হ্যাশট্যাগ মিটুতে বেরিয়ে আসছে যৌন হেনস্তা
হ্যাশট্যাগ মিটু আন্দোলনে তোলপাড় বলিপাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ‘অপরাধীর’ নাম প্রকাশ করছেন ভুক্তভোগী ব্যক্তিরা। অভিনেতা, কৌতুক অভিনেতা, সাংবাদিক, লেখক, পরিচালক থেকে শুরু করে সব ক্ষেত্রের পুরুষের বিরুদ্ধে উঠছে যৌন হেনস্তার অভিযোগ। তবে এই আন্দোলন কতটুকু সফল হবে বা কতটুকু যৌক্তিক, তা নিয়ে অনেক ক্ষেত্রে সমালোচনাও হচ্ছে। আদৌ তাঁরা নির্যাতনের শিকার, না তাঁদের সম্মতিতে এমনটা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিখ্যাত মানুষও।
আসলে নারীদের এই অভিযোগের শুরুটা কবে থেকে, তা বলা মুশকিল। যুগ যুগ ধরেই নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। তবে সমাজ ও লোকলজ্জার ভয়ে মুখে এঁটে রেখেছেন কুলুপ। এবার বাঁধ ভাঙার সময় এসেছে বলে মনে করছেন তাঁরা। ২০১৭ সালে আইন বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে ৫০ জন অধ্যাপকের এক তালিকা দেন, যাঁরা যৌন হেনস্তা করতেন ছাত্রীদের। তবে ওই ঘটনা যতটা আলোড়ন সৃষ্টি করে, এর চেয়ে অনেক বেশি তোল...













