মত্ত অলোক আমাকে ধরে টানতে শুরু করেছিলেন…মুখ খুললেন সন্ধ্যা মৃদুল
সম্প্রতি প্রযোজক-চিত্রনাট্যকার বিনতা নন্দা ধর্ষণের অভিযোগ এনে ফেসবুকে বোমা ফাটিয়েছেন। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই নাম করেননি অলোক নাথের। শুধু ‘সংস্কারি’ অভিনেতা বলতেই বলিউড বুঝে গিয়েছে তিনি অলোক নাথ। এ বার সেই‘সংস্কারি’ অভিনেতা র বিরুদ্ধে মুখ খুললেন বলিউডের আরও এক পরিচিত মুখ সন্ধ্যা মৃদুল ।
সন্ধ্যার দাবি, বেশ কয়েক বছর আগে একটি টেলিফিল্মের শুটিংয়ে তাঁর সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেছিলেন অলোক। সেখানে তিনি সন্ধ্যার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী।
সন্ধ্যা লিখেছেন, ‘আমার কেরিয়ারের শুরুর দিকে কোদাইকানালে একটা টেলিফিল্মের শুটিং করেছিলাম। অলোক নাথ আমার বাবা এবং রিমা লাগু আমার মায়ের ভূমিকায় ছিলেন। অলোক আমার কাজের প্রশংসা করতেন। আমাকে তো ঈশ্বরের সন্তান বলেও ডাকতেন। আমি তো বাবুজির অনুরাগী ছিলাম...।’’
কিন্তু এর পরই সন্...













