে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন। পুনরায় কানাডায় ফিরে হলিউডের কাজে...
কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

China, Entertainment
মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ আয়োজন মিশরীয় দর্শকদের কাছে সমকালীন চীন ও এর ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করবে। মিশর-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সহ-সভাপতি আলী এল-হেফনি বলেন, ‘চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমের সাহায্যে আরব বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষের কাছে চীনা সংস্কৃতি পৌঁছালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।’ মিশরের জাতীয় টেলিভিশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, সিএমজি মিশর...
অভিনয় নিয়ে নিজের ভাবনা ও বড় পর্দার পরিকল্পনা জানালেন তটিনী

অভিনয় নিয়ে নিজের ভাবনা ও বড় পর্দার পরিকল্পনা জানালেন তটিনী

Entertainment
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে নাটকের শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ নাটকে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি বর্তমানে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। গত মঙ্গলবার বিকেলে এক সাক্ষাৎকারে তটিনী তাঁর বর্তমান ব্যস্ততা ও অভিনয় জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।তটিনী জানান, কাজের চাপে তাঁর জীবনযাত্রা বেশ অনিয়মিত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোরেই তিনি ‘আমার হয়ে থেকো’ (নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে) নাটকের শুটিং শেষ করে বাসায় ফিরেছেন। কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ব্যক্তিগত জীবন ও বিশ্রামের সঙ্গে আপস করতে হয় তাঁকে।দর্শকদের পছন্দ ও নিজের চরিত্র নিয়ে তটিনী বলেন, ‘আমি যা-ই করি না কেন, রোমান্টিক ঘরানার কাজগুলো মানুষ বেশি পছন্দ করে। তবে গত এক বছর ধরে ‘তোমাদের গল্প’ প্রচারের পর থেকে দর্শকরা আমাকে চটপটে চরিত...
অনুরাগ কশ্যপের সঙ্গে প্রেম ও পরিবারের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভ্রা শেঠী

অনুরাগ কশ্যপের সঙ্গে প্রেম ও পরিবারের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভ্রা শেঠী

Entertainment
বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ ও শুভ্রা শেঠীর সম্পর্কের বিষয়টি দীর্ঘ সময় ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ২০ বছর, যা নিয়ে অতীতে অনেক চর্চা হয়েছে। তবে এই বয়সের পার্থক্য তাঁদের ব্যক্তিগত সম্পর্কের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সম্প্রতি জনিস সেকুইয়েরার সঙ্গে এক আলাপচারিতায় শুভ্রা তাঁদের সম্পর্কের বিভিন্ন দিক ও পরিবারের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন।শুভ্রা জানান, অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি জানার পর মা-বাবাকে আলাদা করে রাজি করানোর প্রয়োজন হয়নি। বরং তাঁর বাবা-মা নিজেরাই অনুরাগের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে আপন করে নিয়েছেন। শুভ্রার মা তো মজা করে অনুরাগকে ‘বকরা’ বলে ডাকেন। শুভ্রার ভাষ্যমতে, তাঁর বাবা-মা তাঁকে যেভাবে বড় করেছেন, তাতে তাঁদের সম্মতি পাওয়াটা সহজ ছিল।অনুরাগের সঙ্গে শুভ্রার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ‘বোম্বে ভেলভেট’ সিনেমা মুক্তির আগে ও পরে। সেই সময় অনুরাগ বেশ...
বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন সুনীতা, গোবিন্দের সঙ্গে দাম্পত্য কলহের অবসান

বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন সুনীতা, গোবিন্দের সঙ্গে দাম্পত্য কলহের অবসান

Entertainment
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিনের দাম্পত্য টানাপোড়েনের গল্পে নতুন মোড় এসেছে। কয়েক বছর ধরে চলা নানা জল্পনা-কল্পনা ও আইনি লড়াইয়ের পর অবশেষে সুনীতা তাঁর করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। অভিনেতার ম্যানেজার শশী সিনহা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাঁদের মধ্যে বিচ্ছেদের আর কোনো সম্ভাবনা নেই।১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল কৈশোরে, যখন সুনীতার বয়স ছিল প্রায় ১৫ বছর। পারিবারিক সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। গোবিন্দ তখন বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত ছিলেন। বিয়ের পর প্রায় চার বছর তাঁরা বিষয়টি গোপন রেখেছিলেন, যা নিয়ে পরবর্তীতে গোবিন্দ আক্ষেপ প্রকাশ করেছিলেন।নব্বইয়ের দশকে গোবিন্দ যখন বলিউডের শীর্ষ নায়ক, তখন তাঁদের সংসারে সুখের পাশাপাশি নানা প্রতিকূল...
১৬ আগস্ট: আইয়ুব বাচ্চুহীন জন্মদিনে পরিবারের দীর্ঘশ্বাস ও স্মৃতিচারণ

১৬ আগস্ট: আইয়ুব বাচ্চুহীন জন্মদিনে পরিবারের দীর্ঘশ্বাস ও স্মৃতিচারণ

নতুন গান
কিংবদন্তি গিটার জাদুকর আইয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই প্রায় আট বছর। তবে ক্যালেন্ডারের পাতায় ১৬ আগস্ট এলেই তাঁর পরিবারের সদস্যদের মনে এক অদ্ভুত বিষণ্নতা আর স্মৃতির মিছিল তৈরি হয়। একসময় এই দিনটি ঘিরে বাড়িতে চলত উৎসবের আমেজ—প্রিয় মানুষটির জন্মদিন উপলক্ষে কেক কাটা হতো, রান্না হতো নানা পদের খাবার। আত্মীয়স্বজন ও কাছের মানুষদের পদচারণায় মুখর থাকত তাঁর ঘর। আজ সেই বাড়িতে আইয়ুব বাচ্চু নেই, কিন্তু স্ত্রী ফেরদৌস আক্তার, ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব ও মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব আজও বাবার স্মৃতিকে সঙ্গী করেই দিনটি অতিবাহিত করেন। কেক কাটার আনুষ্ঠানিকতা থাকলেও সেই আনন্দের আড়ালে লুকিয়ে থাকে গভীর শূন্যতা আর অশ্রুসজল চোখ।বর্তমানে আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ছেলে আহনাফ তাজওয়ার তাঁর স্ত্রীকে নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস করেন, আর মেয়ে ফাইরুজ সাফরা স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ার সিড...