ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনা চীনের নতুন মলিউকিউলে
জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা ক্যান্সারের নির্ভুল চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী একটি মলিকিউল তৈরি করেছেন, যা টিউমারের ভেতরে কাজ করে রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সক্রিয় করতে পারে। গবেষকদের ভাষায়, এটি এক ধরনের ‘ইন্ট্রাটিউমোরাল ভ্যাকসিন’, যা ক্যান্সার কোষের ইমিউন দমন ক্ষমতা নষ্ট করার পাশাপাশি শরীরের বিদ্যমান রোগ-প্রতিরোধ স্মৃতিকে টিউমারের বিরুদ্ধে কাজে লাগায়।
শেনচেন বে ল্যাবরেটরি ও পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত এক গবেষণায় এ সাফল্যের কথা জানায়। গবেষণায় বলা হয়, যদিও ইমিউন চেকপয়েন্ট ব্লকেড থেরাপি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব এনেছে, তবুও বহু রোগীর ক্ষেত্রে এটি কার্যকর হয় না। কারণ অনেক ক্যান্সার কোষের জিনগত পরিবর্তন কম হওয়ায় সেগুলো ইমিউন সিস্টেমের নজর এড়িয়ে যায়।
এই সমস্যার সমাধানে গ...













