নভেম্বর ১৭: কেন্দ্রীয় আইন শাসন কমিশনের কার্যালয় কর্তৃক সংকলিত, ‘ক্যাডারদের জন্য সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার পাঠ্যপুস্তক’ শীর্ষক গ্রন্থটি, সম্প্রতি পিপলস পাবলিশিং হাউস ও লিগ্যাল পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এবং দেশব্যাপী বিতরণ করা হয়েছে।
গ্রন্থটি ভূমিকা ও ১২টি অধ্যায় নিয়ে গঠিত। এটি সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার ‘বারোটি অঙ্গীকার’-এর মূল নীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে সিপিসি’র সদস্য ও ক্যাডারদের সি’র চিন্তাধারা অনুসরণ ও শান্তিপূর্ণ চীন গড়ার কাজ এগিয়ে নেওয়ার পথে মূল সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়েছে।
গ্রন্থে নতুন যুগে আইন প্রণয়ন, আইন প্রয়োগ, বিচার বিভাগ, আইনানুগ আচরণ এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক আইনের শাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জনগুলোর সারসংক্ষেপ করা হয়েছে এবং সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার গভীর তাত্পর্য, মূল নির্যাস, চেতনা ও বাস্তব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে।
গ্রন্থটি সিপিসি’র সদস্য ও ক্যাডারদের সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করতে এবং এই গুরুত্বপূর্ণ চিন্তাধারাকে কাজে লাগিয়ে নিজেদের মনকে সমৃদ্ধ করতে, কর্মপন্থাকে পরিচালিত করতে ও কাজের অগ্রগতি সাধনে সাহায্য করবে। এর মাধ্যমে চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের আইনের শাসনব্যবস্থা এবং আরও উচ্চস্তরের সমাজতান্ত্রিক আইনশাসিত দেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো সম্ভব হবে।
সিএমজি


















