শেনচেনে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক - Mati News
Wednesday, November 18

শেনচেনে চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) শেনচেনে, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। কাস্ট এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে আসেন।

বৈঠকে সি বলেন, “চলতি বছর চীন ও চিলির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কুড়িতম বার্ষিকী পালিত হচ্ছে। আমি প্রেসিডেন্ট কাস্টের সঙ্গে যৌথভাবে, কৌশলগত নেতৃত্বের মাধ্যমে, দু’দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে ইচ্ছুক।”

সি চিন চিং আরও বলেন, দু’দেশকে বিভিন্ন ক্ষেত্র ও পর্যায়ে যোগাযোগ জোরদার করতে, দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় পরস্পরের উন্নয়ন-কৌশলের সংযোগের কাজ জোরদার করতে হবে। চীন চিলির সাথে এপেকসহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থায়, যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে প্রকৃত বহুপক্ষবাদ সুরক্ষা করতে ইচ্ছুক।

জবাবে কাস্ট বলেন, বহু বছর ধরে চীন চিলির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কৃষিপণ্য ও খনিজ পদার্থের বৃহত্তম রপ্তানি-গন্তব্য। চীনের সাথে সহযোগিতা জোরদার করা হলো চিলি’র বিভিন্ন মহলের মতৈক্য। চিলি দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে।

তিনি আরও বলেন, চিলি চীনের সাথে কৃষি, খনি, নতুন জ্বালানিচালিত গাড়ী, অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। এ ছাড়াও, চীনের সাথে শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান ত্বরান্বিত করতে চায় তাঁর দেশ। (ছাই/আলিম/প্রেমা)

https://pics7.baidu.com/feed/f636afc379310a558edffb03b90adcbb8326102a.jpeg@f_auto?token=7bb75f1e014b2e71dbf01a25a1f89cd6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *