বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরে কেন অপরিহার্য হয়ে উঠছে ‘কারখানা ভ্রমণ’? - Mati News
Monday, November 16

বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরে কেন অপরিহার্য হয়ে উঠছে ‘কারখানা ভ্রমণ’?

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে বিনিয়োগ ও বাণিজ্য মেলা এবং চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলাসহ একাধিক আয়োজন বিশ্বের বহু বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আকর্ষণ করেছে। তবে মেলা শেষে তাদের কেউ কেউ দেশে ফিরে যাননি। তারা সরাসরি ছুটে গেছেন চীনের বিভিন্ন কারখানা পরিদর্শনে।

বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে এই ‘কারখানা ভ্রমণ’। বিদেশি অতিথিদের এ ধরনের পরিদর্শনের ব্যবস্থা করে শাংহাইভিত্তিক ভ্রমণ সংস্থা হুয়ানবো জিনছেং। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর থেকে চলতি বছর পর্যন্ত এ-সংক্রান্ত ব্যবসার পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।

চীন ও বিশ্বের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ জানালা হলো মেলা। অন্যদিকে, চীনের কারখানা, সম্পূর্ণ শিল্পশৃঙ্খল এবং বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের সুযোগ বিনিয়োগকে বাস্তবে রূপ দেওয়ার ভিত্তি তৈরি করছে। তাই বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সরাসরি কারখানা পরিদর্শনে যাওয়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর চীনের বাজার সুযোগ কাজে লাগানোর আগ্রহের একটি বাস্তব প্রতিফলন।

চলতি বছরের প্রথম আট মাসে চীনের উচ্চপ্রযুক্তি শিল্পে প্রকৃত বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে। বিশাল বাজার, পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা, বিপুল দক্ষ জনশক্তি এবং ক্রমাগত সম্প্রসারিত উন্মুক্ততার নীতি—সব মিলিয়ে চীন বৈশ্বিক পুঁজি ও উদ্ভাবনী সম্পদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *