৫ রকমের নুডলসের রেসিপি
ভেজিটেবল নুডলস রেসিপি
৫ জনের জন্য
কী কী লাগবে
ফ্যামিলি নুডলস ১টি, ফুলকপি(জুলিয়ান কাট) ১/৪ কাপ, বাঁধাকপি (জুলিয়ান কাট) ১ ১/২ কাপ, ক্যাপসিকাম (জুলিয়ান কাট) ১/৪ কাপ, মাশরুম (জুলিয়ান কাট) ১/৪ কাপ, টমেটো (জুলিয়ান কাট) ১/৪ কাপ, গাজর (জুলিয়ান কাট) ২ টেবিল চামচ, ডিম ২টি, কাঁচামরিচ (ফালি) ৪/৫টি, পেঁয়াজ পাতা ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি ১/২ চা চামচ, তেল ৩ টেবিল চামচ।
কীভাবে তৈরি করবেন
ফ্যঅমিলি নুডলস সিদ্ধ করে ১ টেবিল চামচ তেল মাখিয়ে রাখুন। ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিন।রসুন কুচি দিন। ১ মিনিট ভেজে ফুটানো ফেটানো ডিম দিন। ভালো করে নুডলস এবং সব সবজি দিন। লবণ ও চিনি দিয়ে নাড়ুন। কাঁচামরিচ ফালি, পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে ফেলুন।
এবার সার্ভিস ডিশে ঢেলে পরিবেশন করুন ভেজিটবেলের পুষ্টিতে মজাদার নুডলস।
আমেরিকান চপস্যুয়ে উইথ নুডলস রেসিপি
৬ জন...













